নিউইয়র্কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী দুই প্রবাসী বাংলাদেশি

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী দুই প্রবাসী বাংলাদেশি।

একই রাজ্যের লং আইল্যান্ড সিটি থেকে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে চাইছেন মেরি জোবাইদা। ডেমোক্র্যাটিক পার্টির এ প্রগতিশীল সদস্য রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার ক্যাথেরাইন নোলানের কাছ থেকে তার আসন ছিনিয়ে নিতে চান।

শানিয়াত চৌধুরী এর আগের নির্বাচনগুলোতে কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো-কর্তেজের জন্য কাজ করেছিলেন। সে সময়ে সিনিয়র কংগ্রেসম্যান জো ক্রাউলির বিরুদ্ধে জয় পান আলেকজান্দ্রিয়া। শানিয়াত চৌধুরী প্রতিনিধি পরিষদের গ্রেগরি মিকস-কে হারিয়ে একই রকমের বিজয় নিশ্চিত করতে চান। গ্রেগরি মিকস কুইন্সে ডেমোক্র্যাটিক পার্টির প্রধানের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শানিয়াত বলেন, দেশের সবচেয়ে প্রগতিশীল আসনগুলোর মধ্যে একটি হওয়ার সুযোগ রয়েছে এ জেলার। কিন্তু বর্তমানে একজন কর্পোরেটিস্ট-এর কারণে এই সুযোগ বিনষ্ট হচ্ছে, যিনি দীর্ঘ সময় ধরে আমাদের স্বার্থের প্রতিনিধিত্ব করছেন না।

যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া বাংলাদেশি অভিবাসীর পুত্র শানিয়াত চৌধুরী। মার্কিন নৌবাহিনীতে কাজ করা বাংলাদেশি বংশোদ্ভূত এ তরুণ একজন রাগবি খেলোয়াড়।

লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশি বংশোদ্ভূত মেরি জোবাইদার প্রতিদ্বন্দ্বী রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার ক্যাথেরাইন নোলান। ৩৫ বছর ধরে স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়ে আসছেন ক্যাথেরাইন। গত ১০ বছরে নিজ দলের কারও কাছ থেকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তাকে।

তিন সন্তানের জননী জোবাইদা নিউইয়র্ক ইউনিভার্সিটির একজন স্নাতক। তিনি নগর স্বাস্থ্য পরিকল্পনার আউটরিচ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী শানিয়াত চৌধুরী এবং মেরি জোবাইদা উভয়েই বাংলাদেশি-আমেরিকানদের জোরালো সমর্থন পাচ্ছেন। যদিও শুধু এ সমর্থন তাদের জন্য যথেষ্ট নয়। কেননা হিস্পানিক এবং আফ্রিকান-আমেরিকানদের বিপুলসংখ্যক ভোট রয়েছে। সে ভোটও এ প্রার্থীদের পেতে হবে। নিজ নিজ আসনে বর্তমানে বিজয়ী প্রার্থীদের হটিয়ে আগামী নির্বাচনের মনোনয়ন নিশ্চিতে জোরালো চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে শক্তিশালী পুরনো নেতাদের। চালাতে হবে সৃজনশীল ও শক্তিশালী প্রচারণা।

সর্বশেষ সংবাদ

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

» শার্শায় ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

» সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

» জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরির্দশন করেন এমপি মান্নান

» আলু এখন কৃষকের গলার কাঁটা

» কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৭৯ শিশু

» সব সাবরেজিস্ট্রার অফিসে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ কেন নয়: হাইকোর্ট

» হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু

» ক্যামেলিয়া হাসপাতালে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা না হলে আন্দোলনের হুশিয়ারি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী দুই প্রবাসী বাংলাদেশি

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী দুই প্রবাসী বাংলাদেশি।

একই রাজ্যের লং আইল্যান্ড সিটি থেকে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে চাইছেন মেরি জোবাইদা। ডেমোক্র্যাটিক পার্টির এ প্রগতিশীল সদস্য রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার ক্যাথেরাইন নোলানের কাছ থেকে তার আসন ছিনিয়ে নিতে চান।

শানিয়াত চৌধুরী এর আগের নির্বাচনগুলোতে কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো-কর্তেজের জন্য কাজ করেছিলেন। সে সময়ে সিনিয়র কংগ্রেসম্যান জো ক্রাউলির বিরুদ্ধে জয় পান আলেকজান্দ্রিয়া। শানিয়াত চৌধুরী প্রতিনিধি পরিষদের গ্রেগরি মিকস-কে হারিয়ে একই রকমের বিজয় নিশ্চিত করতে চান। গ্রেগরি মিকস কুইন্সে ডেমোক্র্যাটিক পার্টির প্রধানের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শানিয়াত বলেন, দেশের সবচেয়ে প্রগতিশীল আসনগুলোর মধ্যে একটি হওয়ার সুযোগ রয়েছে এ জেলার। কিন্তু বর্তমানে একজন কর্পোরেটিস্ট-এর কারণে এই সুযোগ বিনষ্ট হচ্ছে, যিনি দীর্ঘ সময় ধরে আমাদের স্বার্থের প্রতিনিধিত্ব করছেন না।

যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া বাংলাদেশি অভিবাসীর পুত্র শানিয়াত চৌধুরী। মার্কিন নৌবাহিনীতে কাজ করা বাংলাদেশি বংশোদ্ভূত এ তরুণ একজন রাগবি খেলোয়াড়।

লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশি বংশোদ্ভূত মেরি জোবাইদার প্রতিদ্বন্দ্বী রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার ক্যাথেরাইন নোলান। ৩৫ বছর ধরে স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়ে আসছেন ক্যাথেরাইন। গত ১০ বছরে নিজ দলের কারও কাছ থেকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তাকে।

তিন সন্তানের জননী জোবাইদা নিউইয়র্ক ইউনিভার্সিটির একজন স্নাতক। তিনি নগর স্বাস্থ্য পরিকল্পনার আউটরিচ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী শানিয়াত চৌধুরী এবং মেরি জোবাইদা উভয়েই বাংলাদেশি-আমেরিকানদের জোরালো সমর্থন পাচ্ছেন। যদিও শুধু এ সমর্থন তাদের জন্য যথেষ্ট নয়। কেননা হিস্পানিক এবং আফ্রিকান-আমেরিকানদের বিপুলসংখ্যক ভোট রয়েছে। সে ভোটও এ প্রার্থীদের পেতে হবে। নিজ নিজ আসনে বর্তমানে বিজয়ী প্রার্থীদের হটিয়ে আগামী নির্বাচনের মনোনয়ন নিশ্চিতে জোরালো চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে শক্তিশালী পুরনো নেতাদের। চালাতে হবে সৃজনশীল ও শক্তিশালী প্রচারণা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD