কুমিল্লায় প্রকাশ্যে ‘কিশোর গ্যাংয়ের’ অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন...

কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রের মহড়া দিয়েছে। ঘটনার সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার বিকেলে নগরের কান্দিরপাড় এলাকায় অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখাসংলগ্ন রানীর দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ বিকেলে নগরের আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্তত ৩০ সদস্য চাপাতি, চায়নিজ কুড়াল, রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ভিক্টোরিয়া কলেজের সামনে রানীর দিঘীর পাড়ে মহড়া দেয়।

এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের প্রভাবের জানান দিতে এভাবে মহড়া দিয়েছে তারা। খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন।

তবে এ ঘটনায় আজ রাত ৮টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কিশোর গ্যাং রতন গ্রুপ এই অস্ত্রের মহড়া দিয়েছে। মহড়ার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আমরা তাদের ধরতে ইপিজেড এলাকা পর্যন্ত ধাওয়া করেছি।’

ওসি বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।’

সর্বশেষ সংবাদ

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

» ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

» ফতুল্লায় চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

» বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু

» ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি জাহাঙ্গীর আটক

» ফতুল্লা মডেল থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

» বকশীগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ও ছাত্রনেতা সরকার রাসেল

» ইনসাফ কায়েমের নতুন স্বপ্নে বকশীগঞ্জবাসীকে মাওলানা আব্দুল মতিনের ঈদ শুভেচ্ছা

» বক্শীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ রমজান আলী

» বকশীগঞ্জ পৌরবাসী ও ব্যবসায়ী সমাজকে সাইফুল ইসলাম তালুকদার শাকিলের ঈদের শুভেচ্ছা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় প্রকাশ্যে ‘কিশোর গ্যাংয়ের’ অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন...

কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রের মহড়া দিয়েছে। ঘটনার সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার বিকেলে নগরের কান্দিরপাড় এলাকায় অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখাসংলগ্ন রানীর দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ বিকেলে নগরের আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্তত ৩০ সদস্য চাপাতি, চায়নিজ কুড়াল, রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ভিক্টোরিয়া কলেজের সামনে রানীর দিঘীর পাড়ে মহড়া দেয়।

এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের প্রভাবের জানান দিতে এভাবে মহড়া দিয়েছে তারা। খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন।

তবে এ ঘটনায় আজ রাত ৮টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কিশোর গ্যাং রতন গ্রুপ এই অস্ত্রের মহড়া দিয়েছে। মহড়ার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আমরা তাদের ধরতে ইপিজেড এলাকা পর্যন্ত ধাওয়া করেছি।’

ওসি বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD