রাখাইনে ফের হামলা, ২০ সেনাসদস্য নিহত

শেয়ার করুন...

মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনীর ঘাঁটিতে আবারও আরাকান আর্মির বিদ্রোহীরা হামলা চালিয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে সেনাবাহিনীর দু’টি আর্টিলারি ঘাঁটিতে আরাকান আর্মির ওই হামলায় অন্তত ২০ সেনাসদস্য নিহত হয়েছেন।

রাখাইনের বুথিডংয়ে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন-সহ পুরো একটি স্কোয়াডের সব সদস্যকে হত্যার তিনদিন পর মঙ্গলবার আবারও হামলা চালালো আরাকান আর্মি। রাখাইনের ম্রাউক-ইউ শহরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে জাতিগত রাখাইন বৌদ্ধ বিদ্রোহীদের এই সংগঠনের উপ-প্রধান।

আরাকান আর্মির উপপ্রধান ব্রিগেডিয়ার-জেনারেল নিও তুন অং বলেন, মঙ্গলবার রাতে বিদ্রোহীরা ৩১ নম্বর পুলিশ রেজিমেন্টে আক্রমণ চালায়। এই রেজিমেন্ট থেকে ২২ নং লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের ও ম্রাউক-ইউ শহরের লে নাইয়িন তং সেনা ঘাঁটির সেনাসদস্যরা প্রত্যেকদিন গোলাবর্ষণ করে।

পরে লে নাইয়িন তং সেনা ঘাঁটি ও পুলিশ রেজিমেন্টে অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করে মিয়ানমার সেনাবাহিনী। সেখানে যাওয়ার পথে আরাকান আর্মির বিদ্রোহীরা সেনাসদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

আরাকান আর্মির এই উপপ্রধান বলেছেন, লে নাইয়িন তং সেনা ঘাঁটির কাছে আরাকান আর্মির সদস্য সেনাবাহিনীর সাতটি স্পিড বোট জ্বালিয়ে দিয়েছে। এছাড়া সেনাবাহিনীর সাতটি অ্যাসল্ট রাইফেল ও এমজি-৪২ মেশিন গান ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা।

জেনারেল নিও তুন অং বলেন, ম্রাউক-ইউ শহরের পার্বত্য অঞ্চলে গোলাবর্ষণের প্রধান ঘাঁটি ছিল পুলিশের এই রেজিমেন্ট। তিনি বলেন, মঙ্গলবার রাত এবং বুধবার সকাল পর্যন্ত চলা লড়াইয়ে মিয়ানমার সেনাবাহিনী তিনটি যুদ্ধব্মিান ও দুটি বোমারু বিমান ব্যবহার করেছে।

রাখাইনের অধিক স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত জাতিগত রাখাইন বৌদ্ধ বিদ্রোহীদের এই সংগঠনের মুখপাত্র ইউ খিয়াইন থুখা বলেন, আরাকান আর্মি ওই দুটি আর্টিলারি ইউনিটের কিছু যুদ্ধবন্দীকে আটক করেছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার-জেনারেল জ্য মিন তুন রাখাইনে মঙ্গলবার রাতে আরাকান আর্মির বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কিছু সেনাসদস্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কতজন মারা গেছেন, সে ব্যাপারে পরিষ্কার কোনো তথ্য দেননি তিনি।

সর্বশেষ সংবাদ

» জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

» সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি ৪৯ বিজিবির : ব্যাপক অভিযান ও টহল জোরদার

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

» ফতুল্লায় যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাখাইনে ফের হামলা, ২০ সেনাসদস্য নিহত

শেয়ার করুন...

মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনীর ঘাঁটিতে আবারও আরাকান আর্মির বিদ্রোহীরা হামলা চালিয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে সেনাবাহিনীর দু’টি আর্টিলারি ঘাঁটিতে আরাকান আর্মির ওই হামলায় অন্তত ২০ সেনাসদস্য নিহত হয়েছেন।

রাখাইনের বুথিডংয়ে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন-সহ পুরো একটি স্কোয়াডের সব সদস্যকে হত্যার তিনদিন পর মঙ্গলবার আবারও হামলা চালালো আরাকান আর্মি। রাখাইনের ম্রাউক-ইউ শহরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে জাতিগত রাখাইন বৌদ্ধ বিদ্রোহীদের এই সংগঠনের উপ-প্রধান।

আরাকান আর্মির উপপ্রধান ব্রিগেডিয়ার-জেনারেল নিও তুন অং বলেন, মঙ্গলবার রাতে বিদ্রোহীরা ৩১ নম্বর পুলিশ রেজিমেন্টে আক্রমণ চালায়। এই রেজিমেন্ট থেকে ২২ নং লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের ও ম্রাউক-ইউ শহরের লে নাইয়িন তং সেনা ঘাঁটির সেনাসদস্যরা প্রত্যেকদিন গোলাবর্ষণ করে।

পরে লে নাইয়িন তং সেনা ঘাঁটি ও পুলিশ রেজিমেন্টে অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করে মিয়ানমার সেনাবাহিনী। সেখানে যাওয়ার পথে আরাকান আর্মির বিদ্রোহীরা সেনাসদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

আরাকান আর্মির এই উপপ্রধান বলেছেন, লে নাইয়িন তং সেনা ঘাঁটির কাছে আরাকান আর্মির সদস্য সেনাবাহিনীর সাতটি স্পিড বোট জ্বালিয়ে দিয়েছে। এছাড়া সেনাবাহিনীর সাতটি অ্যাসল্ট রাইফেল ও এমজি-৪২ মেশিন গান ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা।

জেনারেল নিও তুন অং বলেন, ম্রাউক-ইউ শহরের পার্বত্য অঞ্চলে গোলাবর্ষণের প্রধান ঘাঁটি ছিল পুলিশের এই রেজিমেন্ট। তিনি বলেন, মঙ্গলবার রাত এবং বুধবার সকাল পর্যন্ত চলা লড়াইয়ে মিয়ানমার সেনাবাহিনী তিনটি যুদ্ধব্মিান ও দুটি বোমারু বিমান ব্যবহার করেছে।

রাখাইনের অধিক স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত জাতিগত রাখাইন বৌদ্ধ বিদ্রোহীদের এই সংগঠনের মুখপাত্র ইউ খিয়াইন থুখা বলেন, আরাকান আর্মি ওই দুটি আর্টিলারি ইউনিটের কিছু যুদ্ধবন্দীকে আটক করেছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার-জেনারেল জ্য মিন তুন রাখাইনে মঙ্গলবার রাতে আরাকান আর্মির বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কিছু সেনাসদস্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কতজন মারা গেছেন, সে ব্যাপারে পরিষ্কার কোনো তথ্য দেননি তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD