দত্তনগর কৃষি খামারের ৩ কোটি টাকার ধান বীজ চুরির খবর এখন টক অব দি কান্ট্রি !

শেয়ার করুন...

ঝিনাইদহের মহশেপুর উপজেলার দত্তনগর কৃষি খামারের তিন উপ-পরিচালক বরখাস্ত হওয়ার খবরটি এখন টক অব দি কান্ট্রিতে পরিণত হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে ৩ কোটি টাকার ধান চুরির কান্ডটি সহজ ভাবে মেনে নিতে পারছে না নেটিজেনরা। ফলে ধান বীজ চুরির দায়ে তাদের চাকরীচ্যুত করার দাবীও তুলেছেন কেও। ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন, দত্তনগরের যুগ্মপরিচালকসহ ৫টি খামারের উপ-পরিচালকগন ধানচুরির পাশাপাশি শ্রমিকের টাকা ও ডিজেল কেনায় দুর্নীতি করেন। বিশেষ করে ভুয়া শ্রমিকের উপস্থিতি দেখিয়ে টাকা আত্মসাৎ করে থাকেন। এতে সরকারের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে দত্তনগর কৃষি খামার থেকে। এদিকে বরখাস্তকৃত তিন উপ-পরিচালক গোকুলনগর ইউনিটের তপন কুমার সাহা, করিঞ্চা খামারের উপ-পরিচালক ইন্দ্রজিৎ চন্দ্র শীল ও পাথিলা কৃষি খামারের উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদারের নামে বেনামে যে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তা তদন্তের দাবী করেছেন এলাকার মানুষ। উল্লেখ্য অসৎ উদ্দেশ্য ও বিধি বর্হিভুত ভাবে প্রায় ৩ কোটি টাকা মুল্যের ১২৯ মেট্রিক টন ধান বীজ ঝিনাইদহের মহশেপুর উপজেলার দত্তনগর কৃষি খামার থেকে চুরি করে পাচারের অভিযোগ প্রমানিত হওয়ায় দত্তনগর কৃষি খামারের ৩ উপ-পরিচালককে শাস্তিমুলক বদলীসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে যশোর বীজ পক্রিয়াজাত কেন্দ্রের উপ-পরিচালক মোঃ আমিন উল্যাকেও বরখাস্ত করে চিঠি দেওয়া হয়েছে। বিএডিসির সচিব আব্দুল লতিফ মোল­া সাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেন। সচিব আব্দুল লতিফ মোল্লা সাক্ষরিত বরখাস্ত কর্মকর্তাদের কাছে পাঠানো পৃথক পৃথক (১২.০৬.০০০০.২০৩.২৭.২৮৩.১৯.৭২১/৭২২/৭২৩ ও ৭২৪) স্মারকের চিঠিতে বলা হয়েছে বিধি বহির্ভূতভাবে অসৎ উদ্দেশ্যে স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুল নগর, পাথিলা ও করিঞ্চা বীজ উৎপাদন খামারে ২০১৮/১৯ উৎপাদন বর্ষে কর্মসুচি বহির্ভুত অতিরিক্ত ১২৯.২২ মেট্রিক টন এসএল-৮এইচ হাইব্রীড জাতের ধান বীজ পক্রিয়াজাত কেন্দ্র যশোরে প্রেরণ করেন। অতিরিক্ত বীজ উৎপাদনের পরিমান নিয়মানুযায়ী মজুদ ও কাল্টিভেশন রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করার কথা। এমন কি অতিরিক্ত কোন বীজ প্রেরণের কোন চালান বা তথ্য প্রমান খামারে রাখেন নি। এহেন কার্যকলাপ বিএডিসি কর্মচারী চাকরী প্রবিধানমালা ১৯৯০ এর ৩৯ (ক)(খ)(চ) দায়িত্ব পালনে অবহেলা, অসদাচারণ, চুরি, আত্মসাত, তহবিল তছরুপ ও প্রতারণার সামিল। ফলে আপনি বা আপনাকে ১৯৯০ এর ৪৫ (১) বিধি মোতাবেক সংস্থার চাকরী থেকে সাময়িক বরখাস্ত করে অতিরিক্ত মহা ব্যবস্থাপক (খামার) বিএডিসি, ঢাকা দপ্তরে সংযুক্তি করা হলো।

সর্বশেষ সংবাদ

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দত্তনগর কৃষি খামারের ৩ কোটি টাকার ধান বীজ চুরির খবর এখন টক অব দি কান্ট্রি !

শেয়ার করুন...

ঝিনাইদহের মহশেপুর উপজেলার দত্তনগর কৃষি খামারের তিন উপ-পরিচালক বরখাস্ত হওয়ার খবরটি এখন টক অব দি কান্ট্রিতে পরিণত হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে ৩ কোটি টাকার ধান চুরির কান্ডটি সহজ ভাবে মেনে নিতে পারছে না নেটিজেনরা। ফলে ধান বীজ চুরির দায়ে তাদের চাকরীচ্যুত করার দাবীও তুলেছেন কেও। ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন, দত্তনগরের যুগ্মপরিচালকসহ ৫টি খামারের উপ-পরিচালকগন ধানচুরির পাশাপাশি শ্রমিকের টাকা ও ডিজেল কেনায় দুর্নীতি করেন। বিশেষ করে ভুয়া শ্রমিকের উপস্থিতি দেখিয়ে টাকা আত্মসাৎ করে থাকেন। এতে সরকারের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে দত্তনগর কৃষি খামার থেকে। এদিকে বরখাস্তকৃত তিন উপ-পরিচালক গোকুলনগর ইউনিটের তপন কুমার সাহা, করিঞ্চা খামারের উপ-পরিচালক ইন্দ্রজিৎ চন্দ্র শীল ও পাথিলা কৃষি খামারের উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদারের নামে বেনামে যে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তা তদন্তের দাবী করেছেন এলাকার মানুষ। উল্লেখ্য অসৎ উদ্দেশ্য ও বিধি বর্হিভুত ভাবে প্রায় ৩ কোটি টাকা মুল্যের ১২৯ মেট্রিক টন ধান বীজ ঝিনাইদহের মহশেপুর উপজেলার দত্তনগর কৃষি খামার থেকে চুরি করে পাচারের অভিযোগ প্রমানিত হওয়ায় দত্তনগর কৃষি খামারের ৩ উপ-পরিচালককে শাস্তিমুলক বদলীসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে যশোর বীজ পক্রিয়াজাত কেন্দ্রের উপ-পরিচালক মোঃ আমিন উল্যাকেও বরখাস্ত করে চিঠি দেওয়া হয়েছে। বিএডিসির সচিব আব্দুল লতিফ মোল­া সাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেন। সচিব আব্দুল লতিফ মোল্লা সাক্ষরিত বরখাস্ত কর্মকর্তাদের কাছে পাঠানো পৃথক পৃথক (১২.০৬.০০০০.২০৩.২৭.২৮৩.১৯.৭২১/৭২২/৭২৩ ও ৭২৪) স্মারকের চিঠিতে বলা হয়েছে বিধি বহির্ভূতভাবে অসৎ উদ্দেশ্যে স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুল নগর, পাথিলা ও করিঞ্চা বীজ উৎপাদন খামারে ২০১৮/১৯ উৎপাদন বর্ষে কর্মসুচি বহির্ভুত অতিরিক্ত ১২৯.২২ মেট্রিক টন এসএল-৮এইচ হাইব্রীড জাতের ধান বীজ পক্রিয়াজাত কেন্দ্র যশোরে প্রেরণ করেন। অতিরিক্ত বীজ উৎপাদনের পরিমান নিয়মানুযায়ী মজুদ ও কাল্টিভেশন রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করার কথা। এমন কি অতিরিক্ত কোন বীজ প্রেরণের কোন চালান বা তথ্য প্রমান খামারে রাখেন নি। এহেন কার্যকলাপ বিএডিসি কর্মচারী চাকরী প্রবিধানমালা ১৯৯০ এর ৩৯ (ক)(খ)(চ) দায়িত্ব পালনে অবহেলা, অসদাচারণ, চুরি, আত্মসাত, তহবিল তছরুপ ও প্রতারণার সামিল। ফলে আপনি বা আপনাকে ১৯৯০ এর ৪৫ (১) বিধি মোতাবেক সংস্থার চাকরী থেকে সাময়িক বরখাস্ত করে অতিরিক্ত মহা ব্যবস্থাপক (খামার) বিএডিসি, ঢাকা দপ্তরে সংযুক্তি করা হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD