শার্শায় “সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

“সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ”—এই স্লোগান ও দৃঢ় প্রত্যয় নিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে ওয়েলফেয়ার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ-এর এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফজলে ওয়াহিদ। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের অর্থনীতিকে মজবুত করতে এবং বৈষম্যহীন সমাজ গঠনে সমবায় সমিতিগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। ওয়েলফেয়ার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি দীর্ঘ ১২ বছর ধরে যে স্বচ্ছতা ও সুনামের সাথে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমবায় অফিসার জনাব মোহাঃ আব্দুর রাশেদ এবং জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জনাব হাবিবুর রহমান। তারা সমবায় আইনের সঠিক প্রয়োগ ও সদস্যদের স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাহিদ হাসান এবং বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা তৌহিদুজ্জামান।

উল্লেখ্য যে, বাগআঁচড়া বাজারের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১২ বছর ধরে সম্পূর্ণ ইসলামী শরীয়াহ মোতাবেক ও সেবামূলক আদলে কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র সঞ্চয় এবং ঋণ সহায়তার মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ-এর সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন প্রতিষ্ঠানের সম্পাদক জনাব মোঃ রুহুল আমিন।

সভায় বক্তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং একে একটি আদর্শ সমবায় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়নে দম্পতি আইনজীবীর মহতী উদ্যোগ

» আবারও গ্রে/প্তা/র দেখানো হলো সাবেক মেয়র আইভিকে

» ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

» বরগুনায় ডিবির অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

» ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

» ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

» ফতুল্লায় ইমন হত্যা কান্ডে ২০ জনের নাম উল্লেখ্য করে মামলা

» ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় “সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

“সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ”—এই স্লোগান ও দৃঢ় প্রত্যয় নিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে ওয়েলফেয়ার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ-এর এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফজলে ওয়াহিদ। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের অর্থনীতিকে মজবুত করতে এবং বৈষম্যহীন সমাজ গঠনে সমবায় সমিতিগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। ওয়েলফেয়ার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি দীর্ঘ ১২ বছর ধরে যে স্বচ্ছতা ও সুনামের সাথে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমবায় অফিসার জনাব মোহাঃ আব্দুর রাশেদ এবং জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জনাব হাবিবুর রহমান। তারা সমবায় আইনের সঠিক প্রয়োগ ও সদস্যদের স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাহিদ হাসান এবং বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা তৌহিদুজ্জামান।

উল্লেখ্য যে, বাগআঁচড়া বাজারের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১২ বছর ধরে সম্পূর্ণ ইসলামী শরীয়াহ মোতাবেক ও সেবামূলক আদলে কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র সঞ্চয় এবং ঋণ সহায়তার মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ-এর সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন প্রতিষ্ঠানের সম্পাদক জনাব মোঃ রুহুল আমিন।

সভায় বক্তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং একে একটি আদর্শ সমবায় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD