ফতুল্লার পাগলায় কমিউনিটি পুলিশিং এর কার্যালয়ে টেনু বাহিনীর হামলা

শেয়ার করুন...

ফতুল্লার পাগলায় যানযট নিরসন কমিউনিটি পুলিশিং এর অফিস কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে আলোচিত হয়ে উঠা কুতুবপুরের স্বঘোষিত এমপি টেনু ও তার লোকদের বিরুদ্ধে।

গত ২ ফেব্রুয়ারী দিনে দুপুরে এই ঘটনা ঘটলেও গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারী) রাতে থানায় অভিযোগ দায়ের করেন পাগলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মুজা।

অভিযোগে পাগলা বাজার বহুমূখি সমবায় সমিতির সভাপতি শাহ-আলম গাজী টেনু’সহ সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাচ্চু এবং তাদের সহযোগি আমির, বিল্লাল, জলিল, পিন্টু ও সম্রাট সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে অভিযুক্ত করেন।

মোঃ মাজহারুল ইসলাম মুজা বলেন, আমি পাগলা বাজার যানযট কমিনিটি পুলিশিং এর সভাপতি। দীর্ঘ প্রায় ১০ বছর যাবত আমি সহ উক্ত পুলিশিং কমিটির ১৩জন সদস্য জনস্বার্থে পাগলা বাজারস্থ ডিএন সড়কে যানযট নিরসন করে জনসেবা নিশ্চিত করে আসছিলাম। পাগলা মেরীএন্ডারসন সংলগ্ন উক্ত পুলিশিং কমিটির অফিস কার্যালয় আছে। বিগত ১০ জানুয়ারী পাগলা বাজার বহুমূখি সমবায় সমিতির সভাপতি শাহ-আলম গাজী টেনুর বলয়ে অভিযুক্তরা আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমাদের কার্যক্রম বন্ধ করে দেয়। অতঃপর তাদের নিজস্ব লোক নিয়োগ করে উক্ত সড়কটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে বিভিন্ন গণপরিবহন থেকে প্রকাশ্যে ও গোপনে চাঁদাবাজী শুরু করে। কেও যদি চাঁদা দিতে অস্বীকার করে, তাহলে তাহাদের শারীরিক ভাবে নির্যাতন করে। এমতাবস্থায় গত ২ ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে শাহ-আলম গাজী টেনু ও বাচ্চুর নির্দেশে তাদের সহযোগি আমির, বিল্লাল, জলিল, পিন্টু ও সম্রাট সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আমাদের অফিস কার্যালয়ে লুটপাট চালায় এবং কার্যালয় তালাবদ্ধ করে দেয়। আমি অসুস্থ থাকায় থানায় এসে অভিযোগ দায়ের করতে কয়েকদিন সময় বিলম্ব হয়েছে।

ফতুল্লা মডেল থানার এস.আই মোঃ মামুন মিয়া বলেন, থানায় অভিযোগ গ্রহণের পর আমাকে তদন্তের দায়ীত্ব দেয়া হয়েছে। তদন্ত চলছে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লার পাগলায় কমিউনিটি পুলিশিং এর কার্যালয়ে টেনু বাহিনীর হামলা

শেয়ার করুন...

ফতুল্লার পাগলায় যানযট নিরসন কমিউনিটি পুলিশিং এর অফিস কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে আলোচিত হয়ে উঠা কুতুবপুরের স্বঘোষিত এমপি টেনু ও তার লোকদের বিরুদ্ধে।

গত ২ ফেব্রুয়ারী দিনে দুপুরে এই ঘটনা ঘটলেও গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারী) রাতে থানায় অভিযোগ দায়ের করেন পাগলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মুজা।

অভিযোগে পাগলা বাজার বহুমূখি সমবায় সমিতির সভাপতি শাহ-আলম গাজী টেনু’সহ সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাচ্চু এবং তাদের সহযোগি আমির, বিল্লাল, জলিল, পিন্টু ও সম্রাট সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে অভিযুক্ত করেন।

মোঃ মাজহারুল ইসলাম মুজা বলেন, আমি পাগলা বাজার যানযট কমিনিটি পুলিশিং এর সভাপতি। দীর্ঘ প্রায় ১০ বছর যাবত আমি সহ উক্ত পুলিশিং কমিটির ১৩জন সদস্য জনস্বার্থে পাগলা বাজারস্থ ডিএন সড়কে যানযট নিরসন করে জনসেবা নিশ্চিত করে আসছিলাম। পাগলা মেরীএন্ডারসন সংলগ্ন উক্ত পুলিশিং কমিটির অফিস কার্যালয় আছে। বিগত ১০ জানুয়ারী পাগলা বাজার বহুমূখি সমবায় সমিতির সভাপতি শাহ-আলম গাজী টেনুর বলয়ে অভিযুক্তরা আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমাদের কার্যক্রম বন্ধ করে দেয়। অতঃপর তাদের নিজস্ব লোক নিয়োগ করে উক্ত সড়কটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে বিভিন্ন গণপরিবহন থেকে প্রকাশ্যে ও গোপনে চাঁদাবাজী শুরু করে। কেও যদি চাঁদা দিতে অস্বীকার করে, তাহলে তাহাদের শারীরিক ভাবে নির্যাতন করে। এমতাবস্থায় গত ২ ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে শাহ-আলম গাজী টেনু ও বাচ্চুর নির্দেশে তাদের সহযোগি আমির, বিল্লাল, জলিল, পিন্টু ও সম্রাট সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আমাদের অফিস কার্যালয়ে লুটপাট চালায় এবং কার্যালয় তালাবদ্ধ করে দেয়। আমি অসুস্থ থাকায় থানায় এসে অভিযোগ দায়ের করতে কয়েকদিন সময় বিলম্ব হয়েছে।

ফতুল্লা মডেল থানার এস.আই মোঃ মামুন মিয়া বলেন, থানায় অভিযোগ গ্রহণের পর আমাকে তদন্তের দায়ীত্ব দেয়া হয়েছে। তদন্ত চলছে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD