এত কঠোর শাস্তি কিছুতেই পান না সাকিব- রাহুল দ্রাবিড়

শেয়ার করুন...

লঘু পাপে কি গুরুদণ্ডই দেয়া হলো সাকিব আল হাসানকে? জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবে তিনি সায় দেননি, ফিক্সিংয়ে জড়ানওনি। শুধু তথ্য গোপনের জন্য দুই বছরের জন্য নিষেধাজ্ঞা? মঙ্গলবার আইসিসির এমন ঘোষণা শুনে নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না দেশের কোটি ক্রিকেট ভক্ত।

ক্রিকেট ভক্তরা হয়তো আবেগে অনেক কিছুই বলে ফেলেন। খেলাটার বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, সাকিব যে অপরাধ করেছেন, তাতে তার শাস্তি ঠিকই আছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের মতো কেউবা আবার বলছেন, শাস্তি বরং কম হয়ে গেছে।

তবে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান এবং বর্তমানে ভারতীয় দলের ক্রিকেটার তৈরির কারিগর রাহুল দ্রাবিড় আর সবার মতো সুযোগ পেয়ে সাকিবের সমালোচনায় মাতছেন না। বরং তিনি মনে করছেন, যে ঘটনা ঘটেছে, তাতে এত কঠোর শাস্তি কিছুতেই পান না সাকিব। শুধু তাই নয়, আইসিসি যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে, সেই আহ্বানও জানিয়েছেন ক্রিকেটের ‘দ্য ওয়াল’খ্যাত দ্রাবিড়।

সাকিবের নিষেধাজ্ঞার খবর শুনে রাহুল দ্রাবিড় তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘অবিশ্বাস্য! সাকিবের শাস্তিটা বেশি কঠোর হয়ে গেল না? সে কি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিল? আমার মনে হয়, তার অপরাধ হলো আইসিসি এবং এন্টি করাপশন ইউনিটকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে জানায়নি। এজন্য দুই বছরের নিষেধাজ্ঞা একটু বেশিই কঠিন হয়ে গেছে। আশা করি আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’

সাকিব ফিক্সিংয়ের তথ্য গোপন করেছেন, আইসিসির দেয়া এমন তথ্য প্রকাশ পাবার পর খোদ বাংলাদেশেই অনেকে ঘরের ছেলের সমালোচনা করছেন। সেই জায়গায় ভারতের কিংবদন্তি ক্রিকেটার দ্রাবিড়ের মুখ থেকে এমন সমর্থন আসলেই প্রশংসা পাবার মতো।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এত কঠোর শাস্তি কিছুতেই পান না সাকিব- রাহুল দ্রাবিড়

শেয়ার করুন...

লঘু পাপে কি গুরুদণ্ডই দেয়া হলো সাকিব আল হাসানকে? জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবে তিনি সায় দেননি, ফিক্সিংয়ে জড়ানওনি। শুধু তথ্য গোপনের জন্য দুই বছরের জন্য নিষেধাজ্ঞা? মঙ্গলবার আইসিসির এমন ঘোষণা শুনে নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না দেশের কোটি ক্রিকেট ভক্ত।

ক্রিকেট ভক্তরা হয়তো আবেগে অনেক কিছুই বলে ফেলেন। খেলাটার বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, সাকিব যে অপরাধ করেছেন, তাতে তার শাস্তি ঠিকই আছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের মতো কেউবা আবার বলছেন, শাস্তি বরং কম হয়ে গেছে।

তবে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান এবং বর্তমানে ভারতীয় দলের ক্রিকেটার তৈরির কারিগর রাহুল দ্রাবিড় আর সবার মতো সুযোগ পেয়ে সাকিবের সমালোচনায় মাতছেন না। বরং তিনি মনে করছেন, যে ঘটনা ঘটেছে, তাতে এত কঠোর শাস্তি কিছুতেই পান না সাকিব। শুধু তাই নয়, আইসিসি যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে, সেই আহ্বানও জানিয়েছেন ক্রিকেটের ‘দ্য ওয়াল’খ্যাত দ্রাবিড়।

সাকিবের নিষেধাজ্ঞার খবর শুনে রাহুল দ্রাবিড় তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘অবিশ্বাস্য! সাকিবের শাস্তিটা বেশি কঠোর হয়ে গেল না? সে কি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিল? আমার মনে হয়, তার অপরাধ হলো আইসিসি এবং এন্টি করাপশন ইউনিটকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে জানায়নি। এজন্য দুই বছরের নিষেধাজ্ঞা একটু বেশিই কঠিন হয়ে গেছে। আশা করি আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’

সাকিব ফিক্সিংয়ের তথ্য গোপন করেছেন, আইসিসির দেয়া এমন তথ্য প্রকাশ পাবার পর খোদ বাংলাদেশেই অনেকে ঘরের ছেলের সমালোচনা করছেন। সেই জায়গায় ভারতের কিংবদন্তি ক্রিকেটার দ্রাবিড়ের মুখ থেকে এমন সমর্থন আসলেই প্রশংসা পাবার মতো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD