কুমিল্লায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, ৪ মোটরসাইকেলে আগুন

শেয়ার করুন...

কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।এ সময় ৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে মনোহরগঞ্জ উপজেলা সদরের সরকারি কলেজের পাশে এ ঘটনা ঘটে।
উভয় পক্ষের ইটপাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হলেও কারও আঘাত গুরুতর নয়। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

স্থানীয়রা জানান, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠনের পূর্বনির্ধারিত তারিখ ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়। কমিটি গঠনের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক টিম সেখানে যায়। স্থানীয় বিএনপির বিদ্যমান সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ার উল আজীমের অনুসারীরা শোডাউন করেন। এতে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সমর্থকরাও শোডাউন বের করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষ শুরু হলে সভাস্থলে কুমিল্লা থেকে আসা নেতা-কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সভাস্থল ত্যাগ করেন নেতৃবৃন্দ। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

আবুল কালাম পক্ষের যুবদলের নেতা সরোয়ার জাহান দোলন জানান, যুবদলের বাদপড়া কিছু লোক বহিরগতদের নিয়ে ঝামেলা করতে চেয়েছে, পরে জেলা কমিটির হস্তক্ষেপে তা সমাধান হয়।

আনোয়ার উল আজীম পক্ষের যুবদলের নেতা মাসুদুল আলম বাচ্চু বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করতে চাওয়ায় বঞ্চিতরা তাতে বাধা দেন। পরে জেলা কমিটির নেতারা মধ্যস্থতা করেন।

জেলা সাংগঠনিক টিমের প্রধান অ্যাডভোকেট মাসুদ হাসান ধাওয়া পাল্টা ধাওয়া কথা স্বীকার করে জানান, দলীয় পদ-পদবি নিয়ে স্থানীয় নেতাদের মতবিরোধ আছে। তাই তাদের কথা শুনেছি এবং তা সমাধান হয় যাবে।
নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, ৪ মোটরসাইকেলে আগুন

শেয়ার করুন...

কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।এ সময় ৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে মনোহরগঞ্জ উপজেলা সদরের সরকারি কলেজের পাশে এ ঘটনা ঘটে।
উভয় পক্ষের ইটপাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হলেও কারও আঘাত গুরুতর নয়। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

স্থানীয়রা জানান, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠনের পূর্বনির্ধারিত তারিখ ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়। কমিটি গঠনের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক টিম সেখানে যায়। স্থানীয় বিএনপির বিদ্যমান সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ার উল আজীমের অনুসারীরা শোডাউন করেন। এতে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সমর্থকরাও শোডাউন বের করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষ শুরু হলে সভাস্থলে কুমিল্লা থেকে আসা নেতা-কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সভাস্থল ত্যাগ করেন নেতৃবৃন্দ। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

আবুল কালাম পক্ষের যুবদলের নেতা সরোয়ার জাহান দোলন জানান, যুবদলের বাদপড়া কিছু লোক বহিরগতদের নিয়ে ঝামেলা করতে চেয়েছে, পরে জেলা কমিটির হস্তক্ষেপে তা সমাধান হয়।

আনোয়ার উল আজীম পক্ষের যুবদলের নেতা মাসুদুল আলম বাচ্চু বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করতে চাওয়ায় বঞ্চিতরা তাতে বাধা দেন। পরে জেলা কমিটির নেতারা মধ্যস্থতা করেন।

জেলা সাংগঠনিক টিমের প্রধান অ্যাডভোকেট মাসুদ হাসান ধাওয়া পাল্টা ধাওয়া কথা স্বীকার করে জানান, দলীয় পদ-পদবি নিয়ে স্থানীয় নেতাদের মতবিরোধ আছে। তাই তাদের কথা শুনেছি এবং তা সমাধান হয় যাবে।
নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD