চিকিৎসার জন্য কাদেরকে বিদেশ নেয়া সম্ভব নয়!

শেয়ার করুন...

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থায় বিদেশে নেয়া সম্ভব নয়। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রোববার রাত পৌনে ১০টা দিকে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল জানিয়েছে, তাকে (ওবায়দুল কাদের) এ অবস্থায় বিদেশে নেয়া সম্ভব নয়। এছাড়া সিঙ্গাপুর থেকে তাকে নেয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়েছে সেটাতে আইসিইউ নেই। সেক্ষেত্রে তাকে বিদেশে নেয়া হবে আরও ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, আগামীকাল (সোমবার) সকাল ৮টায় সিঙ্গাপুর থেকে আসা টিমের সদস্যরা ফেরত যাবেন। তার (ওবায়দুল কাদের) চিকিৎসা এখানেই হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে রাত ৮টার দিকে সিঙ্গাপুর থেকে ৪ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল ঢাকায় পৌঁছান। পরে ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতি বুঝতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান তারা। সেখানে তার চিকিৎসার জন্য গঠিত বোর্ডের সাথে বৈঠক করেন তারা।

এর আগে দুপুরে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান বলেছেন, ‘ওনার (ওবায়দুল কাদের) তিনটি নালীতেই ব্লক ছিল। যেটা ক্রিটিক্যাল ছিল, এলইডি বলে। এলইডিতে ৯৯ শতাংশ… যেটার জন্য ওনার এই সমস্যা হয়েছে, আমরা শুধু সেটিকে সারাই করেছি। কিন্তু সেটা বোধহয় পর্যাপ্ত নয়। সবগুলোই সারানো দরকার, কিন্তু এই মুহূর্তে সারানো যাবে না। সারাতে গেলে আরও বিপদ ঘটবে।’

আজ রোববার (৩ মার্চ) ভোর ৬টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৭টায় তাকে বিএসএমএমইউতে নেয়া হয়। প্রথমে তাকে আইসিইউ-তে নেয়া হলেও বর্তমানে সিসিইউ-তে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৮ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য কাদেরকে বিদেশ নেয়া সম্ভব নয়!

শেয়ার করুন...

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থায় বিদেশে নেয়া সম্ভব নয়। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রোববার রাত পৌনে ১০টা দিকে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল জানিয়েছে, তাকে (ওবায়দুল কাদের) এ অবস্থায় বিদেশে নেয়া সম্ভব নয়। এছাড়া সিঙ্গাপুর থেকে তাকে নেয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়েছে সেটাতে আইসিইউ নেই। সেক্ষেত্রে তাকে বিদেশে নেয়া হবে আরও ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, আগামীকাল (সোমবার) সকাল ৮টায় সিঙ্গাপুর থেকে আসা টিমের সদস্যরা ফেরত যাবেন। তার (ওবায়দুল কাদের) চিকিৎসা এখানেই হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে রাত ৮টার দিকে সিঙ্গাপুর থেকে ৪ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল ঢাকায় পৌঁছান। পরে ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতি বুঝতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান তারা। সেখানে তার চিকিৎসার জন্য গঠিত বোর্ডের সাথে বৈঠক করেন তারা।

এর আগে দুপুরে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান বলেছেন, ‘ওনার (ওবায়দুল কাদের) তিনটি নালীতেই ব্লক ছিল। যেটা ক্রিটিক্যাল ছিল, এলইডি বলে। এলইডিতে ৯৯ শতাংশ… যেটার জন্য ওনার এই সমস্যা হয়েছে, আমরা শুধু সেটিকে সারাই করেছি। কিন্তু সেটা বোধহয় পর্যাপ্ত নয়। সবগুলোই সারানো দরকার, কিন্তু এই মুহূর্তে সারানো যাবে না। সারাতে গেলে আরও বিপদ ঘটবে।’

আজ রোববার (৩ মার্চ) ভোর ৬টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৭টায় তাকে বিএসএমএমইউতে নেয়া হয়। প্রথমে তাকে আইসিইউ-তে নেয়া হলেও বর্তমানে সিসিইউ-তে রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD