সেই শিশুটির নাম নাঈম, বড় হয়ে পুলিশ হতে চায়!

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:- রাজধানীর বনানীতে অবস্থিত এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় একটি শিশু ফায়ার সার্ভিসের পানির পাইপের লিকেজ চেপে ধরে রেখে পানির প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা করেছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ছবি রাতারাতি ভাইরাল হয়ে উঠে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে আগুন লাগা এফ আর টাওয়ারের পাশে এই প্রতিবেদকের সঙ্গে শিশুটির কথা হয়। এসময় সে জানায় ‘মানুষকে সাহায্য করতে বড় হয়ে সে পুলিশ হতে চায়।’

শিশুটির নাম নাইম ইসলাম। সে কড়াইল বস্তি এলাকার বৌবাজারের রুহুল আমীনের ছেলে।

কড়াইল বস্তির বৌবাজারের আনন্দ স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাইম জানায়, আগুনের খবর পেয়ে অন্যদের সঙ্গে সেও ঘটনাস্থলে আসে। ভবনের পেছনের দিকে গিয়ে ফায়ার সার্ভিসের পানির একটি পাইপে লিকেজ দেখতে পায়। প্রথমে সে হাত দিয়ে লিকেজটি বন্ধ করার চেষ্টা করে। এসময় কেউ একজন তাকে একটি পলিথিন এনে দেয়। পরে সে পাইপের লিকেজে পলিথিন পেচিয়ে ধরে বসে ছিল।

‘কেন সে এই কাজটি করেছিল’ জানতে চাইলে নাইম বলে, ‘আমি মানুষের সাহায্যের জন্য করেছি। মানুষের উপকার করেছি।’

এসময় একজন পুলিশ পরিদর্শকের পাশে বসে থাকা নাইম তাকে দেখিয়ে বলে, ‘আমি বড় হয়ে এই স্যারের মতো হইতে চাই। পুলিশ হইতে চাই। পুলিশ হইলে মানুষের সাহায্য করা যাইবো।’
নাইম জানায়, তার বাবা রুহুল আমিন ডাব বিক্রি করেন। আর মা নাজমা বেগম গৃহিণী। তার একটি ছোটবোন রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি দিয়ে প্রশংসা করা হচ্ছে জানালে নাইম লাজুক হাসি দিয়ে বলে, ‘হ, আমি শুনছি। আমারে অনেকে কইছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই শিশুটির নাম নাঈম, বড় হয়ে পুলিশ হতে চায়!

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:- রাজধানীর বনানীতে অবস্থিত এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় একটি শিশু ফায়ার সার্ভিসের পানির পাইপের লিকেজ চেপে ধরে রেখে পানির প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা করেছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ছবি রাতারাতি ভাইরাল হয়ে উঠে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে আগুন লাগা এফ আর টাওয়ারের পাশে এই প্রতিবেদকের সঙ্গে শিশুটির কথা হয়। এসময় সে জানায় ‘মানুষকে সাহায্য করতে বড় হয়ে সে পুলিশ হতে চায়।’

শিশুটির নাম নাইম ইসলাম। সে কড়াইল বস্তি এলাকার বৌবাজারের রুহুল আমীনের ছেলে।

কড়াইল বস্তির বৌবাজারের আনন্দ স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাইম জানায়, আগুনের খবর পেয়ে অন্যদের সঙ্গে সেও ঘটনাস্থলে আসে। ভবনের পেছনের দিকে গিয়ে ফায়ার সার্ভিসের পানির একটি পাইপে লিকেজ দেখতে পায়। প্রথমে সে হাত দিয়ে লিকেজটি বন্ধ করার চেষ্টা করে। এসময় কেউ একজন তাকে একটি পলিথিন এনে দেয়। পরে সে পাইপের লিকেজে পলিথিন পেচিয়ে ধরে বসে ছিল।

‘কেন সে এই কাজটি করেছিল’ জানতে চাইলে নাইম বলে, ‘আমি মানুষের সাহায্যের জন্য করেছি। মানুষের উপকার করেছি।’

এসময় একজন পুলিশ পরিদর্শকের পাশে বসে থাকা নাইম তাকে দেখিয়ে বলে, ‘আমি বড় হয়ে এই স্যারের মতো হইতে চাই। পুলিশ হইতে চাই। পুলিশ হইলে মানুষের সাহায্য করা যাইবো।’
নাইম জানায়, তার বাবা রুহুল আমিন ডাব বিক্রি করেন। আর মা নাজমা বেগম গৃহিণী। তার একটি ছোটবোন রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি দিয়ে প্রশংসা করা হচ্ছে জানালে নাইম লাজুক হাসি দিয়ে বলে, ‘হ, আমি শুনছি। আমারে অনেকে কইছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD