ফতুল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার,স্বজনদের দাবি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লার লামিয়া আক্তার ফিজি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের  শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। নিহতের স্বজনদের দাবি, ‘শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে লামাপাড়া নয়ামাটি এলাকায় মনিরুল ইসলাম মনুর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লামিয়া আক্তার ফিজি ফতুল্লার দেওভোগ বাশমুলী এলাকার মীর মোহাম্মদ আলীর মেয়ে।

নিহতের বড় ভাই আরাফাত জানান, করোনাকালে লামিয়ার বিয়ে হয় মুন্না মোল্লার সঙ্গে। বিয়ের সময় মুন্না তার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে নিজেকে ব্যবসায়ী পরিচয় দেন। বিয়ের পর জানা যায়, মুন্নার একটি প্রথম স্ত্রী রয়েছে এবং তিনি বেকার। এরপর থেকেই লামিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।

আরাফাত আরও জানান, লামিয়া শ্বশুরবাড়িতে একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হয়। নির্যাতনের বিষয়ে স্থানীয় সালিশ থেকে থানা পুলিশ পর্যন্ত গড়ায়। তাদের সংসারে দুই বছরের পুত্রসন্তান রয়েছে। দীর্ঘদিন নির্যাতন সহ্য করলেও লামিয়া স্বামীর সংসার রক্ষা করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত লামিয়াকে নির্মমভাবে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমানুর রহমান জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে তোফাজ্জল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিহতের স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা আত্মগোপনে রয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার,স্বজনদের দাবি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লার লামিয়া আক্তার ফিজি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের  শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। নিহতের স্বজনদের দাবি, ‘শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে লামাপাড়া নয়ামাটি এলাকায় মনিরুল ইসলাম মনুর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লামিয়া আক্তার ফিজি ফতুল্লার দেওভোগ বাশমুলী এলাকার মীর মোহাম্মদ আলীর মেয়ে।

নিহতের বড় ভাই আরাফাত জানান, করোনাকালে লামিয়ার বিয়ে হয় মুন্না মোল্লার সঙ্গে। বিয়ের সময় মুন্না তার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে নিজেকে ব্যবসায়ী পরিচয় দেন। বিয়ের পর জানা যায়, মুন্নার একটি প্রথম স্ত্রী রয়েছে এবং তিনি বেকার। এরপর থেকেই লামিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।

আরাফাত আরও জানান, লামিয়া শ্বশুরবাড়িতে একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হয়। নির্যাতনের বিষয়ে স্থানীয় সালিশ থেকে থানা পুলিশ পর্যন্ত গড়ায়। তাদের সংসারে দুই বছরের পুত্রসন্তান রয়েছে। দীর্ঘদিন নির্যাতন সহ্য করলেও লামিয়া স্বামীর সংসার রক্ষা করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত লামিয়াকে নির্মমভাবে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমানুর রহমান জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে তোফাজ্জল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিহতের স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা আত্মগোপনে রয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD