বিএসটিআই’র মহাপরিচালক হলেন কাজী ইমদাদুল হক

শেয়ার করুন...

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক কাজী ইমদাদুল হক। রোববার (৩ মে) তিনি বিএসটিআইতে মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

প্রায় তিন দশকের প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন কাজী ইমদাদুল হক দেশের রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং এনবিআরের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে কর প্রশাসনের আধুনিকায়ন ও কাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়।

কর্মজীবনে তিনি কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিশেষ করে লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিটে (এলটিইউ) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ রাজস্ব আহরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। এছাড়া আন্তর্জাতিক করনীতি এবং দ্বৈত কর পরিহার চুক্তি (ডিটিএএ) বিষয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে সুনাম অর্জন করেন।

এর আগে তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে কাজী ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এমএসসি ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। ছাত্রজীবনে সাহিত্য ও বিতর্কে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে আলাদা করে তুলেছিলেন। তার রচিত ‘কালো টাকা’ (Black Money) গ্রন্থটি গবেষণাধর্মী কাজ হিসেবে ব্যাপকভাবে আলোচিত।

প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি নিয়মিত সাহিত্যচর্চা ও গণমাধ্যমে আয়কর বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে কর সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে আসছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে বিএসটিআই’র কার্যক্রমে নতুন গতি আসবে।

সর্বশেষ সংবাদ

» সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়ায় জমি দখল চেষ্টা, থানায় অভিযোগ

» মিরু-শাহ নিজামের মহিদুল এখন বিএনপির আশ্রয়ে! ক্ষুব্ধ এলাকাবাসী

» বিএসটিআই’র মহাপরিচালক হলেন কাজী ইমদাদুল হক

» ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা

» রূপগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ চোলাইমদ ও সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১

» নানা আয়োজনের মধ্য দিয়ে বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

» ফতুল্লায় ৫২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

» শামীম ওসমানের ‘ছবি’ এখন ‘এআই’! মহিদুলের নতুন বুলি ও পুরনো ত্রাস

» ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

» হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৩ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসটিআই’র মহাপরিচালক হলেন কাজী ইমদাদুল হক

শেয়ার করুন...

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক কাজী ইমদাদুল হক। রোববার (৩ মে) তিনি বিএসটিআইতে মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

প্রায় তিন দশকের প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন কাজী ইমদাদুল হক দেশের রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং এনবিআরের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে কর প্রশাসনের আধুনিকায়ন ও কাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়।

কর্মজীবনে তিনি কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিশেষ করে লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিটে (এলটিইউ) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ রাজস্ব আহরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। এছাড়া আন্তর্জাতিক করনীতি এবং দ্বৈত কর পরিহার চুক্তি (ডিটিএএ) বিষয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে সুনাম অর্জন করেন।

এর আগে তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে কাজী ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এমএসসি ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। ছাত্রজীবনে সাহিত্য ও বিতর্কে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে আলাদা করে তুলেছিলেন। তার রচিত ‘কালো টাকা’ (Black Money) গ্রন্থটি গবেষণাধর্মী কাজ হিসেবে ব্যাপকভাবে আলোচিত।

প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি নিয়মিত সাহিত্যচর্চা ও গণমাধ্যমে আয়কর বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে কর সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে আসছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে বিএসটিআই’র কার্যক্রমে নতুন গতি আসবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD