ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

শেয়ার করুন...

নেত্রকোনা জেলা প্রতিনিধি, মোঃ বাবুল:- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন খানের বিরুদ্ধে একটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।

জানা যায়, গত ১৭ মে ২০২৬ তারিখে একটি অনলাইন নিউজ পোর্টালে “একাধিকবার বদলি, তবুও থামেনি ভূমি কর্মকর্তা, নতুন কর্মস্থলেও ঘুষ গ্রহণ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। একই সঙ্গে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রচার করা হয়। এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন খান।

তিনি বলেন, পোগলা ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকেই সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম বর্তমানে অনলাইনের মাধ্যমে সরকারি নিয়ম মেনে সম্পন্ন হওয়ায় ঘুষ গ্রহণ বা অনিয়মের কোনো সুযোগ নেই। তবুও একটি মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।

মোহাম্মদ কামাল হোসেন খান আরও বলেন, “আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। আমার ও আমার পরিবারের জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় অর্থ সৎ উপায়ে উপার্জন করেছি। অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও আমার ব্যক্তি মর্যাদা ও সরকারি দায়িত্ব পালনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আমি এসব মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

এদিকে পোগলা ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ জানান, তিনি নিজেই অনলাইনের মাধ্যমে জমির নামজারির আবেদন করে সরকারি নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে সেবা পেয়েছেন। অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হয়নি। তিনি বলেন, “বর্তমান ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন খানের সেবায় আমি সন্তুষ্ট। তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার প্রতিবাদ জানাই।”

সম্প্রতি সরেজমিনে পোগলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে দেখা যায়, অফিসে প্রবেশমুখেই সেবাসংক্রান্ত বিভিন্ন তথ্যসম্বলিত ফ্লোচার্ট ও সিটিজেন চার্টার টানানো রয়েছে। এতে নামজারি, খতিয়ান উত্তোলন, খাসজমি বন্দোবস্তসহ বিভিন্ন সেবার সরকারি ফি ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়েছে।

সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন খান জানান, তিনি অফিসকে দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সেবাগ্রহীতাদের সরাসরি অফিসে এসে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে, যাতে কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের মাধ্যমে হয়রানির শিকার না হতে হয়।

তিনি আরও বলেন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর দিকনির্দেশনায় পোগলা ইউনিয়ন ভূমি অফিসকে একটি মডেল ভূমি অফিস হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। এ লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা।

সর্বশেষ সংবাদ

» ঘনঘন লােডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন, চরম ভােগান্তিতে সাধারণ মানুষ

» ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

» বারহাট্টায় প্রতিপক্ষের মামলার চাপ এড়াতে অপপ্রচারের অভিযোগ

» অনুদানের আড়ালে প্রকাশ্য চাঁদাবাজি! উত্তপ্ত কুতুবপুরের নিশ্চিন্তপুর

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৫ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

শেয়ার করুন...

নেত্রকোনা জেলা প্রতিনিধি, মোঃ বাবুল:- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন খানের বিরুদ্ধে একটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।

জানা যায়, গত ১৭ মে ২০২৬ তারিখে একটি অনলাইন নিউজ পোর্টালে “একাধিকবার বদলি, তবুও থামেনি ভূমি কর্মকর্তা, নতুন কর্মস্থলেও ঘুষ গ্রহণ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। একই সঙ্গে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রচার করা হয়। এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন খান।

তিনি বলেন, পোগলা ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকেই সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম বর্তমানে অনলাইনের মাধ্যমে সরকারি নিয়ম মেনে সম্পন্ন হওয়ায় ঘুষ গ্রহণ বা অনিয়মের কোনো সুযোগ নেই। তবুও একটি মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।

মোহাম্মদ কামাল হোসেন খান আরও বলেন, “আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। আমার ও আমার পরিবারের জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় অর্থ সৎ উপায়ে উপার্জন করেছি। অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও আমার ব্যক্তি মর্যাদা ও সরকারি দায়িত্ব পালনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আমি এসব মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

এদিকে পোগলা ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ জানান, তিনি নিজেই অনলাইনের মাধ্যমে জমির নামজারির আবেদন করে সরকারি নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে সেবা পেয়েছেন। অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হয়নি। তিনি বলেন, “বর্তমান ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন খানের সেবায় আমি সন্তুষ্ট। তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার প্রতিবাদ জানাই।”

সম্প্রতি সরেজমিনে পোগলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে দেখা যায়, অফিসে প্রবেশমুখেই সেবাসংক্রান্ত বিভিন্ন তথ্যসম্বলিত ফ্লোচার্ট ও সিটিজেন চার্টার টানানো রয়েছে। এতে নামজারি, খতিয়ান উত্তোলন, খাসজমি বন্দোবস্তসহ বিভিন্ন সেবার সরকারি ফি ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়েছে।

সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন খান জানান, তিনি অফিসকে দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সেবাগ্রহীতাদের সরাসরি অফিসে এসে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে, যাতে কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের মাধ্যমে হয়রানির শিকার না হতে হয়।

তিনি আরও বলেন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর দিকনির্দেশনায় পোগলা ইউনিয়ন ভূমি অফিসকে একটি মডেল ভূমি অফিস হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। এ লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD