সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের দেয়ালের পাশে একটি সন্দেহজনক লাল রঙের শপিং ব্যাগ পড়ে আছে। খবর পেয়ে রাত আনুমানিক ৯টার দিকে র‌্যাবের টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হলে তার ভেতর থেকে ১১ রাউন্ড শর্টগানের কার্তুজ (গুলি) পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, এই গুলিগুলো গত জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট করা হয়েছিল। উদ্ধারকৃত আলামতগুলো রাতেই জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করা হয়।

র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ১১ রাউন্ড গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের দেয়ালের পাশে একটি সন্দেহজনক লাল রঙের শপিং ব্যাগ পড়ে আছে। খবর পেয়ে রাত আনুমানিক ৯টার দিকে র‌্যাবের টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হলে তার ভেতর থেকে ১১ রাউন্ড শর্টগানের কার্তুজ (গুলি) পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, এই গুলিগুলো গত জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট করা হয়েছিল। উদ্ধারকৃত আলামতগুলো রাতেই জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করা হয়।

র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ১১ রাউন্ড গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD