ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে : হাফিজুর রহমান

শেয়ার করুন...

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন,
শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে এই দিন থেকে আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশবাসীসহ শ্রমজীবী মানুষদের এই দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান করছি। শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা, চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে।

বৃহস্পতিবার (১ মে) সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুর বাসস্টেশনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়।

তিনি বলেন, আজকে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে আছে। অথচ দেশের পুলিশ-সেনাবাহিনী হতে শুরু করে যাদের অর্থের অভাব নাই তারা রেশন পায়। শ্রমিকরা পায় না। শ্রমিকদের জন্য রেশনিং দিতে হবে। বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে। প্রতিবছর পহেলা মে শুধু পালন করলে হবে না, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিদওয়ানুল আযীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাহী সদস্য মো. আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিন আহমেদ মাস্তান, নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি আব্দুল মজিদ সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সহ সেক্রেটারী আবু সাঈদ মুন্না।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর দর্জি শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ভূইয়া, রূপগঞ্জ রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রুহুল আমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফতুল্লা দক্ষিণের সভাপতি আজিজ উদ্দিন বাবুল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোনারগাঁও উত্তরের সভাপতি মো. হুমায়ূন কবির।

সমাবেশ শেষে লক্ষাধিক লোক নিয়ে শ্রমিক নেতৃবৃন্দরা কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত এক বিশাল র‍্যালী করেছেন।

সর্বশেষ সংবাদ

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে : হাফিজুর রহমান

শেয়ার করুন...

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন,
শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে এই দিন থেকে আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশবাসীসহ শ্রমজীবী মানুষদের এই দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান করছি। শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা, চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে।

বৃহস্পতিবার (১ মে) সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুর বাসস্টেশনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়।

তিনি বলেন, আজকে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে আছে। অথচ দেশের পুলিশ-সেনাবাহিনী হতে শুরু করে যাদের অর্থের অভাব নাই তারা রেশন পায়। শ্রমিকরা পায় না। শ্রমিকদের জন্য রেশনিং দিতে হবে। বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে। প্রতিবছর পহেলা মে শুধু পালন করলে হবে না, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিদওয়ানুল আযীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাহী সদস্য মো. আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিন আহমেদ মাস্তান, নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি আব্দুল মজিদ সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সহ সেক্রেটারী আবু সাঈদ মুন্না।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর দর্জি শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ভূইয়া, রূপগঞ্জ রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রুহুল আমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফতুল্লা দক্ষিণের সভাপতি আজিজ উদ্দিন বাবুল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোনারগাঁও উত্তরের সভাপতি মো. হুমায়ূন কবির।

সমাবেশ শেষে লক্ষাধিক লোক নিয়ে শ্রমিক নেতৃবৃন্দরা কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত এক বিশাল র‍্যালী করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD