মেঘনা নদী থেকে সাংবাদিক বিভূরঞ্জন সরকারের লাশ উদ্ধার

শেয়ার করুন...

সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যায় তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় নৌ-পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে একটি জিডি করেন। মোবাইল ফোন সঙ্গে না নেওয়ায় প্রযুক্তিগতভাবে তার সর্বশেষ অবস্থান জানা যাচ্ছিলো না। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এগুলো বিশ্লেষণের মাধ্যমে তার গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

নৌ-পুলিশের নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ এলাকার এসপি মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যদের কাছে ঢাকায় খবর পাঠানো হয়। লাশ চিহ্নিত করে আইনানুগ প্রক্রিয়া শেষ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কীভাবে মারা গেলেন, তদন্ত করে বলা যাবে বলে জানান তিনি।

জানা গেছে, লাশ দেখে ধারণা করা হচ্ছে একদিন আগে তার মৃত্যু হয়। লাশ কিছুটা বিকৃত হতে শুরু করেছে। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসপি আলমগীর।

স্থানীয় সূত্রগুলো জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে খবর আসে কলাগাছিয়া সীমানাঘেঁষা গজারিয়ার চরবলাকী এলাকার মেঘনা নদীতে একটি লাশ ভাসছে। খবর পেয়ে বিকেল ৩টার দিকে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এরপর স্থানীয় সাংবাদিকদের দেখানো ছবির সঙ্গে চেহারায় মিল পাওয়া যায়। এতে বিষয়টি ঢাকার রমনা থানা পুলিশকে জানানো হয়। রমনা থানা পুলিশ তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার গলায় চশমাটি ঝুলছিল।

জিডিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে বিভূরঞ্জন সরকার বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। জানা গেছে, বৃহস্পতিবার সকালে কর্মস্থল বনশ্রীর আজকের পত্রিকা কার্যালয়ে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। যদিও পরে খোঁজ নিয়ে দেখা গেছে, তিনি সেখানে যাননি। তিনি মোবাইল ফোনটিও বাসায় রেখে যান। গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন সাংবাদিক বিভুরঞ্জন।

সর্বশেষ সংবাদ

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভূরঞ্জন সরকারের লাশ উদ্ধার

শেয়ার করুন...

সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যায় তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় নৌ-পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে একটি জিডি করেন। মোবাইল ফোন সঙ্গে না নেওয়ায় প্রযুক্তিগতভাবে তার সর্বশেষ অবস্থান জানা যাচ্ছিলো না। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এগুলো বিশ্লেষণের মাধ্যমে তার গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

নৌ-পুলিশের নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ এলাকার এসপি মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যদের কাছে ঢাকায় খবর পাঠানো হয়। লাশ চিহ্নিত করে আইনানুগ প্রক্রিয়া শেষ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কীভাবে মারা গেলেন, তদন্ত করে বলা যাবে বলে জানান তিনি।

জানা গেছে, লাশ দেখে ধারণা করা হচ্ছে একদিন আগে তার মৃত্যু হয়। লাশ কিছুটা বিকৃত হতে শুরু করেছে। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসপি আলমগীর।

স্থানীয় সূত্রগুলো জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে খবর আসে কলাগাছিয়া সীমানাঘেঁষা গজারিয়ার চরবলাকী এলাকার মেঘনা নদীতে একটি লাশ ভাসছে। খবর পেয়ে বিকেল ৩টার দিকে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এরপর স্থানীয় সাংবাদিকদের দেখানো ছবির সঙ্গে চেহারায় মিল পাওয়া যায়। এতে বিষয়টি ঢাকার রমনা থানা পুলিশকে জানানো হয়। রমনা থানা পুলিশ তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার গলায় চশমাটি ঝুলছিল।

জিডিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে বিভূরঞ্জন সরকার বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। জানা গেছে, বৃহস্পতিবার সকালে কর্মস্থল বনশ্রীর আজকের পত্রিকা কার্যালয়ে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। যদিও পরে খোঁজ নিয়ে দেখা গেছে, তিনি সেখানে যাননি। তিনি মোবাইল ফোনটিও বাসায় রেখে যান। গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন সাংবাদিক বিভুরঞ্জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD