শৈলকুপা পৌর ভবন থেকে লুকিয়ে রাখা বিপুল পরিমান ভিজিএফ’র চাউল জব্দ

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ- ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ভবনে অভিযান চালিয়ে ৮০ বস্তা চাউল জব্দ করা হয়েছে। শৈলকুপা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস এ অভিযান পরিচালনা করেন। পৌর ভবনের দুটি কক্ষে লুকিয়া রাখা এ চাউল জব্দ করে তা সিলগালা করা হয়েছে। জানা যায়, পবিত্র ঈদুল আযহা’র ভিজিএফ’র বিপুল পরিমান চাউল শৈলকুপা পৌরসভা ভবনে মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রথম দফায় ৬৩ বস্তা ও দ্বিতীয় দফায় আবারও ১৭ বস্তাসহ মোট ৮০ বস্তা চাউল উদ্ধার করা হয়। যার ওজন ২৪১৫ কেজি। পৌর ভবনের একটি গোপন কক্ষে লুকিয়ে রাখা এ চাউল জব্দ ও সীলগালা করা হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস এর সহযোগি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রহমান, সহকারী প্রকৌশলী মলয় রঞ্জন বিশ্বাস ও শহর আলী প্রমুখ। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস জানান, গোপন অভিযোগের প্রেক্ষিতে পবিত্র ঈদুল আযহা’র ভিজিএফ এর চাউল জব্দ করে সীলগালা করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে, তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, পৌর মেয়রের বিভিন্ন দূর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সম্প্রতি পাল্টা সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন ভিজিএফ’র চাউল চুরিসহ নানাবিধ অভিযোগ তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপা পৌর ভবন থেকে লুকিয়ে রাখা বিপুল পরিমান ভিজিএফ’র চাউল জব্দ

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ- ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ভবনে অভিযান চালিয়ে ৮০ বস্তা চাউল জব্দ করা হয়েছে। শৈলকুপা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস এ অভিযান পরিচালনা করেন। পৌর ভবনের দুটি কক্ষে লুকিয়া রাখা এ চাউল জব্দ করে তা সিলগালা করা হয়েছে। জানা যায়, পবিত্র ঈদুল আযহা’র ভিজিএফ’র বিপুল পরিমান চাউল শৈলকুপা পৌরসভা ভবনে মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রথম দফায় ৬৩ বস্তা ও দ্বিতীয় দফায় আবারও ১৭ বস্তাসহ মোট ৮০ বস্তা চাউল উদ্ধার করা হয়। যার ওজন ২৪১৫ কেজি। পৌর ভবনের একটি গোপন কক্ষে লুকিয়ে রাখা এ চাউল জব্দ ও সীলগালা করা হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস এর সহযোগি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রহমান, সহকারী প্রকৌশলী মলয় রঞ্জন বিশ্বাস ও শহর আলী প্রমুখ। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস জানান, গোপন অভিযোগের প্রেক্ষিতে পবিত্র ঈদুল আযহা’র ভিজিএফ এর চাউল জব্দ করে সীলগালা করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে, তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, পৌর মেয়রের বিভিন্ন দূর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সম্প্রতি পাল্টা সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন ভিজিএফ’র চাউল চুরিসহ নানাবিধ অভিযোগ তুলে ধরেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD