পরকীয়া কাণ্ডে শ্বশুরের পিটুনিতে আহত হিরো আলম হাসপাতালে ভর্তি

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডেস্ক :- শ্বশুর বাড়ির লোকজনের পিটুনিতে আহত হয়ে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। এ ঘটনায় তিনি তার শ্বশুর ও স্ত্রীসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৫ মার্চ) বগুড়া শহরতলীর এরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে মারপিট করেন হিরো আলম। এতে মাথায় জখম হন স্ত্রী সাদিয়া বেগম সুমি(২৮)। এ খবর পেয়ে শ্বশুর বাড়ির লোকজন এসে হিরো আলমকে মারপিট করেন।

এতে তিনি আহত হন। এদিকে, রাতেই তার স্ত্রী সুমিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বুধবার (০৬ মার্চ) হিরো আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হিরো আলমের স্ত্রী সাদিয়া বেগম সুমি জানান, দুই মাস পর গত সোমবার রাতে হিরো আলম বগুড়া শহরতলীর এরুলিয়া গ্রামে তার বাড়িতে আসেন। বাসায় ফেরার পর থেকে বিছানায় শুয়ে একটানা তিন ঘণ্টা মোবাইলে ঢাকার এক নারীর সঙ্গে কথা বলেন।

এর প্রতিবাদ করলে সোমবার রাতে তাকে মারপিট করেন আলম। এলাকাবাসী জানান, শ্বশুরবাড়ির লোকজন সুমিকে মারপিটের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে হিরো আলমকেও মারপিট করেন। এ ঘটনায় হিরো আলম তার শ্বশুর ও স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে তিনি বগুড়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। স্ত্রীর পরিবার থেকেও হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়েকে পেটানোর ব্যাপারে হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর মেয়েকে আবারও নির্যাতন করা হয়েছে, এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে যাই। সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করি।

সুমির মাথার পেছনে রক্তাক্ত জখম হয়েছে।’ বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, মঙ্গলবার রাতে হিরো আলম থানায় হাজির হয়ে তার শরীরে মারপিটের চিহ্ন দেখান। তাকে মারপিট করা হয়েছে উল্লেখ করে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করলে বুধবার সকালে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন হিরো আলমও তার স্ত্রীকে মারপিট করেছেন। এ কারণে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়া কাণ্ডে শ্বশুরের পিটুনিতে আহত হিরো আলম হাসপাতালে ভর্তি

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডেস্ক :- শ্বশুর বাড়ির লোকজনের পিটুনিতে আহত হয়ে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। এ ঘটনায় তিনি তার শ্বশুর ও স্ত্রীসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৫ মার্চ) বগুড়া শহরতলীর এরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে মারপিট করেন হিরো আলম। এতে মাথায় জখম হন স্ত্রী সাদিয়া বেগম সুমি(২৮)। এ খবর পেয়ে শ্বশুর বাড়ির লোকজন এসে হিরো আলমকে মারপিট করেন।

এতে তিনি আহত হন। এদিকে, রাতেই তার স্ত্রী সুমিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বুধবার (০৬ মার্চ) হিরো আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হিরো আলমের স্ত্রী সাদিয়া বেগম সুমি জানান, দুই মাস পর গত সোমবার রাতে হিরো আলম বগুড়া শহরতলীর এরুলিয়া গ্রামে তার বাড়িতে আসেন। বাসায় ফেরার পর থেকে বিছানায় শুয়ে একটানা তিন ঘণ্টা মোবাইলে ঢাকার এক নারীর সঙ্গে কথা বলেন।

এর প্রতিবাদ করলে সোমবার রাতে তাকে মারপিট করেন আলম। এলাকাবাসী জানান, শ্বশুরবাড়ির লোকজন সুমিকে মারপিটের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে হিরো আলমকেও মারপিট করেন। এ ঘটনায় হিরো আলম তার শ্বশুর ও স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে তিনি বগুড়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। স্ত্রীর পরিবার থেকেও হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়েকে পেটানোর ব্যাপারে হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর মেয়েকে আবারও নির্যাতন করা হয়েছে, এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে যাই। সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করি।

সুমির মাথার পেছনে রক্তাক্ত জখম হয়েছে।’ বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, মঙ্গলবার রাতে হিরো আলম থানায় হাজির হয়ে তার শরীরে মারপিটের চিহ্ন দেখান। তাকে মারপিট করা হয়েছে উল্লেখ করে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করলে বুধবার সকালে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন হিরো আলমও তার স্ত্রীকে মারপিট করেছেন। এ কারণে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD