শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত
হওয়ার পরও তিনি বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের নাম ব্যবহার করে ভোট প্রার্থনা করছেন এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধুমাত্র অভিযোগই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে শাহা আলমের হরিন মার্কার নির্বাচনী প্রচারনার ক্যাম্প ধানের শীষের গান বাজিয়ে হরিন মার্কায় ভোট চেয়ে নৃত্য করছেন এক ব্যক্তি। তাছাড়া ভোটারদের নিকট গিয়ে শাহ আলম বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন আমিই বিএনপি।

তাছাড়া শাহ আলম ও তার সমর্থকেরা নির্বাচনী প্রচারনায় শ্লোগানে বলে থাকে “বিএনপির মার্কা, তারেক রহমানের মার্ক,খালেদা জিয়ার মার্কা হরিণ” যা চরম প্রতারনার শামিল।

বিষয়টি শুধু রাজনৈতিক শিষ্টাচারের প্রশ্ন নয়, বরং সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে যুক্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সকল অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন এবং আগামী বৃহস্পতিবার তাকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ইঙ্গিত দেয়, অভিযোগগুলোকে হালকাভাবে দেখা হচ্ছে না।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি কোনো রাজনৈতিক দলের নাম, প্রতীক বা দলের শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে ভোট চাইতে পারেন না। শাহ আলম বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কৃত হওয়ায় দলটির সঙ্গে তার সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক বর্তমানে নেই। সে অবস্থায় বিএনপি বা জিয়া পরিবারের নাম ব্যবহার করে ভোট চাওয়া হলে তা ভোটারদের বিভ্রান্ত করার শামিল হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির শক্ত ভোটব্যাংক থাকায়, দলের নাম ভাঙিয়ে ভোট চাওয়া নির্বাচনের সমতা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

শাহ আলমের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ হলো টাকার বিনিময়ে ভোটারদের ‘হরিণ’ প্রতীকে ভোট দিতে প্রলুব্ধ করা। ভোটারদেকে নগদ টাকা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

একাধিক প্রার্থীর পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হয়েছে, যা প্রমাণিত হলে তা সরাসরি নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হবে।
নির্বাচনী আইনে অর্থ বা অন্য কোনো সুবিধার মাধ্যমে ভোট কেনা শাস্তিযোগ্য অপরাধ। এই অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে কমিশন প্রাথমিক পদক্ষেপ নিলেও, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত ও নিরপেক্ষ সিদ্ধান্তই নির্বাচন নিয়ে জনআস্থার মূল ভিত্তি।

বিশ্লেষকদের মতে, যদি অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তবে তা শুধু একটি আসনের নির্বাচন নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে, শাহ আলমকে ঘিরে ওঠা অভিযোগগুলো নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনকে আরও সংবেদনশীল করে তুলেছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন ও প্রশাসন এই অভিযোগগুলো কতটা কঠোরতা ও স্বচ্ছতার সঙ্গে মোকাবিলা করে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত
হওয়ার পরও তিনি বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের নাম ব্যবহার করে ভোট প্রার্থনা করছেন এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধুমাত্র অভিযোগই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে শাহা আলমের হরিন মার্কার নির্বাচনী প্রচারনার ক্যাম্প ধানের শীষের গান বাজিয়ে হরিন মার্কায় ভোট চেয়ে নৃত্য করছেন এক ব্যক্তি। তাছাড়া ভোটারদের নিকট গিয়ে শাহ আলম বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন আমিই বিএনপি।

তাছাড়া শাহ আলম ও তার সমর্থকেরা নির্বাচনী প্রচারনায় শ্লোগানে বলে থাকে “বিএনপির মার্কা, তারেক রহমানের মার্ক,খালেদা জিয়ার মার্কা হরিণ” যা চরম প্রতারনার শামিল।

বিষয়টি শুধু রাজনৈতিক শিষ্টাচারের প্রশ্ন নয়, বরং সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে যুক্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সকল অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন এবং আগামী বৃহস্পতিবার তাকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ইঙ্গিত দেয়, অভিযোগগুলোকে হালকাভাবে দেখা হচ্ছে না।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি কোনো রাজনৈতিক দলের নাম, প্রতীক বা দলের শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে ভোট চাইতে পারেন না। শাহ আলম বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কৃত হওয়ায় দলটির সঙ্গে তার সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক বর্তমানে নেই। সে অবস্থায় বিএনপি বা জিয়া পরিবারের নাম ব্যবহার করে ভোট চাওয়া হলে তা ভোটারদের বিভ্রান্ত করার শামিল হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির শক্ত ভোটব্যাংক থাকায়, দলের নাম ভাঙিয়ে ভোট চাওয়া নির্বাচনের সমতা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

শাহ আলমের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ হলো টাকার বিনিময়ে ভোটারদের ‘হরিণ’ প্রতীকে ভোট দিতে প্রলুব্ধ করা। ভোটারদেকে নগদ টাকা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

একাধিক প্রার্থীর পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হয়েছে, যা প্রমাণিত হলে তা সরাসরি নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হবে।
নির্বাচনী আইনে অর্থ বা অন্য কোনো সুবিধার মাধ্যমে ভোট কেনা শাস্তিযোগ্য অপরাধ। এই অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে কমিশন প্রাথমিক পদক্ষেপ নিলেও, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত ও নিরপেক্ষ সিদ্ধান্তই নির্বাচন নিয়ে জনআস্থার মূল ভিত্তি।

বিশ্লেষকদের মতে, যদি অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তবে তা শুধু একটি আসনের নির্বাচন নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে, শাহ আলমকে ঘিরে ওঠা অভিযোগগুলো নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনকে আরও সংবেদনশীল করে তুলেছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন ও প্রশাসন এই অভিযোগগুলো কতটা কঠোরতা ও স্বচ্ছতার সঙ্গে মোকাবিলা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD