বৈশাখী জামা না পেয়ে ছাত্রীর আত্মহত্যা

শেয়ার করুন...

মায়ের কাছে বৈশাখী জামা চেয়ে না পাওয়ায় অভিমান করে অষ্টম শ্রেণির এক ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (০৯ এপ্রিল) কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত ওই ছাত্রীর নাম আইরিন আক্তার বৃষ্টি (১৪)। তার বাবা আবেদ আলী ঢাকায় রিকশা চালান। চার ভাইবোনের মধ্যে আইরিন সবার ছোট।

জানা গেছে, উপজেলার বড়াইবাড়ি গ্রামের আবেদ আলীর কন্যা উলিপুর মহিলা কলেজিয়েট মহাবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার বৃষ্টি (১৪) মঙ্গলবার সকালে মা সালমা বেগমের কাছে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী জামা চায়। কিন্তু সংসারের অভাব অনটনের কারণে মা তাকে জামা কেনার টাকা দিতে না পারায় ওই ছাত্রী অভিমান করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরে দুপুরে তাকে ডাকাডাকি করা হলে সে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এ সময় স্বজনরা ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফকরুল আলম বলেন, ওই ছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক অবস্থায় পরীক্ষা-নিরীক্ষায় মনে হয়েছে এটি আত্মহত্যা। অন্য কিছু থাকলে পুলিশ তা তদন্ত করে বের করবেন।

উলিপুর থানার ওসি হোসেন জানান, ওই ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সর্বশেষ সংবাদ

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখী জামা না পেয়ে ছাত্রীর আত্মহত্যা

শেয়ার করুন...

মায়ের কাছে বৈশাখী জামা চেয়ে না পাওয়ায় অভিমান করে অষ্টম শ্রেণির এক ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (০৯ এপ্রিল) কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত ওই ছাত্রীর নাম আইরিন আক্তার বৃষ্টি (১৪)। তার বাবা আবেদ আলী ঢাকায় রিকশা চালান। চার ভাইবোনের মধ্যে আইরিন সবার ছোট।

জানা গেছে, উপজেলার বড়াইবাড়ি গ্রামের আবেদ আলীর কন্যা উলিপুর মহিলা কলেজিয়েট মহাবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার বৃষ্টি (১৪) মঙ্গলবার সকালে মা সালমা বেগমের কাছে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী জামা চায়। কিন্তু সংসারের অভাব অনটনের কারণে মা তাকে জামা কেনার টাকা দিতে না পারায় ওই ছাত্রী অভিমান করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরে দুপুরে তাকে ডাকাডাকি করা হলে সে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এ সময় স্বজনরা ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফকরুল আলম বলেন, ওই ছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক অবস্থায় পরীক্ষা-নিরীক্ষায় মনে হয়েছে এটি আত্মহত্যা। অন্য কিছু থাকলে পুলিশ তা তদন্ত করে বের করবেন।

উলিপুর থানার ওসি হোসেন জানান, ওই ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD