পুলিশের ওপর হামলায় ছাত্রলীগ সভাপতি রাজনসহ ৬ নেতাকর্মী গ্রেফতার!

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: নরসিংদীর পলাশে পুলিশের ওপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সভাপতি শেখ মোহাম্মদ রাজনসহ ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় রোববার বিকালে উপজেলার চরসিন্দুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রদীপ কুমার দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করলে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন পলাশ থানা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজন (৩২), লাল মিয়ার ছেলে সুমন মিয়া (২৫),আবু সাইদ ভূইয়ার ছেলে শফিকুল ভূইয়া (২৪), মোবারক মোল্লার ছেলে জাহির (১৯), কাজল মিয়ার ছেলে শুভ মিয়া (২০) ও রাজন (২৭)। তারা সবাই চরসিন্দুর ইউনিয়ের বাসিন্দা।

পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় পলাশের চরসিন্দুর-মোক্তারপুর সেতুর টোলপ্লাজা এলাকায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম মিয়াসহ কয়েকজন ঘুরতে যায়। সেখানে স্থানীয় কয়েকজন পলাশের ছাত্রলীগের সঙ্গে গাজীপুরের কাপাসিয়া ছাত্রলীগ নেতা কাইয়ুমের কথা কাটাকাটি হয়।

এ ঘটনায় কাপাসিয়া ছাত্রলীগের সভাপতি পলাশ উপজেলা ছাত্রলীগের দারস্থ হন। এ ঘটনায় সন্ধ্যায় পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রাজন উভয় পক্ষকে নিয়ে মীমাংসা করতে বসেন। বৈঠকের এক পর্যায়ে ছাত্রলীগ সভাপতি রাজন স্থানীয় হৃদয় নামের এক ছাত্রলীগ কর্মীকে শাসন করেন।

এ সময় চরসিন্দুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রদীপ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রলীগের সভাপতিকে মারধরে বাধা দেয়। এছাড়া উপস্থিত নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করেন।

এতে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া করে। এ ঘটনায় পুলিশ রাতে সভাপতি শেখ মোহাম্মদ রাজন, ছাত্রলীগ নেতা সুমন, শফিকুল, রাহিম, শুভ ও রাজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে রোববার দুপুরে এসআই প্রদীপ কুমার দাস বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করে আটককৃতদের গ্রেফতার দেখান। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের নরসিংদী জজ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। পরে আদালত গ্রেফতারকৃতদের কারাগারে পাঠায়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহীন বলেন, পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু পুলিশ ছোট ঘটনাটিকে বড় করে উপস্থাপন করে মামলা দিয়েছে।

পলাশ থানার ওসি মকবুল হোসেন মোল্লা যুগান্তরকে বলেন, ছাত্রলীগের সভাপতি এক ছেলেকে ধরে মারধোর করছিল। সেখানে চরসিন্দুর পুলিশ ক্যাম্পের সদস্যরা বাধা দিলে ছাত্রলীগের সভাপতি রাজনের প্ররোচণায় তার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। এ ঘটনায় এসআই প্রদীপ কুমার দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

» ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলায় ছাত্রলীগ সভাপতি রাজনসহ ৬ নেতাকর্মী গ্রেফতার!

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: নরসিংদীর পলাশে পুলিশের ওপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সভাপতি শেখ মোহাম্মদ রাজনসহ ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় রোববার বিকালে উপজেলার চরসিন্দুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রদীপ কুমার দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করলে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন পলাশ থানা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজন (৩২), লাল মিয়ার ছেলে সুমন মিয়া (২৫),আবু সাইদ ভূইয়ার ছেলে শফিকুল ভূইয়া (২৪), মোবারক মোল্লার ছেলে জাহির (১৯), কাজল মিয়ার ছেলে শুভ মিয়া (২০) ও রাজন (২৭)। তারা সবাই চরসিন্দুর ইউনিয়ের বাসিন্দা।

পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় পলাশের চরসিন্দুর-মোক্তারপুর সেতুর টোলপ্লাজা এলাকায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম মিয়াসহ কয়েকজন ঘুরতে যায়। সেখানে স্থানীয় কয়েকজন পলাশের ছাত্রলীগের সঙ্গে গাজীপুরের কাপাসিয়া ছাত্রলীগ নেতা কাইয়ুমের কথা কাটাকাটি হয়।

এ ঘটনায় কাপাসিয়া ছাত্রলীগের সভাপতি পলাশ উপজেলা ছাত্রলীগের দারস্থ হন। এ ঘটনায় সন্ধ্যায় পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রাজন উভয় পক্ষকে নিয়ে মীমাংসা করতে বসেন। বৈঠকের এক পর্যায়ে ছাত্রলীগ সভাপতি রাজন স্থানীয় হৃদয় নামের এক ছাত্রলীগ কর্মীকে শাসন করেন।

এ সময় চরসিন্দুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রদীপ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রলীগের সভাপতিকে মারধরে বাধা দেয়। এছাড়া উপস্থিত নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করেন।

এতে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া করে। এ ঘটনায় পুলিশ রাতে সভাপতি শেখ মোহাম্মদ রাজন, ছাত্রলীগ নেতা সুমন, শফিকুল, রাহিম, শুভ ও রাজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে রোববার দুপুরে এসআই প্রদীপ কুমার দাস বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করে আটককৃতদের গ্রেফতার দেখান। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের নরসিংদী জজ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। পরে আদালত গ্রেফতারকৃতদের কারাগারে পাঠায়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহীন বলেন, পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু পুলিশ ছোট ঘটনাটিকে বড় করে উপস্থাপন করে মামলা দিয়েছে।

পলাশ থানার ওসি মকবুল হোসেন মোল্লা যুগান্তরকে বলেন, ছাত্রলীগের সভাপতি এক ছেলেকে ধরে মারধোর করছিল। সেখানে চরসিন্দুর পুলিশ ক্যাম্পের সদস্যরা বাধা দিলে ছাত্রলীগের সভাপতি রাজনের প্ররোচণায় তার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। এ ঘটনায় এসআই প্রদীপ কুমার দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD