সরকার সত্যকে গলা টিপে রাখতে চায় : রিজভী

শেয়ার করুন...

বাংলাদেশে কাতারের সংবাদ সংস্থা আল জাজিরা সাইট সরকার ব্লক করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করে বলেন, ‘আল জাজিরা’র ইনভেস্টিগেটিভ ইউনিট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে তিনজনকে গুম করার অভিযোগ রয়েছে।

প্রচ্ছায়া লিমিটেডের তিন কর্মচারীকে আইনের অপব্যবহার করে তুলে নিয়ে গুম করা হয়।

সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশে আল জাজিরা সাইট ব্লক করে দিয়েছে সরকার।’

রবিবার (২৪ মার্চ) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বাংলাদেশ থেকে এখন আর আল জাজিরা ওয়েব সাইটটিতে ঢোকা যাচ্ছে না। এর মাধ্যমে সরকার আবারও প্রমাণ করলো, সত্যকে গলা টিপে রাখতে চায় তারা। বাকশাল পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে গণমাধ্যমকে তারা হত্যা করছে।

শুধুমাত্র সত্য প্রকাশের কারণে সরকার চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামী টিভি, পিস টিভি বন্ধ করে দিয়েছে। এছাড়া ‘আমার দেশ’সহ বহু প্রিন্ট মিডিয়াও বন্ধ করা হয়েছে।’

বর্তমান ‘অবৈধ’ সরকার গত এক দশকের বেশি সময় ধরে জোর করে ক্ষমতা দখল করে আছে বলে দাবি করে রিজভী বলেন, ‘চিরকালীন প্রধানমন্ত্রী থাকার স্বপ্ন শেখ হাসিনার। ক্ষমতার পৌষ মাস যাতে কোনোদিনই শেষ না হয়, সেই নীতি অবলম্বন করেই দেশ চালাচ্ছেন তিনি।’

প্রধানমন্ত্রী নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখাতে বিরোধী দল ও মতকে দমনে এমন কোনও বর্বর ও নির্দয় পন্থা নেই যা করছেন না বলে অভিযোগ বিএনপির এই নেতার।

রিজভী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও সংগঠন প্রকাশ্যে কিংবা তাদের গোপন সংস্থাগুলোর মাধ্যমে এই গুম-খুন করা হচ্ছে। এই গুম-খুনের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনও জড়িত বলে তথ্য-প্রমাণসহ বিদেশি সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। নিজেদের ব্যবসায়ীক কারণেও গুম করা হচ্ছে মানুষকে।’

বিএনপি ও সরকারবিরোধী অসংখ্য নেতাকর্মীকে এখনও গুম করে রাখা হয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘দেশটাকে এখন শেখ হাসিনা ‘গুমরাজ্য’ বানিয়েছেন।

‘গুমঘর’ থেকে কেউ কেউ সৌভাগ্যক্রমে ফিরে আসলেও অনেকের স্ত্রী-সন্তান ও মা-বাবা-স্বজনরা দিনরাত চোখের পানিতে বুক ভাসাচ্ছেন হারিয়ে যাওয়া তাদের প্রিয়জনদের জন্য। 

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সরকার সত্যকে গলা টিপে রাখতে চায় : রিজভী

শেয়ার করুন...

বাংলাদেশে কাতারের সংবাদ সংস্থা আল জাজিরা সাইট সরকার ব্লক করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করে বলেন, ‘আল জাজিরা’র ইনভেস্টিগেটিভ ইউনিট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে তিনজনকে গুম করার অভিযোগ রয়েছে।

প্রচ্ছায়া লিমিটেডের তিন কর্মচারীকে আইনের অপব্যবহার করে তুলে নিয়ে গুম করা হয়।

সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশে আল জাজিরা সাইট ব্লক করে দিয়েছে সরকার।’

রবিবার (২৪ মার্চ) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বাংলাদেশ থেকে এখন আর আল জাজিরা ওয়েব সাইটটিতে ঢোকা যাচ্ছে না। এর মাধ্যমে সরকার আবারও প্রমাণ করলো, সত্যকে গলা টিপে রাখতে চায় তারা। বাকশাল পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে গণমাধ্যমকে তারা হত্যা করছে।

শুধুমাত্র সত্য প্রকাশের কারণে সরকার চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামী টিভি, পিস টিভি বন্ধ করে দিয়েছে। এছাড়া ‘আমার দেশ’সহ বহু প্রিন্ট মিডিয়াও বন্ধ করা হয়েছে।’

বর্তমান ‘অবৈধ’ সরকার গত এক দশকের বেশি সময় ধরে জোর করে ক্ষমতা দখল করে আছে বলে দাবি করে রিজভী বলেন, ‘চিরকালীন প্রধানমন্ত্রী থাকার স্বপ্ন শেখ হাসিনার। ক্ষমতার পৌষ মাস যাতে কোনোদিনই শেষ না হয়, সেই নীতি অবলম্বন করেই দেশ চালাচ্ছেন তিনি।’

প্রধানমন্ত্রী নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখাতে বিরোধী দল ও মতকে দমনে এমন কোনও বর্বর ও নির্দয় পন্থা নেই যা করছেন না বলে অভিযোগ বিএনপির এই নেতার।

রিজভী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও সংগঠন প্রকাশ্যে কিংবা তাদের গোপন সংস্থাগুলোর মাধ্যমে এই গুম-খুন করা হচ্ছে। এই গুম-খুনের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনও জড়িত বলে তথ্য-প্রমাণসহ বিদেশি সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। নিজেদের ব্যবসায়ীক কারণেও গুম করা হচ্ছে মানুষকে।’

বিএনপি ও সরকারবিরোধী অসংখ্য নেতাকর্মীকে এখনও গুম করে রাখা হয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘দেশটাকে এখন শেখ হাসিনা ‘গুমরাজ্য’ বানিয়েছেন।

‘গুমঘর’ থেকে কেউ কেউ সৌভাগ্যক্রমে ফিরে আসলেও অনেকের স্ত্রী-সন্তান ও মা-বাবা-স্বজনরা দিনরাত চোখের পানিতে বুক ভাসাচ্ছেন হারিয়ে যাওয়া তাদের প্রিয়জনদের জন্য। 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD