আড়াইহাজারে ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

শেয়ার করুন...

আড়াইহাজার হাইজাদি ইউনিয়নের সেন্দী এলাকায় একটি সমঝোতা বৈঠকে ইউপি সদস্যসহ দুজনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২ জানুয়ারী) আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় সেন্দী গ্রামের মৃত হাজী ইয়াসিনের ছেলে বিল্লাল এবং সিরাজুলের ছেলে নাঈম গংদের সঙ্গে হাইজাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন গংদের যৌথ মালিকানাধীন পুকুরের মাছ ধরা নিয়ে পূর্ব বিরোধ চলছিল।

এই বিরোধ সমাধানের জন্য বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিন মেম্বারের বাড়িতে একটি পারিবারিক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শাহাবুদ্দিন মেম্বারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। একই সময়ে শাহাবুদ্দিন মেম্বারকে বাঁচাতে আসা তার প্রতিবেশী শাহপরানকে পিটিয়ে আহত করা হয়।

ঘটনার পর, আহত দুজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে শাহাবুদ্দিন মেম্বারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং শাহপরানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় আহত শাহাবুদ্দিন মেম্বারের ছেলে শামীম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

শেয়ার করুন...

আড়াইহাজার হাইজাদি ইউনিয়নের সেন্দী এলাকায় একটি সমঝোতা বৈঠকে ইউপি সদস্যসহ দুজনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২ জানুয়ারী) আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় সেন্দী গ্রামের মৃত হাজী ইয়াসিনের ছেলে বিল্লাল এবং সিরাজুলের ছেলে নাঈম গংদের সঙ্গে হাইজাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন গংদের যৌথ মালিকানাধীন পুকুরের মাছ ধরা নিয়ে পূর্ব বিরোধ চলছিল।

এই বিরোধ সমাধানের জন্য বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিন মেম্বারের বাড়িতে একটি পারিবারিক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শাহাবুদ্দিন মেম্বারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। একই সময়ে শাহাবুদ্দিন মেম্বারকে বাঁচাতে আসা তার প্রতিবেশী শাহপরানকে পিটিয়ে আহত করা হয়।

ঘটনার পর, আহত দুজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে শাহাবুদ্দিন মেম্বারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং শাহপরানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় আহত শাহাবুদ্দিন মেম্বারের ছেলে শামীম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD