সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

শেয়ার করুন...

সোনারগাঁয়ে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে মসজিদের এক ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে পৌরসভার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আহত ইমাম তিনজনের নাম উল্লেখ ও ৩/৪জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন রিফাত (২৭), তার বাবা শাহ আলম (৬০) এবং মা পারভীন আক্তার (৪৫)।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার বাসিন্দা ও কুমিল্লার মেঘনা উপজেলার চিশতিয়া নিজামিয়া দরবার শরিফ জামে মসজিদের ইমাম খোরশেদ আলমের সঙ্গে তার প্রতিবেশী শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। স¤প্রতি উভয় পরিবারের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে অভিযুক্ত শাহ আলমের ছেলে রিফাত ভুক্তভোগী ইমামে কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই চাঁদার টাকা না পেয়ে বুধবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় ভুক্তভোগী স্বামী-স্ত্রীর ওপর হামলা চালান।

হামলায় খোরশেদ আলম ও তার স্ত্রী শিরিনা আক্তার গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আহত ইমাম খোরশেদ আলম বলেন, ‌‘দীর্ঘদিন ধরে শাহ আলম আমাদের পরিবারকে অন্যায়ভাবে জুলুম করে আসছে। বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আমার কাছে রিফাত দুই লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় আমাদের মারধর করা হয়।’

অভিযুক্ত রিফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে ধস্তাধস্তি হয়েছে। চাঁদার কোনো বিষয় নয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

শেয়ার করুন...

সোনারগাঁয়ে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে মসজিদের এক ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে পৌরসভার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আহত ইমাম তিনজনের নাম উল্লেখ ও ৩/৪জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন রিফাত (২৭), তার বাবা শাহ আলম (৬০) এবং মা পারভীন আক্তার (৪৫)।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার বাসিন্দা ও কুমিল্লার মেঘনা উপজেলার চিশতিয়া নিজামিয়া দরবার শরিফ জামে মসজিদের ইমাম খোরশেদ আলমের সঙ্গে তার প্রতিবেশী শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। স¤প্রতি উভয় পরিবারের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে অভিযুক্ত শাহ আলমের ছেলে রিফাত ভুক্তভোগী ইমামে কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই চাঁদার টাকা না পেয়ে বুধবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় ভুক্তভোগী স্বামী-স্ত্রীর ওপর হামলা চালান।

হামলায় খোরশেদ আলম ও তার স্ত্রী শিরিনা আক্তার গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আহত ইমাম খোরশেদ আলম বলেন, ‌‘দীর্ঘদিন ধরে শাহ আলম আমাদের পরিবারকে অন্যায়ভাবে জুলুম করে আসছে। বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আমার কাছে রিফাত দুই লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় আমাদের মারধর করা হয়।’

অভিযুক্ত রিফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে ধস্তাধস্তি হয়েছে। চাঁদার কোনো বিষয় নয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD