যেভাবে নুসরাতকে হত্যার পরিকল্পনা করে ঘাতকরা

শেয়ার করুন...

অধ্যক্ষ সিরাজ উদ দৌলার নির্দেশে নুর উদ্দিনের পরিকল্পনায় পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় নুসরাতকে। জবানবন্দিকে স্বীকার করেছে খোদ নূর উদ্দিন। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, নুসরাতের গায়ে আগুন দেয়ার সময় ছয়জন উপস্থিত ছিল আর পুরো ঘটনায় ১৩ জন জড়িত।

নুসরাত রাফির সঙ্গে নৃশংসতার পর থেকেই একই প্রশ্ন ঘুরে ফিরে বেশ কয়েকটি নাম সামনে আসছিল। ঘটনার অনুসন্ধানে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নূর উদ্দিন, কাউন্সিলর মকসুদ আলমসহ কয়েকজন বেরিয়ে আসে। এ মামলায় আটক হয় এজহারভুক্ত সাত আসামি। ওসির গাফিলতির কারণে তাকে প্রত্যাহার করা হয়। আর মামলার দায়িত্ব দেয়া হয় পিবিআইকে।

তদন্তের দায়িত্ব পাবার চার দিনের মাথায় সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান জানান, নুর উদ্দিনসহ ১৩ জন জড়িত এই বর্বরতায়।

তিনি বলেন, আমাদের এই ঘটনায় ১৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছি। আরো বাড়তে পারে। এর মধ্যে সিরাজসহ ৮ জন গ্রেফতার আছে। 

মূলত সিরাজউদৌলার বিরুদ্ধে মামলা করা কাল হয়েছিল নুসরাতের জন্য। এরপরেই পরিকল্পনা করা হয় তাকে হত্যার। এর আগে নুসরাতকে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান  হওয়ায় শামিমও যুক্ত হয় দলে। আগে থেকেই বোরখা পরে ছাদে অপেক্ষা করছিল হত্যাকারীরা। নুসরাতের সহপাঠী শম্পাই তাকে ডেকে ছাদে নিয়ে যায়। এর আগে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে মূল পরিকল্পনা ঝালিয়ে নেয় নূর।

পিবিআই প্রধান বলেন, নুরউদ্দিনের নেতৃত্বে ৫ জনের মধ্যে নুরউদ্দিন নিজে। ৭ নম্বর আসামি হাফেজ আব্দুল কাদেরসহ আরো ৩ জন গেট পাহারা দেয়। আরেক জনের নাম আসছে তিনিও এই ঘটনায় জড়িয়ে যায় সেও ভেতরে ছিল।

মামলার চার্জশিট দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন পিবিআই প্রধান।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

যেভাবে নুসরাতকে হত্যার পরিকল্পনা করে ঘাতকরা

শেয়ার করুন...

অধ্যক্ষ সিরাজ উদ দৌলার নির্দেশে নুর উদ্দিনের পরিকল্পনায় পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় নুসরাতকে। জবানবন্দিকে স্বীকার করেছে খোদ নূর উদ্দিন। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, নুসরাতের গায়ে আগুন দেয়ার সময় ছয়জন উপস্থিত ছিল আর পুরো ঘটনায় ১৩ জন জড়িত।

নুসরাত রাফির সঙ্গে নৃশংসতার পর থেকেই একই প্রশ্ন ঘুরে ফিরে বেশ কয়েকটি নাম সামনে আসছিল। ঘটনার অনুসন্ধানে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নূর উদ্দিন, কাউন্সিলর মকসুদ আলমসহ কয়েকজন বেরিয়ে আসে। এ মামলায় আটক হয় এজহারভুক্ত সাত আসামি। ওসির গাফিলতির কারণে তাকে প্রত্যাহার করা হয়। আর মামলার দায়িত্ব দেয়া হয় পিবিআইকে।

তদন্তের দায়িত্ব পাবার চার দিনের মাথায় সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান জানান, নুর উদ্দিনসহ ১৩ জন জড়িত এই বর্বরতায়।

তিনি বলেন, আমাদের এই ঘটনায় ১৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছি। আরো বাড়তে পারে। এর মধ্যে সিরাজসহ ৮ জন গ্রেফতার আছে। 

মূলত সিরাজউদৌলার বিরুদ্ধে মামলা করা কাল হয়েছিল নুসরাতের জন্য। এরপরেই পরিকল্পনা করা হয় তাকে হত্যার। এর আগে নুসরাতকে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান  হওয়ায় শামিমও যুক্ত হয় দলে। আগে থেকেই বোরখা পরে ছাদে অপেক্ষা করছিল হত্যাকারীরা। নুসরাতের সহপাঠী শম্পাই তাকে ডেকে ছাদে নিয়ে যায়। এর আগে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে মূল পরিকল্পনা ঝালিয়ে নেয় নূর।

পিবিআই প্রধান বলেন, নুরউদ্দিনের নেতৃত্বে ৫ জনের মধ্যে নুরউদ্দিন নিজে। ৭ নম্বর আসামি হাফেজ আব্দুল কাদেরসহ আরো ৩ জন গেট পাহারা দেয়। আরেক জনের নাম আসছে তিনিও এই ঘটনায় জড়িয়ে যায় সেও ভেতরে ছিল।

মামলার চার্জশিট দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন পিবিআই প্রধান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD