সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন...

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আজ (বুধবার) সকালে দে‌শে ফির‌ছেন। সকাল ৭টায় তি‌নি হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে অবতরণ কর‌বেন। আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডিইএক্স-২০১৯) যোগদান করে সংযুক্ত আরব আমিরাতে তার তিন দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরছেন।

বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বুধবার স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে (বাংলাদেশ সময় ২টা ১৫ মিনিট)।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী দুবাইয়ের বাহার প্রাসাদে দুবাইয়ের স্থপতি প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী এবং দুবাই মাতা শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গেও সাক্ষাৎ করেন।

লুলু গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী এবং এনএমসি গ্রুপের চেয়ারম্যান ড. বি আর শেঠী মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেলকক্ষে দেখা করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী আবুধাবির সেন্ট রেগিজ হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী তার টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রথম সরকারি সফরের প্রথম পর্যায়ে দুই দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে জার্মানি থেকে এখানে আসেন।

এবারের নিরাপত্তা সম্মেলনের ৫৫তম অধিবেশনের সাইড লাইনে প্রধানমন্ত্রী একটি স্বাস্থ্যসেবা সংক্রান্ত গোলটেবিল আলোচনায় ভাষণ দেন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি সম্পর্কিত একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী ড. ফাতু বেনসৌডা এবং ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপনের নির্বাহী পরিচালক নোবেল বিজয়ী ব্যাট্রিস ফিন পৃথকভাবে এখানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

জার্মানিতে অবস্থিত বাংলাদেদশ মিশনের উদ্যোগে স্থানীয় হোটেল শেরাটনে আয়োজিত জার্মানিতে বসবাসকারী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগদান করেন তিনি।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন...

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আজ (বুধবার) সকালে দে‌শে ফির‌ছেন। সকাল ৭টায় তি‌নি হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে অবতরণ কর‌বেন। আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডিইএক্স-২০১৯) যোগদান করে সংযুক্ত আরব আমিরাতে তার তিন দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরছেন।

বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বুধবার স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে (বাংলাদেশ সময় ২টা ১৫ মিনিট)।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী দুবাইয়ের বাহার প্রাসাদে দুবাইয়ের স্থপতি প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী এবং দুবাই মাতা শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গেও সাক্ষাৎ করেন।

লুলু গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী এবং এনএমসি গ্রুপের চেয়ারম্যান ড. বি আর শেঠী মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেলকক্ষে দেখা করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী আবুধাবির সেন্ট রেগিজ হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী তার টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রথম সরকারি সফরের প্রথম পর্যায়ে দুই দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে জার্মানি থেকে এখানে আসেন।

এবারের নিরাপত্তা সম্মেলনের ৫৫তম অধিবেশনের সাইড লাইনে প্রধানমন্ত্রী একটি স্বাস্থ্যসেবা সংক্রান্ত গোলটেবিল আলোচনায় ভাষণ দেন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি সম্পর্কিত একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী ড. ফাতু বেনসৌডা এবং ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপনের নির্বাহী পরিচালক নোবেল বিজয়ী ব্যাট্রিস ফিন পৃথকভাবে এখানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

জার্মানিতে অবস্থিত বাংলাদেদশ মিশনের উদ্যোগে স্থানীয় হোটেল শেরাটনে আয়োজিত জার্মানিতে বসবাসকারী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগদান করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ