গলাচিপায় সার ডিলারদের সিন্ডিকেটের দৌরাত্ম !!

শেয়ার করুন...

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী:- পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডিলারদের সারের কৃত্রিম সংকট সৃষ্টির কারনে হাজার হাজার হত দরিদ্র প্রান্তিক কৃষকরা ন্যায্যমূল্যে সার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন ডিলারদের কাছ থেকে ঘুরে ঘুরে ভোগান্তির মধ্য দিয়ে কৃষকদের বেশী দামে কিনতে হচ্ছে সার। বর্তমান সরকারের “কৃষক বাঁচাও দেশ বাঁচাও” এই শ্লোগানকে মিথ্যে করে ডিলারা প্রান্তিক কৃষকদের সাথে প্রতারণা করে যাচ্ছেন প্রতিনিয়ত। কৃষি বান্ধব সরকার সাধারণ দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে ভর্তুকী মূল্যে সার দিচ্ছেন।

অন্যদিকে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার ডিলারদের অনিয়মে দিশেহারা প্রান্তিক কৃষককুল। সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতি বস্তা সারের মূল্য ১০০০ থেকে ১১০০ টাকা যা সরকার কর্তৃক নির্ধারিত ৮০০টাকা, ড্যাপ সার বিক্রি হচ্ছে প্রতি বস্তা ১৪০০ টাকা থেকে ১৫৫০ টাকা যা সরকার কর্তৃক নির্ধারিত ১২৫০ টাকা, এমওপি সার বিক্রি হচ্ছে প্রতি বস্তা ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা যা সরকার কর্তৃক নির্ধারিত ৭৫০ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, খুচরা সার বস্তা প্রতি সরকারি দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশী নেন সার ডিলাররা। দাম বেশী না দিলে বলে সার নেই। আমরা গরীব মানুষ আমাদের ঠেকিয়ে ডিলাররা বেশী দাম নিচ্ছেন। এ ছাড়া প্রান্তিক কৃষকরা সংশ্লিষ্ট ইউনিয়নে সার না পেয়ে গলাচিপা পৌরশহর ও ভোলা সদরে যান সার ক্রয় করতে। সেখানেও ১০০ থেকে ১৫০ টাকা বেশী নেন বলে জানান ওই কৃষক। এ ব্যাপারে প্রান্তিক কৃষকরা প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বাস্তবে উপজেলার সমস্ত সার ডিলাররাই সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে বেশি দামে সার বিক্রি করছেন বলে বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহকে জানান, বাহির থেকে সার আমদানির কথা আমি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা করে রেজুলেশন করেছি এবং অনুমতি দিয়েছি। সারের দাম বেশী নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কৃষকরা আমার কাছে লিখিত অভিযোগ করলে ব্যাবস্থা নেব।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় সার ডিলারদের সিন্ডিকেটের দৌরাত্ম !!

শেয়ার করুন...

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী:- পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডিলারদের সারের কৃত্রিম সংকট সৃষ্টির কারনে হাজার হাজার হত দরিদ্র প্রান্তিক কৃষকরা ন্যায্যমূল্যে সার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন ডিলারদের কাছ থেকে ঘুরে ঘুরে ভোগান্তির মধ্য দিয়ে কৃষকদের বেশী দামে কিনতে হচ্ছে সার। বর্তমান সরকারের “কৃষক বাঁচাও দেশ বাঁচাও” এই শ্লোগানকে মিথ্যে করে ডিলারা প্রান্তিক কৃষকদের সাথে প্রতারণা করে যাচ্ছেন প্রতিনিয়ত। কৃষি বান্ধব সরকার সাধারণ দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে ভর্তুকী মূল্যে সার দিচ্ছেন।

অন্যদিকে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার ডিলারদের অনিয়মে দিশেহারা প্রান্তিক কৃষককুল। সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতি বস্তা সারের মূল্য ১০০০ থেকে ১১০০ টাকা যা সরকার কর্তৃক নির্ধারিত ৮০০টাকা, ড্যাপ সার বিক্রি হচ্ছে প্রতি বস্তা ১৪০০ টাকা থেকে ১৫৫০ টাকা যা সরকার কর্তৃক নির্ধারিত ১২৫০ টাকা, এমওপি সার বিক্রি হচ্ছে প্রতি বস্তা ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা যা সরকার কর্তৃক নির্ধারিত ৭৫০ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, খুচরা সার বস্তা প্রতি সরকারি দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশী নেন সার ডিলাররা। দাম বেশী না দিলে বলে সার নেই। আমরা গরীব মানুষ আমাদের ঠেকিয়ে ডিলাররা বেশী দাম নিচ্ছেন। এ ছাড়া প্রান্তিক কৃষকরা সংশ্লিষ্ট ইউনিয়নে সার না পেয়ে গলাচিপা পৌরশহর ও ভোলা সদরে যান সার ক্রয় করতে। সেখানেও ১০০ থেকে ১৫০ টাকা বেশী নেন বলে জানান ওই কৃষক। এ ব্যাপারে প্রান্তিক কৃষকরা প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বাস্তবে উপজেলার সমস্ত সার ডিলাররাই সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে বেশি দামে সার বিক্রি করছেন বলে বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহকে জানান, বাহির থেকে সার আমদানির কথা আমি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা করে রেজুলেশন করেছি এবং অনুমতি দিয়েছি। সারের দাম বেশী নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কৃষকরা আমার কাছে লিখিত অভিযোগ করলে ব্যাবস্থা নেব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD