নিরাপদ সড়ক চাই আন্দোলনরত শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় নির্মম মৃত্যু

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:- সু-প্রভাত বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছিলেন। তার ফেসবুক প্রোফাইলে ঢুকে এ-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাস সড়ক দুর্ঘটনায়ই তার মৃত্যু হলো।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় মারা যান আবরার আহমেদ চৌধুরী।

আবরারের ফেসবুক প্রোফাইলে ঢুকে দেয়া যায়, নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালে তিনি আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করেন। ছবির নিচে লেখা ‘নিরাপদ সড়ক চাই’। ২ আগস্ট ছবিটি পোস্ট দেন আবরার।

২০১৮-র নিরাপদ সড়ক আন্দোলন বাংলাদেশে কার্যকর সড়ক নিরাপত্তার দাবিতে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট ২০১৮ পর্যন্ত সংঘটিত একটি আন্দোলন বা গণবিক্ষোভ।

ঢাকায় ২৯ জুলাই সংঘটিত এক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নিহত দুই কলেজ শিক্ষার্থীর সহপাঠীদের মাধ্যমে শুরু হওয়া এই বিক্ষোভ পরবর্তীতে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।

৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয় মন্ত্রীসভা একটি খসড়া ট্রাফিক আইন অনুমোদন করে, যে আইনে ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যায় মৃত্যদণ্ড এবং বেপরোয়াভাবে চালিয়ে কারো মৃত্যু ঘটালে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়; যদিও আন্দোলনরত শিক্ষার্থীরা বেপরোয়া চালনায় মৃত্যুদণ্ড দাবি করেছিল। ৮ আগস্টের মধ্যে শহরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।

সহপাঠী নিহতের খবর পেয়ে সকাল থেকেই ওই এলাকার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে বসুন্ধরা গেট এলাকা থেকে রামপুরা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক ছাড়েননি।

উল্লেখ্য, সড়কের শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে গত রোববার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে পঞ্চমবারের মতো ট্রাফিক সপ্তাহ। এরই মধ্যে বাসচাপায় একজন শিক্ষার্থীর মৃত্যু হলো।

সর্বশেষ সংবাদ

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

» শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেসহ চার কর্মীর বিরুদ্ধে মামলা

» শার্শা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ প্রার্থীর নুরুজ্জামানের মতবিনিময় সভা

» দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

» যশোর ১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

» শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ সড়ক চাই আন্দোলনরত শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় নির্মম মৃত্যু

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:- সু-প্রভাত বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছিলেন। তার ফেসবুক প্রোফাইলে ঢুকে এ-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাস সড়ক দুর্ঘটনায়ই তার মৃত্যু হলো।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় মারা যান আবরার আহমেদ চৌধুরী।

আবরারের ফেসবুক প্রোফাইলে ঢুকে দেয়া যায়, নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালে তিনি আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করেন। ছবির নিচে লেখা ‘নিরাপদ সড়ক চাই’। ২ আগস্ট ছবিটি পোস্ট দেন আবরার।

২০১৮-র নিরাপদ সড়ক আন্দোলন বাংলাদেশে কার্যকর সড়ক নিরাপত্তার দাবিতে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট ২০১৮ পর্যন্ত সংঘটিত একটি আন্দোলন বা গণবিক্ষোভ।

ঢাকায় ২৯ জুলাই সংঘটিত এক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নিহত দুই কলেজ শিক্ষার্থীর সহপাঠীদের মাধ্যমে শুরু হওয়া এই বিক্ষোভ পরবর্তীতে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।

৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয় মন্ত্রীসভা একটি খসড়া ট্রাফিক আইন অনুমোদন করে, যে আইনে ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যায় মৃত্যদণ্ড এবং বেপরোয়াভাবে চালিয়ে কারো মৃত্যু ঘটালে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়; যদিও আন্দোলনরত শিক্ষার্থীরা বেপরোয়া চালনায় মৃত্যুদণ্ড দাবি করেছিল। ৮ আগস্টের মধ্যে শহরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।

সহপাঠী নিহতের খবর পেয়ে সকাল থেকেই ওই এলাকার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে বসুন্ধরা গেট এলাকা থেকে রামপুরা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক ছাড়েননি।

উল্লেখ্য, সড়কের শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে গত রোববার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে পঞ্চমবারের মতো ট্রাফিক সপ্তাহ। এরই মধ্যে বাসচাপায় একজন শিক্ষার্থীর মৃত্যু হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD