শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ সেলিমের নাতি নিহত, জামাতা আহত

শেয়ার করুন...
আন্তর্জাতিক ডেস্ক:- শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স। তাকে কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রবিবার ইস্টার সানডের প্রার্থনার মধ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২০৭ জন নিহত ও ৫০০-এর বেশি লোক আহত হয়। হতাহতদের মধ্যে বাংলাদেশ, ভারত, তুরস্ক, ব্রিটেনসহ বিভিন্ন দেশের নাগরিকেরাও রয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। সেলিমের মেয়ে শেখ আমেনা স্বামী মশিউল হক ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে যান। সেখানে তারা একটি পাচতাঁরকা হোটেলে ওঠেন।

হামলার সময় শেখ আমেনা ছোট ছেলে জোহানকে নিয়ে হোটেলটিতে তাদের কক্ষে ছিলেন। আর নিচতলার একটি রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন আমেনার স্বামী প্রিন্স ও তাদের বড় ছেলে জায়ান চৌধুরী। বোমা হামলায় প্রিন্স আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে জায়ানের মৃত্যু খবর আসে।

এর আগে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় শেখ সেলিমের মেয়ের পরিবার শ্রীলঙ্কায় বোমা হামলার শিকার হয়েছে বলে জানিয়েছিলেন ব্রুনাই সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সেলিমের মেয়ে-জামাই ও নাতি এ সময় একটি রেস্টুরেন্টে খাচ্ছিলেন। সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মেয়ে-জামাই আহত হন এবং নাতির কোনো খোঁজ পাওয়া যায়নি।’

এ সময় প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা এবং এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীদের কোনো বর্ণ, ধর্ম ও দেশ নেই। তারা সন্ত্রাসী এবং মানুষের জীবন ধ্বংস করে দেয়। সুতরাং আমি তাদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানাই।’

শেখ হাসিনা বলেন, শ্রীলঙ্কার আটটি স্থানে সংঘটিত বোমা হামলায় বহু লোক নিহত ও আহত হয়েছে। আমি এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই।

-ঢাকাটাইমস

সর্বশেষ সংবাদ

» সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি ৪৯ বিজিবির : ব্যাপক অভিযান ও টহল জোরদার

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

» ফতুল্লায় যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৩০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ সেলিমের নাতি নিহত, জামাতা আহত

শেয়ার করুন...
আন্তর্জাতিক ডেস্ক:- শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স। তাকে কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রবিবার ইস্টার সানডের প্রার্থনার মধ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২০৭ জন নিহত ও ৫০০-এর বেশি লোক আহত হয়। হতাহতদের মধ্যে বাংলাদেশ, ভারত, তুরস্ক, ব্রিটেনসহ বিভিন্ন দেশের নাগরিকেরাও রয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। সেলিমের মেয়ে শেখ আমেনা স্বামী মশিউল হক ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে যান। সেখানে তারা একটি পাচতাঁরকা হোটেলে ওঠেন।

হামলার সময় শেখ আমেনা ছোট ছেলে জোহানকে নিয়ে হোটেলটিতে তাদের কক্ষে ছিলেন। আর নিচতলার একটি রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন আমেনার স্বামী প্রিন্স ও তাদের বড় ছেলে জায়ান চৌধুরী। বোমা হামলায় প্রিন্স আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে জায়ানের মৃত্যু খবর আসে।

এর আগে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় শেখ সেলিমের মেয়ের পরিবার শ্রীলঙ্কায় বোমা হামলার শিকার হয়েছে বলে জানিয়েছিলেন ব্রুনাই সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সেলিমের মেয়ে-জামাই ও নাতি এ সময় একটি রেস্টুরেন্টে খাচ্ছিলেন। সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মেয়ে-জামাই আহত হন এবং নাতির কোনো খোঁজ পাওয়া যায়নি।’

এ সময় প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা এবং এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীদের কোনো বর্ণ, ধর্ম ও দেশ নেই। তারা সন্ত্রাসী এবং মানুষের জীবন ধ্বংস করে দেয়। সুতরাং আমি তাদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানাই।’

শেখ হাসিনা বলেন, শ্রীলঙ্কার আটটি স্থানে সংঘটিত বোমা হামলায় বহু লোক নিহত ও আহত হয়েছে। আমি এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই।

-ঢাকাটাইমস

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD