নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করুন : আজাদ

শেয়ার করুন...

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বর্তমান উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই, “তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলন না করতেন, তাহলে আজকে আপনারা এ অবস্থানে বসতে পারতেন না। আপনাদের উচিত সেই কৃতজ্ঞতাবোধ রাখা।”

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আজাদ বলেন, “১৭ বছর ধরে যে গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে, সে আন্দোলনের রূপকার ছিলেন তারেক রহমান। সেই আন্দোলনের ফলাফল আজ আপনারা ভোগ করছেন। আমাদের ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনই আজকে এই স্বাধীনতা এনে দিয়েছে।”

তিনি আরও বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন শুধু কয়েক মাসের আন্দোলন ছিল না। এটি আমাদের ১৭ বছরের আন্দোলনের একটি অংশ ছিল, যার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি।”

আজাদ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, “নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। দেশের জনগণ গণতান্ত্রিক নির্বাচন চায়, আর মুক্তিকামী জনগণ তারিখ জানতে চায়। আপনাদের সম্মান থাকতে থাকতে নির্বাচন আয়োজন করুন।”

তিনি আরও বলেন, “১৭ বছরের আন্দোলন ভুলে গেলে চলবে না। বিএনপির আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। সত্য কখনও মরে না, মিথ্যাচার ভুলে সত্যকে স্বীকার করুন, অন্যথায় হাসিনার মতো নেতাদের অবস্থা আবারও ফিরে আসবে।”

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব এর সার্বিক তত্ত্বাবধানে এবং আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম (বিডিআর), আতাউর প্রধান, সেলিম হোসেন দিপু, মোতালিব হোসেন, সাদিকুর রহমান সেন্টু, আব্দুর রহিম সহ আরও অনেক নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করুন : আজাদ

শেয়ার করুন...

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বর্তমান উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই, “তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলন না করতেন, তাহলে আজকে আপনারা এ অবস্থানে বসতে পারতেন না। আপনাদের উচিত সেই কৃতজ্ঞতাবোধ রাখা।”

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আজাদ বলেন, “১৭ বছর ধরে যে গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে, সে আন্দোলনের রূপকার ছিলেন তারেক রহমান। সেই আন্দোলনের ফলাফল আজ আপনারা ভোগ করছেন। আমাদের ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনই আজকে এই স্বাধীনতা এনে দিয়েছে।”

তিনি আরও বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন শুধু কয়েক মাসের আন্দোলন ছিল না। এটি আমাদের ১৭ বছরের আন্দোলনের একটি অংশ ছিল, যার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি।”

আজাদ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, “নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। দেশের জনগণ গণতান্ত্রিক নির্বাচন চায়, আর মুক্তিকামী জনগণ তারিখ জানতে চায়। আপনাদের সম্মান থাকতে থাকতে নির্বাচন আয়োজন করুন।”

তিনি আরও বলেন, “১৭ বছরের আন্দোলন ভুলে গেলে চলবে না। বিএনপির আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। সত্য কখনও মরে না, মিথ্যাচার ভুলে সত্যকে স্বীকার করুন, অন্যথায় হাসিনার মতো নেতাদের অবস্থা আবারও ফিরে আসবে।”

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব এর সার্বিক তত্ত্বাবধানে এবং আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম (বিডিআর), আতাউর প্রধান, সেলিম হোসেন দিপু, মোতালিব হোসেন, সাদিকুর রহমান সেন্টু, আব্দুর রহিম সহ আরও অনেক নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD