ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর খেজুর গাছ প্রতিকের ভোট চেয়ে কয়েক শতাধিক নারী-পুরুষ নিয়ে বিশাল নির্বাচনী প্রচারনার মিছিল করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
শনিবার ৭ র্ফেরুয়ারী ফতুল্লার চৌধুরীবাড়ি মিলনায়তন থেকে বিশাল একটি মিছিল নিয়ে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রতিটি এলাকা প্রদক্ষিন করা হয়। এ সময় খেজুর গাছ প্রতিকের ভোট চেয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে বিএনপির নেতাকর্মীরা ও স্থানীয় মুরুব্বিদের নিয়ে নির্বাচনী এ মিছিলে খেজুর গাছের প্লেকার্ড ও লিফলেট বিতরন করেন।
মিছিল পুর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন,আমরা শান্তিপুর্নভাবে খেজুরগাছের পক্ষে ভোট চেয়ে মিছিলটি সমাপ্ত করবো। আগামী ১২ তারিখ সকাল থেকে শুরু বিকেল পর্যন্ত আমরা সবাই খেজুরগাছ প্রতিকে ভোট দিবো এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার। পাশাপাশি আমি এবং আমরা আমাদের ঘরে থাকা মা-বোনকে বলবো তারা যেন অবশ্যই ঐদিন খেজুরগাছ প্রতিকে ভোট প্রদান করে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী বাংলাদেশ গঠন করতে পারি।
মিছিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।




















