ম্যালানের সঙ্গে ঝামেলা নিয়ে তামিমের ফেসবুক স্ট্যাটাস

শেয়ার করুন...

এবারের বিপিএলে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তামিম ইকবালের। গত ৯ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে হারের পর অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন বরিশাল অধিনায়ক তামিম। ১৬ জানুয়ারি ঢাকার ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় সাব্বির রহমান ‘ফেক ফিল্ডিং’ করায় তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে বাজে ভাষা ব্যবহার করেন।

এখানে শেষ হলে তো হতোই। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচেও মেজাজ হারাতে দেখা যায় তামিমকে। সতীর্থ ডেভিড ম্যালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে মাঠ ছাড়ার সময় তাঁকে কিছু একটা বলতে শোনা যায়। এই ঘটনা আবার তাঁকে আলোচনায় নিয়ে এসেছে।

যদিও দোষটা ইংলিশ ব্যাটসম্যান ম্যালানেরই ছিল। বল কাভারে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন তিনি। তামিমও রান নেওয়ার জন্য দৌড় শুরু করেছিলেন। কিন্তু ম্যালান যখন বুঝতে পারেন রান নেওয়া সম্ভব নয়, ততক্ষণে দেরি হয়ে গেছে। নন স্ট্রাইকিং প্রান্তে থাকা তামিমকে রানআউটের শিকার হতে হয়। ম্যালান সঙ্গে সঙ্গে ‘সরি’ বললেও লাভ হয়নি। ক্ষোভ আর মুখ ভরা বিরক্তি নিয়ে ডাগআউটে ফিরে যান তামিম।

ঘটনার রেশ তখনো শেষ হয়নি। টিভি ক্যামেরায় দেখা যায়, ম্যালান উত্তেজিত হয়ে কাউকে উদ্দেশ্য করে কিছু একটা বলেই চলেছেন। অনেকে ভেবেছিলেন, সতীর্থ তামিমের ওপরই হয়তো চটেছেন ম্যালান। কিন্তু ঘটনা যে তা নয়, সেটাই খোলাসা করেছেন তামিম।

ম্যালানের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তামিম। তা হুবহু তুলে ধরা হলো—

অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কি না। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!

মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি।

কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!

এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ম্যালানের সঙ্গে ঝামেলা নিয়ে তামিমের ফেসবুক স্ট্যাটাস

শেয়ার করুন...

এবারের বিপিএলে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তামিম ইকবালের। গত ৯ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে হারের পর অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন বরিশাল অধিনায়ক তামিম। ১৬ জানুয়ারি ঢাকার ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় সাব্বির রহমান ‘ফেক ফিল্ডিং’ করায় তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে বাজে ভাষা ব্যবহার করেন।

এখানে শেষ হলে তো হতোই। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচেও মেজাজ হারাতে দেখা যায় তামিমকে। সতীর্থ ডেভিড ম্যালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে মাঠ ছাড়ার সময় তাঁকে কিছু একটা বলতে শোনা যায়। এই ঘটনা আবার তাঁকে আলোচনায় নিয়ে এসেছে।

যদিও দোষটা ইংলিশ ব্যাটসম্যান ম্যালানেরই ছিল। বল কাভারে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন তিনি। তামিমও রান নেওয়ার জন্য দৌড় শুরু করেছিলেন। কিন্তু ম্যালান যখন বুঝতে পারেন রান নেওয়া সম্ভব নয়, ততক্ষণে দেরি হয়ে গেছে। নন স্ট্রাইকিং প্রান্তে থাকা তামিমকে রানআউটের শিকার হতে হয়। ম্যালান সঙ্গে সঙ্গে ‘সরি’ বললেও লাভ হয়নি। ক্ষোভ আর মুখ ভরা বিরক্তি নিয়ে ডাগআউটে ফিরে যান তামিম।

ঘটনার রেশ তখনো শেষ হয়নি। টিভি ক্যামেরায় দেখা যায়, ম্যালান উত্তেজিত হয়ে কাউকে উদ্দেশ্য করে কিছু একটা বলেই চলেছেন। অনেকে ভেবেছিলেন, সতীর্থ তামিমের ওপরই হয়তো চটেছেন ম্যালান। কিন্তু ঘটনা যে তা নয়, সেটাই খোলাসা করেছেন তামিম।

ম্যালানের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তামিম। তা হুবহু তুলে ধরা হলো—

অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কি না। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!

মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি।

কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!

এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD