ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন রাজশাহী

শেয়ার করুন...

ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ। শেষ রাউন্ডে বরিশাল বিভাগকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। ছয় ম্যাচে দুই জয় ও চার ড্রয়ে ৩৪.৮১ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের শীর্ষে আছে রাজশাহী। ২১.০৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রংপুর শেষ রাউন্ডে খুলনার বিপক্ষে জিতলেও রাজশাহীকে টপকাতে পারবে না। জয়ের জন্য আবার শেষ দুই সেশনে রংপুরকে করতে হবে ২৯৫ রান।

২০১১-১২ মৌসুমের পর প্রথমবারের মতো জাতীয় লিগের শিরোপা জিতল রাজশাহী। সব মিলিয়ে এটি তাদের ষষ্ঠ শিরোপা। সবচেয়ে বেশি ছয়বার শিরোপা জেতা খুলনাকে ছুঁয়ে ফেলল তারা। শেষ তিন আসরেই শিরোপা জিতেছিল খুলনা। গত মৌসুমে দ্বিতীয় স্তরে ছিল রাজশাহী। ঢাকা মেট্রো, সিলেট ও চট্টগ্রামকে পেছনে ফেলে প্রথম স্তরে উঠে আসে তারা। আর প্রথম স্তরে উঠেই শিরোপা উৎসব করল। বড় অর্জনই বটে! রাজশাহী প্রথমবার শিরোপা জিতেছিল ২০০৫-০৬ মৌসুমে। এরপর ২০০৮-০৯ থেকে টানা চার মৌসুমে শিরোপাটা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল তারা। ছয় বছর পর জিতল আবার।

রাজশাহীতে জয়ের জন্য বৃহস্পতিবার শেষ দিনে রাজশাহীর দরকার ছিল মাত্র ১০২ রান, হাতে ৮ উইকেট। ২৮৪ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় দিনেই ২ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে ফেলেছিল তারা। শেষ দিনে লাঞ্চের আগেই বাকি কাজটা সেরে ফেলেছে রাজশাহী। ৬৫ রান নিয়ে দিন শুরু করা জুনায়েদ সিদ্দিক লিগ শেষ করেছেন অপরাজিত সেঞ্চুরি দিয়ে। ২৫ রান নিয়ে দিন শুরু করে ৬৪ রানে আউট হন জহুরুল ইসলাম। জহুরুলের বিদায়ে ভাঙে ১৪৯ রানের বড় জুটি। এরপর ফরহাদ হোসেন দ্রুতই ফিরলেও সাব্বির রহমানকে নিয়ে বাকি কাজটা সারেন জুনায়েদ। ১৮১ বলে ১৭ চারে ১২০ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সাব্বির অপরাজিত ছিলেন ৪ রানে।

সর্বশেষ সংবাদ

» বরগুনা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন রাজশাহী

শেয়ার করুন...

ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ। শেষ রাউন্ডে বরিশাল বিভাগকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। ছয় ম্যাচে দুই জয় ও চার ড্রয়ে ৩৪.৮১ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের শীর্ষে আছে রাজশাহী। ২১.০৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রংপুর শেষ রাউন্ডে খুলনার বিপক্ষে জিতলেও রাজশাহীকে টপকাতে পারবে না। জয়ের জন্য আবার শেষ দুই সেশনে রংপুরকে করতে হবে ২৯৫ রান।

২০১১-১২ মৌসুমের পর প্রথমবারের মতো জাতীয় লিগের শিরোপা জিতল রাজশাহী। সব মিলিয়ে এটি তাদের ষষ্ঠ শিরোপা। সবচেয়ে বেশি ছয়বার শিরোপা জেতা খুলনাকে ছুঁয়ে ফেলল তারা। শেষ তিন আসরেই শিরোপা জিতেছিল খুলনা। গত মৌসুমে দ্বিতীয় স্তরে ছিল রাজশাহী। ঢাকা মেট্রো, সিলেট ও চট্টগ্রামকে পেছনে ফেলে প্রথম স্তরে উঠে আসে তারা। আর প্রথম স্তরে উঠেই শিরোপা উৎসব করল। বড় অর্জনই বটে! রাজশাহী প্রথমবার শিরোপা জিতেছিল ২০০৫-০৬ মৌসুমে। এরপর ২০০৮-০৯ থেকে টানা চার মৌসুমে শিরোপাটা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল তারা। ছয় বছর পর জিতল আবার।

রাজশাহীতে জয়ের জন্য বৃহস্পতিবার শেষ দিনে রাজশাহীর দরকার ছিল মাত্র ১০২ রান, হাতে ৮ উইকেট। ২৮৪ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় দিনেই ২ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে ফেলেছিল তারা। শেষ দিনে লাঞ্চের আগেই বাকি কাজটা সেরে ফেলেছে রাজশাহী। ৬৫ রান নিয়ে দিন শুরু করা জুনায়েদ সিদ্দিক লিগ শেষ করেছেন অপরাজিত সেঞ্চুরি দিয়ে। ২৫ রান নিয়ে দিন শুরু করে ৬৪ রানে আউট হন জহুরুল ইসলাম। জহুরুলের বিদায়ে ভাঙে ১৪৯ রানের বড় জুটি। এরপর ফরহাদ হোসেন দ্রুতই ফিরলেও সাব্বির রহমানকে নিয়ে বাকি কাজটা সারেন জুনায়েদ। ১৮১ বলে ১৭ চারে ১২০ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সাব্বির অপরাজিত ছিলেন ৪ রানে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD