২৩ এপ্রিল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ

শেয়ার করুন...

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার)।

নির্বাচন কমিশন (ইসি) নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন। ১৩ মে (সোমবার) তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ওয়ার্ডে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে চোখের আইরিশের প্রতিচ্ছবি ও দশ আঙুলের ছাপ নেওয়া হবে। এরপর ২০২০ সালের ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

সোমবার (০৮ এপ্রিল) কমিশন বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসি যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান।

তিনি বলেন, এবার মোট চার বছরের তথ্য নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে তিন বছরের নাকি চার বছরের তথ্য নেওয়া হবে, সে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কমিশন।

পরিকল্পনা অনুযায়ী, চার বছরের তথ্য নিলে ২০০৪ সালের ১ জানুয়ারির আগে যারা জন্ম নিয়েছেন তাদের তথ্য নেওয়া হবে। আর তিন বছরের তথ্য নিলে ২০০৩ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম হয়েছে, তাদের তথ্য নেওয়া হবে। এক্ষেত্রে ২০২০ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদের তালিকায় যুক্ত করা হবে আগামী বছর। এরপর ২১, ২২ ও ২৩ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবেন। 

কমিশন বৈঠকে সূত্রে জানা গেছে, বাড়ি বাড়ি গিয়ে ইসির নিয়োগ করা তথ্য সংগ্রহকারীরা তথ্য নেওয়ার তিন সপ্তাহ পর নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে গিয়ে সংশ্লিষ্টদের চোখের আইরিশের প্রতিচ্ছবি ও দশ আঙুলের ছাপ দিতে হবে। আর নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হবে প্রতিটি ওয়ার্ডে।

প্রতি ২ হাজার নাগরিকের বিপরীতে একজন করে তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হবে। ৫ জন তথ্য সংগ্রহকারীর জন্য থাকবেন একজন সুপারভাইজার। প্রতি ৭০ জন নাগরিকের জন্য একজন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। যারা ভোটারদের তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করবেন।

বিশাল কর্মযজ্ঞের জন্য ব্যয় ধরা হয়েছে ৮২ দশমিক ৫ কোটি টাকা।

সর্বশেষ সংবাদ

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ এপ্রিল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ

শেয়ার করুন...

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার)।

নির্বাচন কমিশন (ইসি) নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন। ১৩ মে (সোমবার) তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ওয়ার্ডে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে চোখের আইরিশের প্রতিচ্ছবি ও দশ আঙুলের ছাপ নেওয়া হবে। এরপর ২০২০ সালের ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

সোমবার (০৮ এপ্রিল) কমিশন বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসি যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান।

তিনি বলেন, এবার মোট চার বছরের তথ্য নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে তিন বছরের নাকি চার বছরের তথ্য নেওয়া হবে, সে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কমিশন।

পরিকল্পনা অনুযায়ী, চার বছরের তথ্য নিলে ২০০৪ সালের ১ জানুয়ারির আগে যারা জন্ম নিয়েছেন তাদের তথ্য নেওয়া হবে। আর তিন বছরের তথ্য নিলে ২০০৩ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম হয়েছে, তাদের তথ্য নেওয়া হবে। এক্ষেত্রে ২০২০ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদের তালিকায় যুক্ত করা হবে আগামী বছর। এরপর ২১, ২২ ও ২৩ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবেন। 

কমিশন বৈঠকে সূত্রে জানা গেছে, বাড়ি বাড়ি গিয়ে ইসির নিয়োগ করা তথ্য সংগ্রহকারীরা তথ্য নেওয়ার তিন সপ্তাহ পর নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে গিয়ে সংশ্লিষ্টদের চোখের আইরিশের প্রতিচ্ছবি ও দশ আঙুলের ছাপ দিতে হবে। আর নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হবে প্রতিটি ওয়ার্ডে।

প্রতি ২ হাজার নাগরিকের বিপরীতে একজন করে তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হবে। ৫ জন তথ্য সংগ্রহকারীর জন্য থাকবেন একজন সুপারভাইজার। প্রতি ৭০ জন নাগরিকের জন্য একজন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। যারা ভোটারদের তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করবেন।

বিশাল কর্মযজ্ঞের জন্য ব্যয় ধরা হয়েছে ৮২ দশমিক ৫ কোটি টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD