গ্যাসের দাম বাড়বে, সব মিটার প্রিপেইড হবে!

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: গ্যাসের দাম বৃদ্ধির মাধ্যমে সমন্বয়ের অপেক্ষায় রয়েছে সরকার। এছাড়া গ্যাসের সব মিটার প্রিপেইড করা হবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রোববার (৯ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাসের দামটা সমন্বয় করা দরকার। আমি বারবার বলে আসছি। বার্ককে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি) আমরা গ্যাসের দামের বিষয়টি সাবমিট করেছি। এখন সম্পূর্ণ বার্কের উপর নির্ভর করছে তারা গ্যাসের দাম সমন্বয় করবে কি-না। আমরা অপেক্ষায় আছি।’

তিনি বলেন, ‘গ্যাসের দাম আমরা সমন্বয় করতে চাচ্ছিলাম এ জন্য যে গ্যাস আমরা আমদানি করছিলাম এতদিন ধরে, এখানে গ্যাসে আমরা ১৪ হাজার কোটি টাকার মতো ব্যয় করে ফেলেছি। এখন সামনে আরও ১৪ হাজার কোটি টাকা লাগবে। এই টাকাটা আসবে কোথা থেকে? গ্রাহকের কাছ থেকে তো আগের দামে সেই টাকায় আসছে না। সুতরাং যদি সমন্বয় না করেন, সে ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘বার্ক আমাদের চাহিদা অনুযায়ী দাম সমন্বয় করলেও গ্যাসে সাবসিডি দিতে হবে।’

নসরুল হামিদ আরও বলেন, ‘বাসাবাড়ি ও আবাসিক ক্ষেত্রে গ্যাস ব্যবহারে আমরা নিরুৎসাহিত করছি। এটা বরাবরই বলছি। আমরা একটা বড় প্রকল্প নিচ্ছি ঢাকা শহরসহ সব জায়গায় পুরান গ্যাস লাইন উঠিয়ে নতুন লাইন করব। সেখানে প্রিপেইড মিটার বসানো হবে। দুই লাখ গ্যাসের মিটার সংযোগ গেছে। আমরা আবেদন করেছি জাইকাকে সহযোগিতা করার জন্য, প্রিপেইড গ্যাস মিটার বাসাবাড়িতে একশ পারসেন্ট দেয়া যায় কি-না সেটার ব্যবস্থা আমরা নিতে যাচ্ছি।’ কবে নাগাদ এটা হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা বলা মুশকিল তবে আশা করতেছি যত দ্রুত সম্ভব করার জন্য।’

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

» ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাসের দাম বাড়বে, সব মিটার প্রিপেইড হবে!

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: গ্যাসের দাম বৃদ্ধির মাধ্যমে সমন্বয়ের অপেক্ষায় রয়েছে সরকার। এছাড়া গ্যাসের সব মিটার প্রিপেইড করা হবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রোববার (৯ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাসের দামটা সমন্বয় করা দরকার। আমি বারবার বলে আসছি। বার্ককে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি) আমরা গ্যাসের দামের বিষয়টি সাবমিট করেছি। এখন সম্পূর্ণ বার্কের উপর নির্ভর করছে তারা গ্যাসের দাম সমন্বয় করবে কি-না। আমরা অপেক্ষায় আছি।’

তিনি বলেন, ‘গ্যাসের দাম আমরা সমন্বয় করতে চাচ্ছিলাম এ জন্য যে গ্যাস আমরা আমদানি করছিলাম এতদিন ধরে, এখানে গ্যাসে আমরা ১৪ হাজার কোটি টাকার মতো ব্যয় করে ফেলেছি। এখন সামনে আরও ১৪ হাজার কোটি টাকা লাগবে। এই টাকাটা আসবে কোথা থেকে? গ্রাহকের কাছ থেকে তো আগের দামে সেই টাকায় আসছে না। সুতরাং যদি সমন্বয় না করেন, সে ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘বার্ক আমাদের চাহিদা অনুযায়ী দাম সমন্বয় করলেও গ্যাসে সাবসিডি দিতে হবে।’

নসরুল হামিদ আরও বলেন, ‘বাসাবাড়ি ও আবাসিক ক্ষেত্রে গ্যাস ব্যবহারে আমরা নিরুৎসাহিত করছি। এটা বরাবরই বলছি। আমরা একটা বড় প্রকল্প নিচ্ছি ঢাকা শহরসহ সব জায়গায় পুরান গ্যাস লাইন উঠিয়ে নতুন লাইন করব। সেখানে প্রিপেইড মিটার বসানো হবে। দুই লাখ গ্যাসের মিটার সংযোগ গেছে। আমরা আবেদন করেছি জাইকাকে সহযোগিতা করার জন্য, প্রিপেইড গ্যাস মিটার বাসাবাড়িতে একশ পারসেন্ট দেয়া যায় কি-না সেটার ব্যবস্থা আমরা নিতে যাচ্ছি।’ কবে নাগাদ এটা হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা বলা মুশকিল তবে আশা করতেছি যত দ্রুত সম্ভব করার জন্য।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD