গলাচিপায় অফিস সহকারিকে মারধর করায় শ্রেণিকক্ষে তালা ও বিক্ষোভ

শেয়ার করুন...

সঞ্জিব দাস, গলাচিপা:- পটুয়াখালীর গলাচিপায় বিদ্যালয়ের অফিস সহকারি কাম এক শিক্ষককে এলাকার প্রভাবশালীরা মারধর করায় বিচারের দাবিতে ছাত্র-ছাত্রীরা শে্িরনকক্ষে তালা বদ্ধ করে বিক্ষোভ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে। চরবিশ্বাস গ্রামের মো. খোকন কাজীর ছেলে ও ওই বিদ্যালয়ের অফিস সহকারি কাম শিক্ষক মো. রাসেল (৩০) কে সোমবার বিকেলে বিদ্যালয়ের অফিসিয়াল কাজে ব্যস্ত থাকা অবস্থায় বিদ্যালয়ে ঢুকে জাবেদের নের্তৃত্বে এখলাস, জুয়েল সহ অজ্ঞাত কিছু যুবকরা মারধর করে।

এতে রাসেল তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন জাবেদ তার ছোট ভাই বেল্লালকে বিদ্যালয়ে ভর্তি করতে যান। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ভর্তি করতে রাজি হননি। কারন বেল্লাল ইতিমধ্যে কয়েকটি চুরির সাথে সম্পৃক্ত ছিল। ইদানিং হাঁস চুরি করে ধরা পড়ে। মঙ্গলবার সকালে এ ঘটনা ছাত্র-ছাত্রীরা শুনে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে বিদ্যালয়ের শেণিকক্ষে নিজেদের উদ্যোগে তালা বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। যতদিন পর্যন্ত দোষীদের বিচার না হবে ততদিন পর্যন্ত ক্লাশ বর্জন ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্র-ছাত্রীরা। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার আহম্মেদ জানান, অফিস সহকারি মো. রাসেল এর আঘাত গুরুতর হওয়ায় তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে গলাচিপা থানায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল মুন্সী জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ছাত্র-ছাত্রীদের শান্ত হয়ে ক্লাশে ফিরে যাওয়ার আহবান জানিয়েছি। তাদেরকে আশ্বস্থ করেছি যে ৭ দিনের মধ্যে দোষীদের বিচার করা হবে। তা না হলে আমিও আন্দোলনকারীদের সাথে একাত্বতা ঘোষণা করবো। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, আমি ঘটনা শুনে শিক্ষকদের আইনের আশ্রয় নেওয়ার জন্য বলেছি এবং ওই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার মোর্শেদ জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। আমি ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই দোষীদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় অফিস সহকারিকে মারধর করায় শ্রেণিকক্ষে তালা ও বিক্ষোভ

শেয়ার করুন...

সঞ্জিব দাস, গলাচিপা:- পটুয়াখালীর গলাচিপায় বিদ্যালয়ের অফিস সহকারি কাম এক শিক্ষককে এলাকার প্রভাবশালীরা মারধর করায় বিচারের দাবিতে ছাত্র-ছাত্রীরা শে্িরনকক্ষে তালা বদ্ধ করে বিক্ষোভ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে। চরবিশ্বাস গ্রামের মো. খোকন কাজীর ছেলে ও ওই বিদ্যালয়ের অফিস সহকারি কাম শিক্ষক মো. রাসেল (৩০) কে সোমবার বিকেলে বিদ্যালয়ের অফিসিয়াল কাজে ব্যস্ত থাকা অবস্থায় বিদ্যালয়ে ঢুকে জাবেদের নের্তৃত্বে এখলাস, জুয়েল সহ অজ্ঞাত কিছু যুবকরা মারধর করে।

এতে রাসেল তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন জাবেদ তার ছোট ভাই বেল্লালকে বিদ্যালয়ে ভর্তি করতে যান। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ভর্তি করতে রাজি হননি। কারন বেল্লাল ইতিমধ্যে কয়েকটি চুরির সাথে সম্পৃক্ত ছিল। ইদানিং হাঁস চুরি করে ধরা পড়ে। মঙ্গলবার সকালে এ ঘটনা ছাত্র-ছাত্রীরা শুনে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে বিদ্যালয়ের শেণিকক্ষে নিজেদের উদ্যোগে তালা বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। যতদিন পর্যন্ত দোষীদের বিচার না হবে ততদিন পর্যন্ত ক্লাশ বর্জন ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্র-ছাত্রীরা। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার আহম্মেদ জানান, অফিস সহকারি মো. রাসেল এর আঘাত গুরুতর হওয়ায় তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে গলাচিপা থানায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল মুন্সী জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ছাত্র-ছাত্রীদের শান্ত হয়ে ক্লাশে ফিরে যাওয়ার আহবান জানিয়েছি। তাদেরকে আশ্বস্থ করেছি যে ৭ দিনের মধ্যে দোষীদের বিচার করা হবে। তা না হলে আমিও আন্দোলনকারীদের সাথে একাত্বতা ঘোষণা করবো। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, আমি ঘটনা শুনে শিক্ষকদের আইনের আশ্রয় নেওয়ার জন্য বলেছি এবং ওই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার মোর্শেদ জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। আমি ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই দোষীদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD