নেত্রকোনার কলমাকান্দায় ভুয়া দুই পুলিশ সদস্য আটক

শেয়ার করুন...

নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ বাবুল:-নেত্রকোনার বারহাট্টা উপজেলা সিন্ধা ইউনিয়ন গেরিয়া চন্দ্রপুর বাজার থেকে এক যুবককে পুলিশ পরিচয়ে তুলে এনে কলমাকান্দায় উপজেলার পোগলা ইউনিয়নে আটকে রাখার চেষ্টা করে দুই ভুয়া পুলিশ সদস্য। অপহৃত যুবকের চিৎকার ও চেচামেচিতে সাতজনের মধ্যে দুজন ভুয়া পুলিশকে আটক করে স্থানীয়রা। বাকিরা দৌড়ে পালিয়ে যায় ঘটনার পরপরই থানা পুলিশকে খবর দেওয়া হয়, খবর পেয়ে থানা পুলিশ আসে আটককৃত ভুয়া পুলিশকে জনতার হাত থেকে উদ্ধার ও আটক করে থানা নিয়ে যায়। এ সময় অপহৃত ওই যুবককে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের সিজন মিয়া (৩৫) ও সুজাত মিয়া (৩৩)। উদ্ধার হওয়া যুবক সোহরাব হোসেন (২৮) বারহাট্টা উপজেলার চন্দ্রপুর পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওয়ারেছ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বারহাট্টা উপজেলার সিন্ধা ইউনিয়ন এলাকা থেকে সোহরাব হোসেনকে তুলে নিয়ে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায় আসে। তাদের আচরণ ও পরিচয় নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হয়। দুপুরে স্থানীয়রা সিজন মিয়া ও সুজাত মিয়াকে এবং তাদের সঙ্গে থাকা সোহরাব হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন ব্যক্তি স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমবাড়ী বাজার এলাকা থেকে দুইজনকে আটক করে এবং সোহরাব হোসেনকে উদ্ধার করে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে আটক দুই ব্যক্তিকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক এবং বারহাট্টা থেকে নিয়ে আসা সোহরাব হোসেন নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

» নেত্রকোনার কলমাকান্দায় ভুয়া দুই পুলিশ সদস্য আটক

» অযত্ন-অবহেলায় চিড়িয়াখানার ‘ট্রাম্প’, উদ্বিগ্ন দর্শনার্থীরা

» কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ হামলার অভিযোগ, নারীসহ ৬ জন জখম

» ফতুল্লায় ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» ঘনঘন লােডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন, চরম ভােগান্তিতে সাধারণ মানুষ

» ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

» বারহাট্টায় প্রতিপক্ষের মামলার চাপ এড়াতে অপপ্রচারের অভিযোগ

» অনুদানের আড়ালে প্রকাশ্য চাঁদাবাজি! উত্তপ্ত কুতুবপুরের নিশ্চিন্তপুর

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার কলমাকান্দায় ভুয়া দুই পুলিশ সদস্য আটক

শেয়ার করুন...

নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ বাবুল:-নেত্রকোনার বারহাট্টা উপজেলা সিন্ধা ইউনিয়ন গেরিয়া চন্দ্রপুর বাজার থেকে এক যুবককে পুলিশ পরিচয়ে তুলে এনে কলমাকান্দায় উপজেলার পোগলা ইউনিয়নে আটকে রাখার চেষ্টা করে দুই ভুয়া পুলিশ সদস্য। অপহৃত যুবকের চিৎকার ও চেচামেচিতে সাতজনের মধ্যে দুজন ভুয়া পুলিশকে আটক করে স্থানীয়রা। বাকিরা দৌড়ে পালিয়ে যায় ঘটনার পরপরই থানা পুলিশকে খবর দেওয়া হয়, খবর পেয়ে থানা পুলিশ আসে আটককৃত ভুয়া পুলিশকে জনতার হাত থেকে উদ্ধার ও আটক করে থানা নিয়ে যায়। এ সময় অপহৃত ওই যুবককে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের সিজন মিয়া (৩৫) ও সুজাত মিয়া (৩৩)। উদ্ধার হওয়া যুবক সোহরাব হোসেন (২৮) বারহাট্টা উপজেলার চন্দ্রপুর পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওয়ারেছ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বারহাট্টা উপজেলার সিন্ধা ইউনিয়ন এলাকা থেকে সোহরাব হোসেনকে তুলে নিয়ে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায় আসে। তাদের আচরণ ও পরিচয় নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হয়। দুপুরে স্থানীয়রা সিজন মিয়া ও সুজাত মিয়াকে এবং তাদের সঙ্গে থাকা সোহরাব হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন ব্যক্তি স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমবাড়ী বাজার এলাকা থেকে দুইজনকে আটক করে এবং সোহরাব হোসেনকে উদ্ধার করে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে আটক দুই ব্যক্তিকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক এবং বারহাট্টা থেকে নিয়ে আসা সোহরাব হোসেন নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD