‘তারেক-জোবাইদার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে’

শেয়ার করুন...

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের নামে ইংল্যান্ডে থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদালতের আদেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আদালতের আদেশ পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর কাওরানবাজারে আম্বর শাহ শাহী মসজিদে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদালত যে আদেশ দিয়েছেন তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।’ এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি কিছু করার সুযোগ নেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘বিদেশে পুলিশের কোনও কর্মকাণ্ড থাকলে সেটি ইন্টারপোলের সহায়তায় করা হয়। তবে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী তার তিনদিনের চীন সফর সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের যাতে মিয়ানমার ফেরত নেয়, সে বিষয়ে চীন বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। চীন যাতে রোহিঙ্গাদের ফেরতে ভূমিকা রাখে সে বিষয়ে তাদের অনুরোধ করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বেইজিং পুলিশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও মাদক নির্মূলে চীন তাদের সফলতা দেখিয়েছে। তারাও মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছে। চীন বাংলাদেশকে মাদক নির্মূলে সহযোগিতা করবে।’ এছাড়াও পুলিশ, ফায়ার ফাইটারদের প্রশিক্ষণের বিষয়েও চীন সহযোগিতা করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ব্রিটেনের একটি ব্যাংকের তিনটি হিসাব জব্দ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের এ বিষয়ে একটি পারমিশন মামলার শুনানি শেষে সন্ধ্যায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস এ আদেশ দেন। জব্দের আদেশ হওয়া তিনটি ব্যাংক হিসাবই স্ট্যান্ডার্ড ব্যাংক ইউকে‘র।

স্ট্যান্ডার্ড ব্যাংক ইউকে লোগো আবেদনে বলা হয়, তারেক রহমানের বিরুদ্ধে মানিলন্ডারিং এবং অর্থপাচারপূর্বক বিদেশে বিনিয়োগ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানকালে দুদক তদন্ত টিম গঠন করা হয়। ব্রিটেনের স্ট্যান্ডার্ড ব্যাংক ইউকে পরিচালিত হোয়াইট অ্যান্ড ব্লু কনসালট্যান্ট লিমিটেড শীর্ষক প্রতিষ্ঠানের হিসাব থেকে তারেক রহমান এবং জোবাইদা রহমানের তিনটি ব্যাংক হিসাবে ৫৯ হাজার ৩৪১ দশমিক ৯৩ ব্রিটিশ পাউন্ড স্থানান্তরের এফআইইউ, ইউকে’র নির্দেশে আটক আছে।

উক্ত অর্থ তারা হস্তান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন। তাই উল্লেখিত অর্থের বিষয়ে এখনি কোনও ব্যবস্থা গ্রহণ না করা হলে তা বেহাত হওয়ার সম্ভবনা রয়েছে এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৭ ধারা মতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না বিধায় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৪ ধারা মতে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা একান্ত প্রয়োজন।

দুদক সূত্র জানায়, আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানো হবে। সেখানে অ্যাটর্নি জেনারেল অফিস সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে আদেশ কার্যকর করবেন।

সর্বশেষ সংবাদ

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

» ফতুল্লায় যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৩০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘তারেক-জোবাইদার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে’

শেয়ার করুন...

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের নামে ইংল্যান্ডে থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদালতের আদেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আদালতের আদেশ পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর কাওরানবাজারে আম্বর শাহ শাহী মসজিদে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদালত যে আদেশ দিয়েছেন তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।’ এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি কিছু করার সুযোগ নেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘বিদেশে পুলিশের কোনও কর্মকাণ্ড থাকলে সেটি ইন্টারপোলের সহায়তায় করা হয়। তবে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী তার তিনদিনের চীন সফর সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের যাতে মিয়ানমার ফেরত নেয়, সে বিষয়ে চীন বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। চীন যাতে রোহিঙ্গাদের ফেরতে ভূমিকা রাখে সে বিষয়ে তাদের অনুরোধ করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বেইজিং পুলিশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও মাদক নির্মূলে চীন তাদের সফলতা দেখিয়েছে। তারাও মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছে। চীন বাংলাদেশকে মাদক নির্মূলে সহযোগিতা করবে।’ এছাড়াও পুলিশ, ফায়ার ফাইটারদের প্রশিক্ষণের বিষয়েও চীন সহযোগিতা করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ব্রিটেনের একটি ব্যাংকের তিনটি হিসাব জব্দ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের এ বিষয়ে একটি পারমিশন মামলার শুনানি শেষে সন্ধ্যায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস এ আদেশ দেন। জব্দের আদেশ হওয়া তিনটি ব্যাংক হিসাবই স্ট্যান্ডার্ড ব্যাংক ইউকে‘র।

স্ট্যান্ডার্ড ব্যাংক ইউকে লোগো আবেদনে বলা হয়, তারেক রহমানের বিরুদ্ধে মানিলন্ডারিং এবং অর্থপাচারপূর্বক বিদেশে বিনিয়োগ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানকালে দুদক তদন্ত টিম গঠন করা হয়। ব্রিটেনের স্ট্যান্ডার্ড ব্যাংক ইউকে পরিচালিত হোয়াইট অ্যান্ড ব্লু কনসালট্যান্ট লিমিটেড শীর্ষক প্রতিষ্ঠানের হিসাব থেকে তারেক রহমান এবং জোবাইদা রহমানের তিনটি ব্যাংক হিসাবে ৫৯ হাজার ৩৪১ দশমিক ৯৩ ব্রিটিশ পাউন্ড স্থানান্তরের এফআইইউ, ইউকে’র নির্দেশে আটক আছে।

উক্ত অর্থ তারা হস্তান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন। তাই উল্লেখিত অর্থের বিষয়ে এখনি কোনও ব্যবস্থা গ্রহণ না করা হলে তা বেহাত হওয়ার সম্ভবনা রয়েছে এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৭ ধারা মতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না বিধায় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৪ ধারা মতে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা একান্ত প্রয়োজন।

দুদক সূত্র জানায়, আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানো হবে। সেখানে অ্যাটর্নি জেনারেল অফিস সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে আদেশ কার্যকর করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD