ক্যাসিনো যুবলীগের নেতা খালিদ ৭ দিনের রিমান্ডে

শেয়ার করুন...

অস্ত্র ও মাদক মামলায় রাজধানীর ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবের অবৈধ ক্যাসিনো মালিক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে ৭ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগরের পৃথক পৃথক আদালতে অস্ত্র মামলায় ৪ দিন ও মাদক মামলায় ৩ দিনসহ পর্যায়ক্রমে মোট সাতদিনের এ রিমান্ড মঞ্জুর করা হয়। প্রথমে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালতে হাজির করে অস্ত্র মামলায় খালেদের ৭দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে হাজির করে মাদক মামলায় খালেদের ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে অস্ত্র ও মাদক মামলায় ‘ক্যাসিনো খালেদকে’ জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে হাজির করে পুলিশ ১৪ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় ৪ দিন ও মাদক মামলায় ৩ দিনসহ মোট তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবের অবৈধ ক্যাসিনো মালিক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে চারটি মামলা দায়ের হয়েছে।

অস্ত্র, মাদকদ্রব্য ও মানি লন্ডারিংয়ের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে গুলশান থানায় ৩টি ও বিকালে মতিঝিল থানায় মাদক আইনে আরও একটি মামলা করা হয়। বুধবার রাতে খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতারের সময় অস্ত্র ও ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া তার ক্যাসিনো থেকে নারী, মদসহ নিষিদ্ধ বস্তু উদ্ধার করে র‌্যাব।

সর্বশেষ সংবাদ

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাসিনো যুবলীগের নেতা খালিদ ৭ দিনের রিমান্ডে

শেয়ার করুন...

অস্ত্র ও মাদক মামলায় রাজধানীর ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবের অবৈধ ক্যাসিনো মালিক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে ৭ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগরের পৃথক পৃথক আদালতে অস্ত্র মামলায় ৪ দিন ও মাদক মামলায় ৩ দিনসহ পর্যায়ক্রমে মোট সাতদিনের এ রিমান্ড মঞ্জুর করা হয়। প্রথমে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালতে হাজির করে অস্ত্র মামলায় খালেদের ৭দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে হাজির করে মাদক মামলায় খালেদের ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে অস্ত্র ও মাদক মামলায় ‘ক্যাসিনো খালেদকে’ জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে হাজির করে পুলিশ ১৪ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় ৪ দিন ও মাদক মামলায় ৩ দিনসহ মোট তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবের অবৈধ ক্যাসিনো মালিক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে চারটি মামলা দায়ের হয়েছে।

অস্ত্র, মাদকদ্রব্য ও মানি লন্ডারিংয়ের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে গুলশান থানায় ৩টি ও বিকালে মতিঝিল থানায় মাদক আইনে আরও একটি মামলা করা হয়। বুধবার রাতে খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতারের সময় অস্ত্র ও ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া তার ক্যাসিনো থেকে নারী, মদসহ নিষিদ্ধ বস্তু উদ্ধার করে র‌্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD