একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

শেয়ার করুন...

‘নিজেদের আজ দেশপ্রেমিক দাবি করা’ একটি ইসলামিক রাজনৈতিক দলের একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “আজ একটি ইসলামিক রাজনৈতিক দল শুধু নিজেদের ও সেনাবাহিনীকে দেশপ্রেমিক দাবি করে। সশস্ত্র বাহিনী সবসময় দেশপ্রেমের পরিচয় দিয়েছে।

“কিন্তু আপনারা নিজেদের যে দেশপ্রেমিক দাবি করেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল, আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছেন?”

এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারের হাতে উপহার তুলে দিতে বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বরে এই অনুষ্ঠান হয়। আয়োজক ছিল ‘আমরা বিএনপি পরিবার’।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “বিগত দিনে জাতির ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছিল। মানুষ নিশ্বাস নিতে পারত না, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারত না।

রাজনৈতিক দল কর্মকাণ্ড চালাতে পারত না। পুলিশ অনুমতি দিলেও যুবলীগ ও ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হত।”

বিগত সরকারের বিরুদ্ধে ওঠা গুম-খুনের অভিযোগের দ্রুত বিচার দাবি করে রিজভী বলেন, “এখন শুনছি আগামী এক বছরে মধ্যে শুধু জুলাই-অগাস্ট হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইলিয়াস আলীকে গুম করার বিচার হবে না? বিগত ১৫ বছরের হত্যা-নির্যাতনের বিচার হবে না?

রিজভী বলেন, “আমাদের নেতা ইলিয়াস আলী দেশের পক্ষে অবস্থান নিয়ে টিপাইমুখ অভিমুখে লংমার্চ করার কারণে শেখ হাসিনা তাকে নিরুদ্দেশ করে দেয়। সঙ্গে আরও সাড়ে ছয়শ নেতাকর্মীকে গুম করা হয়। আমরা ভয়ংকর নির্যাতন মেনে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে লড়াই করেছি।

“আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। সাড়ে ১৫ বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলেই ছাত্র-জনতার জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

শেয়ার করুন...

‘নিজেদের আজ দেশপ্রেমিক দাবি করা’ একটি ইসলামিক রাজনৈতিক দলের একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “আজ একটি ইসলামিক রাজনৈতিক দল শুধু নিজেদের ও সেনাবাহিনীকে দেশপ্রেমিক দাবি করে। সশস্ত্র বাহিনী সবসময় দেশপ্রেমের পরিচয় দিয়েছে।

“কিন্তু আপনারা নিজেদের যে দেশপ্রেমিক দাবি করেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল, আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছেন?”

এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারের হাতে উপহার তুলে দিতে বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বরে এই অনুষ্ঠান হয়। আয়োজক ছিল ‘আমরা বিএনপি পরিবার’।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “বিগত দিনে জাতির ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছিল। মানুষ নিশ্বাস নিতে পারত না, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারত না।

রাজনৈতিক দল কর্মকাণ্ড চালাতে পারত না। পুলিশ অনুমতি দিলেও যুবলীগ ও ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হত।”

বিগত সরকারের বিরুদ্ধে ওঠা গুম-খুনের অভিযোগের দ্রুত বিচার দাবি করে রিজভী বলেন, “এখন শুনছি আগামী এক বছরে মধ্যে শুধু জুলাই-অগাস্ট হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইলিয়াস আলীকে গুম করার বিচার হবে না? বিগত ১৫ বছরের হত্যা-নির্যাতনের বিচার হবে না?

রিজভী বলেন, “আমাদের নেতা ইলিয়াস আলী দেশের পক্ষে অবস্থান নিয়ে টিপাইমুখ অভিমুখে লংমার্চ করার কারণে শেখ হাসিনা তাকে নিরুদ্দেশ করে দেয়। সঙ্গে আরও সাড়ে ছয়শ নেতাকর্মীকে গুম করা হয়। আমরা ভয়ংকর নির্যাতন মেনে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে লড়াই করেছি।

“আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। সাড়ে ১৫ বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলেই ছাত্র-জনতার জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD