বাল্য বিয়ে দিতে গিয়ে হরিণাকুন্ডুর ৪ ইউপি চেয়ারম্যানকে জরিমানা !

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ- প্রভাব খাটিয়ে একটি বাল্য বিয়ে দিতে এসে ফেঁসে গেছেন ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলার চার চেয়ারম্যান। এ সময় তারা হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যানের সরকারী গাড়ি ব্যবহার করেন। দন্ডিত চেয়ারম্যানরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সমির উদ্দিন (৫৪), ফলসি ইউনিয়েনের চেয়ারম্যান ফজলুর রহমান (৫৬), চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা (৫৮) ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বুড়ো (৫৭)। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ঝাউদিয়া এলাকায়। কুষ্টিয়ার ইবি থানার ওসি রতন শেখ জানান, গত বুধবার দুপুরে ইবি থানার ঝাউদিয়া গ্রামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে সেখানে উপস্থিত হলে ভিআইপি স্টাইলে ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলা চেয়ারম্যানের সরকারী গাড়ি নিয়ে ওই চার ইউপি চেয়ারম্যানসহ হরিনাকুন্ডুর কুলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে বর রাসল বরযাত্রী নিয়ে উপস্থিত হন। এ সময় বাল্যবিয়েতে বাঁধা দেওয়া হলে নানা রকম প্রভাব খাটান আওয়ামীলীগ সমর্থিত ওই চার চেয়ারম্যান। তারা বিয়ে দিতে নাছোড়বান্দা। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চার চেয়ারম্যানকে ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে মেয়ের পিতা মিলন বিশ্বাস ও মেয়ের খালাতভাই মিনারুল হোসেনকে ৪ দিনের কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহি অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান কেরামত আলী খবরের সত্যতা স্বীকার করেন। দন্ডিত চেয়ারম্যানদের মধ্যে দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বুড়ো জানান, আমরা তো বিষয়টি জানতাম না। কারণ বিয়ে তো আগেই কোর্ট থেকে হয়ে গেছে। বরযাত্রী হিসেবে আমরা সেখানে উপস্থিত হয়ে ঝামেলায় জড়িয়ে পড়ি। তবে তিনি আর্থিক জরিমানার কথা অস্বীকার করেন।

সর্বশেষ সংবাদ

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্য বিয়ে দিতে গিয়ে হরিণাকুন্ডুর ৪ ইউপি চেয়ারম্যানকে জরিমানা !

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ- প্রভাব খাটিয়ে একটি বাল্য বিয়ে দিতে এসে ফেঁসে গেছেন ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলার চার চেয়ারম্যান। এ সময় তারা হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যানের সরকারী গাড়ি ব্যবহার করেন। দন্ডিত চেয়ারম্যানরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সমির উদ্দিন (৫৪), ফলসি ইউনিয়েনের চেয়ারম্যান ফজলুর রহমান (৫৬), চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা (৫৮) ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বুড়ো (৫৭)। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ঝাউদিয়া এলাকায়। কুষ্টিয়ার ইবি থানার ওসি রতন শেখ জানান, গত বুধবার দুপুরে ইবি থানার ঝাউদিয়া গ্রামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে সেখানে উপস্থিত হলে ভিআইপি স্টাইলে ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলা চেয়ারম্যানের সরকারী গাড়ি নিয়ে ওই চার ইউপি চেয়ারম্যানসহ হরিনাকুন্ডুর কুলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে বর রাসল বরযাত্রী নিয়ে উপস্থিত হন। এ সময় বাল্যবিয়েতে বাঁধা দেওয়া হলে নানা রকম প্রভাব খাটান আওয়ামীলীগ সমর্থিত ওই চার চেয়ারম্যান। তারা বিয়ে দিতে নাছোড়বান্দা। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চার চেয়ারম্যানকে ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে মেয়ের পিতা মিলন বিশ্বাস ও মেয়ের খালাতভাই মিনারুল হোসেনকে ৪ দিনের কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহি অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান কেরামত আলী খবরের সত্যতা স্বীকার করেন। দন্ডিত চেয়ারম্যানদের মধ্যে দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বুড়ো জানান, আমরা তো বিষয়টি জানতাম না। কারণ বিয়ে তো আগেই কোর্ট থেকে হয়ে গেছে। বরযাত্রী হিসেবে আমরা সেখানে উপস্থিত হয়ে ঝামেলায় জড়িয়ে পড়ি। তবে তিনি আর্থিক জরিমানার কথা অস্বীকার করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD