ঝিনাইদহে স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রে হামলা, ভাঙচুর-কার্ড ছিনতাই

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদেও আঘাতে ৪জন অপারেটর আহত হন। সন্ত্রাসীরা শতাধিক স্মার্টকার্ড ছিনিয়ে নিয়েছে। এছাড়া ল্যাপটপ ভাংচুর ও ২২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কেবিপিবি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। এ ঘটনায় ঝিনাইদহ উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক নুর আলী বাদী হয়ে ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা নং ৫৩।

ঝিনাইদহ নির্বাচন অফিস মহারাজপুর ইউনিয়নে সাময়িক ভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ বন্ধ রেখেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন নিয়ম ভঙ্গ করে কৃষ্ণপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে আব্দুর রশিদ কার্ড নিতে গিয়ে টিমের অপারেটর মাজেদুল ও সাইদের সাথে খারাপ আচরণ করেন। এ সময় তারা প্রতিবাদ করলে রশিদ হুমকি দিয়ে চলে যায়। এরপর বিকালে রশিদের নেতৃত্বে আফান মন্ডলের ছেলে মিনারুল, খাইরুল ইসলাম, সিদ্দিকের ছেলে উৎস, আমিরুলের ছেলে জনি মন্ডল, রুহুল আমিনের ছেলে সংগ্রাম, মনিরুলের ছেলে শেখর আহম্মেদ, নাছিরের ছেলে সোহানুর, আশরাফুলের ছেলে টিপু সুলতান, কওছারের ছেলে রাশেদ খান সজল ও মালেক মোল্লার ছেলে মোদাচ্ছের হোসেন হাতুড়ি, লাঠিসোটা ও গাছিদা নিয়ে হামলা চালায়।

এ সময় তাদের হামলায় কেন্দ্রে কর্মরত নির্বাচন অফিসের স্টাফ ইমদাদুল হক মিলন, তৌহিদুল ইসলাম, ইসরাফিল হক ও গোলাম সারোয়ার আহত হন। দুর্বৃত্তরা ১২০ থেকে ১৩০ টি স্মার্টকার্ড ছিনতাই করে নিয়ে গেছে। ভাচুর করে একটি ল্যাপটপ। এছাড়া মোবাইল ব্যাংকিং এজেন্ট স্বাধীনের কাছ থেকে ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ খবরের সত্যতা স্বীকার করে বৃহস্পতিবার জানান, আসামীদের গ্রেফতার করতে পুলিশ ও র্যা ব অভিযান চালাচ্ছে। দ্রুত আসামী গ্রেফতার পুর্বক হারানো স্মার্ট জাতীয় পরিচয়পত্র উদ্ধার সম্ভব হবে বলেও তিনি জানান।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রে হামলা, ভাঙচুর-কার্ড ছিনতাই

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদেও আঘাতে ৪জন অপারেটর আহত হন। সন্ত্রাসীরা শতাধিক স্মার্টকার্ড ছিনিয়ে নিয়েছে। এছাড়া ল্যাপটপ ভাংচুর ও ২২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কেবিপিবি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। এ ঘটনায় ঝিনাইদহ উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক নুর আলী বাদী হয়ে ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা নং ৫৩।

ঝিনাইদহ নির্বাচন অফিস মহারাজপুর ইউনিয়নে সাময়িক ভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ বন্ধ রেখেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন নিয়ম ভঙ্গ করে কৃষ্ণপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে আব্দুর রশিদ কার্ড নিতে গিয়ে টিমের অপারেটর মাজেদুল ও সাইদের সাথে খারাপ আচরণ করেন। এ সময় তারা প্রতিবাদ করলে রশিদ হুমকি দিয়ে চলে যায়। এরপর বিকালে রশিদের নেতৃত্বে আফান মন্ডলের ছেলে মিনারুল, খাইরুল ইসলাম, সিদ্দিকের ছেলে উৎস, আমিরুলের ছেলে জনি মন্ডল, রুহুল আমিনের ছেলে সংগ্রাম, মনিরুলের ছেলে শেখর আহম্মেদ, নাছিরের ছেলে সোহানুর, আশরাফুলের ছেলে টিপু সুলতান, কওছারের ছেলে রাশেদ খান সজল ও মালেক মোল্লার ছেলে মোদাচ্ছের হোসেন হাতুড়ি, লাঠিসোটা ও গাছিদা নিয়ে হামলা চালায়।

এ সময় তাদের হামলায় কেন্দ্রে কর্মরত নির্বাচন অফিসের স্টাফ ইমদাদুল হক মিলন, তৌহিদুল ইসলাম, ইসরাফিল হক ও গোলাম সারোয়ার আহত হন। দুর্বৃত্তরা ১২০ থেকে ১৩০ টি স্মার্টকার্ড ছিনতাই করে নিয়ে গেছে। ভাচুর করে একটি ল্যাপটপ। এছাড়া মোবাইল ব্যাংকিং এজেন্ট স্বাধীনের কাছ থেকে ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ খবরের সত্যতা স্বীকার করে বৃহস্পতিবার জানান, আসামীদের গ্রেফতার করতে পুলিশ ও র্যা ব অভিযান চালাচ্ছে। দ্রুত আসামী গ্রেফতার পুর্বক হারানো স্মার্ট জাতীয় পরিচয়পত্র উদ্ধার সম্ভব হবে বলেও তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD