প্রেস বিজ্ঞপ্তি: প্রতি বছরের ন্যায় বাংলা নববর্ষ বরণ করে নিতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব বৈশাখী শোভাযাত্রা-১৪৩৩ আয়োজন করেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ১১ টায় শোভাযাত্রাটি ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সামনে থেকে বের হয়ে ফতুল্লা মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রার আগে উপস্থিত অতিথিরা দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
অতিথিরা হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করার আহ্বান জানান তারা। তবে এমন সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়, যা ঈমান ও আকিদার ক্ষতি করে বা ইসলামী শরিয়ার পরিপন্থী।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শহীদ, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকউল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ সোহেল আহম্মেদ, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম লিটন, সাংবাদিক কামাল হোসেন প্রমুখ।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশ, সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সজীব, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রণজিৎ মোদক, সদস্য আজমীর ইসলাম, মরিয়ম আক্তার রুমা, মোঃ সেলিম হোসেন, মোঃ শাহিন আলম, আমির হোসেন মোল্লা, আবু নাসের সৈকত, ফাহমিদা খন্দকার এমি, মেহেদী হাসান জুয়েল, গাজী ইব্রাহীম খলিল।




















