আশুলিয়ায় বেতার কেন্দ্রের ভেতরে মিলল যুবকের মাটিচাপা লাশ

শেয়ার করুন...

সাভারের আশুলিয়ায় বেতার কেন্দ্রের বাউন্ডারীর ভেতরে মাটিচাপা অবস্থায় মাহামুদুর রহমান হৃদয় (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতার কেন্দ্রের বাউন্ডারির ভেতর থেকে নিহতের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত মাহামুদুর রহমান হৃদয় জামালপুরের ইসলামপুর থানাধীন কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুরের মাধবপুর গ্রামের হারুন মিয়ার মালিকানাধীন ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের স্বজনরা জানান, গত শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে হৃদয় বন্ধুদের সঙ্গে বেতারের বাউন্ডারির ভেতরে খেলাধুলা করার জন্য যায়। পরে রাত হলেও তিনি বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। কিন্তু হৃদয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বাউন্ডারির ভেতরে কয়েকজন কিশোর খেলাধুলা করার জন্য প্রবেশ করলে তারা হৃদয়ের মাটিচাপা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা কাশিমপুর থানা পুলিশকে খবর দেন।

কাশিমপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাহিদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে মরদেহটি আশুলিয়া থানা এলাকায় হওয়ায় তাদের অবহিত করা হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন হৃদয়। এছাড়াও মৃত্যুর কারণ জানার জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় বেতার কেন্দ্রের ভেতরে মিলল যুবকের মাটিচাপা লাশ

শেয়ার করুন...

সাভারের আশুলিয়ায় বেতার কেন্দ্রের বাউন্ডারীর ভেতরে মাটিচাপা অবস্থায় মাহামুদুর রহমান হৃদয় (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতার কেন্দ্রের বাউন্ডারির ভেতর থেকে নিহতের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত মাহামুদুর রহমান হৃদয় জামালপুরের ইসলামপুর থানাধীন কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুরের মাধবপুর গ্রামের হারুন মিয়ার মালিকানাধীন ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের স্বজনরা জানান, গত শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে হৃদয় বন্ধুদের সঙ্গে বেতারের বাউন্ডারির ভেতরে খেলাধুলা করার জন্য যায়। পরে রাত হলেও তিনি বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। কিন্তু হৃদয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বাউন্ডারির ভেতরে কয়েকজন কিশোর খেলাধুলা করার জন্য প্রবেশ করলে তারা হৃদয়ের মাটিচাপা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা কাশিমপুর থানা পুলিশকে খবর দেন।

কাশিমপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাহিদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে মরদেহটি আশুলিয়া থানা এলাকায় হওয়ায় তাদের অবহিত করা হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন হৃদয়। এছাড়াও মৃত্যুর কারণ জানার জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD