শিরোপা নিয়ে দেশে ফিরেছে শিরোপা জয়ী মেয়েরা

শেয়ার করুন...

মাস দুয়েক আগে অনুর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও ফিরতে হয়েছিল শূন্য হাতে। তাই অনুর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ভুটানের উদ্দেশ্যে দেশ ছেড়েছিল বাংলাদেশ নারী দল। রোববার সন্ধ্যায় ভুটানের থিম্পুতে ফাইনাল ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের মিশন সম্পন্ন করেছেন মৌসুমী, স্বপ্না, কৃষ্ণা, মারিয়া, সানজিদা ও তহুরারা। শিরোপা জিতে আর সে দেশে বেশিক্ষণ থাকেনি নারী দল। সোমবার সকালেই শিরোপা নিয়ে উপস্থিত হয়েছে দেশে।

সোমবার সকাল বাংলাদেশ সময় সোয়া আটটায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে শিরোপা জয়ী মেয়েরা। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনিবাহী কমিটির কোনো কর্মকর্তা বা সদস্য বিমানবন্দরে নারী দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন না। নারী দলের সাথে ভুটান যাওয়া বাফুফের দুই সদস্য দলের সাথেই ফিরেছেন সকালে। পরে তারাই বিমানবন্দরে অবতরণ করে স্বাগত জানিয়েছে মেয়েদের। বাফুফের এমন অবহেলায় আবারও বড় হয়ে দাঁড়িয়েছে নারী দলের প্রতি ফেডারেশনের গুরুত্ব বা মূল্যের বিষয়টি।

অনুর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলের বিপক্ষে ১৭-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। পরে গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পা রাখে সেমিফাইনালে। শেষ চারে স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচ হওয়ায় কাজটা বেশ কঠিন ছিলো দলের জন্য। তবে সানজিদা, মৌসুমী, কৃষ্ণা ও শামসুন্নাহারের গোলে ৪-০ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। রোববার ফাইনাল ম্যাচে নেপালকে হারিয়েই নিজেদের শিরোপাস্বপ্ন সত্যি করেছে নারী দল।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোপা নিয়ে দেশে ফিরেছে শিরোপা জয়ী মেয়েরা

শেয়ার করুন...

মাস দুয়েক আগে অনুর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও ফিরতে হয়েছিল শূন্য হাতে। তাই অনুর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ভুটানের উদ্দেশ্যে দেশ ছেড়েছিল বাংলাদেশ নারী দল। রোববার সন্ধ্যায় ভুটানের থিম্পুতে ফাইনাল ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের মিশন সম্পন্ন করেছেন মৌসুমী, স্বপ্না, কৃষ্ণা, মারিয়া, সানজিদা ও তহুরারা। শিরোপা জিতে আর সে দেশে বেশিক্ষণ থাকেনি নারী দল। সোমবার সকালেই শিরোপা নিয়ে উপস্থিত হয়েছে দেশে।

সোমবার সকাল বাংলাদেশ সময় সোয়া আটটায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে শিরোপা জয়ী মেয়েরা। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনিবাহী কমিটির কোনো কর্মকর্তা বা সদস্য বিমানবন্দরে নারী দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন না। নারী দলের সাথে ভুটান যাওয়া বাফুফের দুই সদস্য দলের সাথেই ফিরেছেন সকালে। পরে তারাই বিমানবন্দরে অবতরণ করে স্বাগত জানিয়েছে মেয়েদের। বাফুফের এমন অবহেলায় আবারও বড় হয়ে দাঁড়িয়েছে নারী দলের প্রতি ফেডারেশনের গুরুত্ব বা মূল্যের বিষয়টি।

অনুর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলের বিপক্ষে ১৭-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। পরে গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পা রাখে সেমিফাইনালে। শেষ চারে স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচ হওয়ায় কাজটা বেশ কঠিন ছিলো দলের জন্য। তবে সানজিদা, মৌসুমী, কৃষ্ণা ও শামসুন্নাহারের গোলে ৪-০ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। রোববার ফাইনাল ম্যাচে নেপালকে হারিয়েই নিজেদের শিরোপাস্বপ্ন সত্যি করেছে নারী দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD