রাজধানীর মধ্যবাড্ডা বাসীর প্রাণের দাবি লিংক রোডে ফুটওভারব্রিজ (ভিডিওসহ)

শেয়ার করুন...

নিউজ ডেস্ক: পথচারীদের নিরাপদ পারাপারের জন্য রাজধানীর মধ্যবাড্ডায় লিংক-রোডে জেব্রা ক্রসিং পথচারীদের কাছে হয়ে উঠেছে আতঙ্ক। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও পার হতে পারছেন না তারা, বিরামহীন গাড়ির স্রোতে। দু-একজন একাধিকবার রাস্তায় নেমে আবার উঠে আসেন ফুটপাতে। পরে আরও কয়েকজন জড়ো হলে একসঙ্গে রাস্তায় নামেন তারা। কোনো গাড়ি থামে তো কোনো গাড়ি চলমান থাকে। ভয় নিয়েই গাড়ির ফাঁক গলে পথচারী উঠে আসে মাঝের আইল্যান্ডে। রাজধানীর বাড্ডা লিংরোড ব্যস্ততম সড়কটির এই মোড়ে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো পথচারী সড়ক পারাপার করে।

রাজধানীতে এ রকম অনিরাপদ জেব্রাক্রসিং রয়েছে অনেক। পথচারীদের নিরাপদ পারাপারের জন্য জেব্রা ক্রসিং চিহ্নিত হলেও তা অনেকটা অপরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা। আছে বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থা। জেব্রা ক্রসিংকে গুরুত্ব দেন না চালকরা। তারা জেব্রা ক্রসিংয়ের আগে গাড়ির গতি যেমন কমান না, তেমনি আবার যাত্রী তোলার জন্য জেব্রা ক্রসিং দখল করে গাড়ি থামান। কিন্তু নিরাপদ পারাপারের জন্য যেসব জেব্রা ক্রসিং রয়েছে, সেগুলো কতটা নিরাপদ? পথচারীদের মতে, এসব জেব্রা ক্রসিংয়ে নিরাপত্তার চেয়ে ঝুঁকি বেশি। নিরাপদ পারাপারের জন্য দেয়া জেব্রা ক্রসিং হয়ে উঠছে বিপদের কারণ। সাধারণ পথচারীদের প্রাণের দাবি মধ্যবাড্ডা লিংক রোডে পারাপারের জন্য অতীব জরুরী ফুটওভারব্রিজ।

তাই রাজধানীর মধ্যবাড্ডায় লিংক-রোডে জনসাধারণের পারাপারের জন্য অতীব জরুরী ফুটওভারব্রিজ। এলাকাবাসী এবং স্থানীয়রাও জানান বাড্ডা লিংরোড প্রতিনিয়ত রাস্তা পারাপার হওয়া সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ জনগণ। জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও কোন গাড়ি জনগণ পারাপারের সময় থামাচ্ছে না। এমতাবস্থায় জনগণের দাবি যদি লিংক রোডে একটি ফুটওভারব্রিজ করা হয় তাহলে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এবং জনগণ নিশ্চিন্তে রাস্তা পারাপার হতে পারবে, এই বিষয়ে সাধারণ জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর মধ্যবাড্ডা বাসীর প্রাণের দাবি লিংক রোডে ফুটওভারব্রিজ (ভিডিওসহ)

শেয়ার করুন...

নিউজ ডেস্ক: পথচারীদের নিরাপদ পারাপারের জন্য রাজধানীর মধ্যবাড্ডায় লিংক-রোডে জেব্রা ক্রসিং পথচারীদের কাছে হয়ে উঠেছে আতঙ্ক। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও পার হতে পারছেন না তারা, বিরামহীন গাড়ির স্রোতে। দু-একজন একাধিকবার রাস্তায় নেমে আবার উঠে আসেন ফুটপাতে। পরে আরও কয়েকজন জড়ো হলে একসঙ্গে রাস্তায় নামেন তারা। কোনো গাড়ি থামে তো কোনো গাড়ি চলমান থাকে। ভয় নিয়েই গাড়ির ফাঁক গলে পথচারী উঠে আসে মাঝের আইল্যান্ডে। রাজধানীর বাড্ডা লিংরোড ব্যস্ততম সড়কটির এই মোড়ে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো পথচারী সড়ক পারাপার করে।

রাজধানীতে এ রকম অনিরাপদ জেব্রাক্রসিং রয়েছে অনেক। পথচারীদের নিরাপদ পারাপারের জন্য জেব্রা ক্রসিং চিহ্নিত হলেও তা অনেকটা অপরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা। আছে বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থা। জেব্রা ক্রসিংকে গুরুত্ব দেন না চালকরা। তারা জেব্রা ক্রসিংয়ের আগে গাড়ির গতি যেমন কমান না, তেমনি আবার যাত্রী তোলার জন্য জেব্রা ক্রসিং দখল করে গাড়ি থামান। কিন্তু নিরাপদ পারাপারের জন্য যেসব জেব্রা ক্রসিং রয়েছে, সেগুলো কতটা নিরাপদ? পথচারীদের মতে, এসব জেব্রা ক্রসিংয়ে নিরাপত্তার চেয়ে ঝুঁকি বেশি। নিরাপদ পারাপারের জন্য দেয়া জেব্রা ক্রসিং হয়ে উঠছে বিপদের কারণ। সাধারণ পথচারীদের প্রাণের দাবি মধ্যবাড্ডা লিংক রোডে পারাপারের জন্য অতীব জরুরী ফুটওভারব্রিজ।

তাই রাজধানীর মধ্যবাড্ডায় লিংক-রোডে জনসাধারণের পারাপারের জন্য অতীব জরুরী ফুটওভারব্রিজ। এলাকাবাসী এবং স্থানীয়রাও জানান বাড্ডা লিংরোড প্রতিনিয়ত রাস্তা পারাপার হওয়া সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ জনগণ। জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও কোন গাড়ি জনগণ পারাপারের সময় থামাচ্ছে না। এমতাবস্থায় জনগণের দাবি যদি লিংক রোডে একটি ফুটওভারব্রিজ করা হয় তাহলে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এবং জনগণ নিশ্চিন্তে রাস্তা পারাপার হতে পারবে, এই বিষয়ে সাধারণ জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD