প্রেমের টানে টাঙ্গাইলের যুবকের গৃহবধূ হলেন নেপালি তরুণী

শেয়ার করুন...

প্রায় চার বছর আগে মালয়েশিয়ায় একটি কোম্পানিতে কাজ করার সময় সানজুর সঙ্গে নাজমুলের পরিচয়। পরে সেটি প্রেমের সম্পর্কে গড়ায়।পরে তারা বিয়ে করার সিন্ধান্ত নেন। ১৫ দিন আগে নববধূকে নিয়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এসেছেন এই নব দম্পতি। নেপালের কাঠমান্ডু শহরে সানজুর বাবার বাড়ি। সখীপুর উপজেলার কাকাড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হুমায়ুন কবীবের ছেলে নাজমুল হোসেনকে বিয়ে করেছেন সানজু।

জানা গেছে, একসঙ্গে কাজ করার সুবাদে বাংলাদেশি যুবক নাজমুলের সঙ্গে প্রেম শুরু করেন সানজু কুমারী খাত্রী (২০)। সেই প্রেমের পরিণতি দিতে মালয়েশিয়া থেকে দুজনে নেপালে গিয়ে আদালতে বিয়ে করেন। এরপর দেশে এসে টাঙ্গাইলে আদালতের মাধ্যমে ফের বিয়ে করেন তারা। নেপালের কাঠমান্ডু শহরে সানজুর বাবার বাড়ি। পরে স্বামীর হাত ধরে নেপাল থেকে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শ্বশুর বাড়ি এসেছেন সানজু।

নাজমুলের বাড়িতে গিয়ে দেখা যায়, বাঙালি বধূর মতো বাড়ির স্বাভাবিক কাজ-কর্ম করছেন নেপালি সানজু। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি সানজু কুমারী খাত্রী থেকে হয়েছেন খাদিজা খাতুন। সানজুর আচরণ ও পোশাক বাঙালি বধূর মতো হলেও ভাষাগত কিছু সমস্যা আছে। তিনি বাংলা ভাষা বোঝেন কিন্তু বলতে সমস্যা হয়। নাজমুল হোসেনের মাধ্যমে সানজু জানান, বাংলাদেশের সংস্কৃতি ও গ্রাম্য পরিবেশ তার ভালো লেগেছে। নাজমুলকে তিনি অনেক ভালোবাসেন।

তিনি আর নেপালে ফিরে যাবেন না। নাজমুল বলেন, ‘একটি হিন্দু মেয়ে ভালোবেসে মুসলমান হয়ে আমাকে বিয়ে করেছে। নিজের চিরচেনা পরিবেশ ছেড়ে আমার হাত ধরে অচেনা দেশে এসেছে। আমি ওর প্রতি কৃতজ্ঞ।’ তিনি বলেন, সব পরিস্থিতিতে আমি ওকে আগলে রাখবো। নাজমুলের বাবা হুমায়ুন কবীর বলেন, ‘ছেলের বউ দেখে খুশি হয়েছি। ওদের আনন্দেই আমরা আনন্দিত।

সর্বশেষ সংবাদ

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে টাঙ্গাইলের যুবকের গৃহবধূ হলেন নেপালি তরুণী

শেয়ার করুন...

প্রায় চার বছর আগে মালয়েশিয়ায় একটি কোম্পানিতে কাজ করার সময় সানজুর সঙ্গে নাজমুলের পরিচয়। পরে সেটি প্রেমের সম্পর্কে গড়ায়।পরে তারা বিয়ে করার সিন্ধান্ত নেন। ১৫ দিন আগে নববধূকে নিয়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এসেছেন এই নব দম্পতি। নেপালের কাঠমান্ডু শহরে সানজুর বাবার বাড়ি। সখীপুর উপজেলার কাকাড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হুমায়ুন কবীবের ছেলে নাজমুল হোসেনকে বিয়ে করেছেন সানজু।

জানা গেছে, একসঙ্গে কাজ করার সুবাদে বাংলাদেশি যুবক নাজমুলের সঙ্গে প্রেম শুরু করেন সানজু কুমারী খাত্রী (২০)। সেই প্রেমের পরিণতি দিতে মালয়েশিয়া থেকে দুজনে নেপালে গিয়ে আদালতে বিয়ে করেন। এরপর দেশে এসে টাঙ্গাইলে আদালতের মাধ্যমে ফের বিয়ে করেন তারা। নেপালের কাঠমান্ডু শহরে সানজুর বাবার বাড়ি। পরে স্বামীর হাত ধরে নেপাল থেকে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শ্বশুর বাড়ি এসেছেন সানজু।

নাজমুলের বাড়িতে গিয়ে দেখা যায়, বাঙালি বধূর মতো বাড়ির স্বাভাবিক কাজ-কর্ম করছেন নেপালি সানজু। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি সানজু কুমারী খাত্রী থেকে হয়েছেন খাদিজা খাতুন। সানজুর আচরণ ও পোশাক বাঙালি বধূর মতো হলেও ভাষাগত কিছু সমস্যা আছে। তিনি বাংলা ভাষা বোঝেন কিন্তু বলতে সমস্যা হয়। নাজমুল হোসেনের মাধ্যমে সানজু জানান, বাংলাদেশের সংস্কৃতি ও গ্রাম্য পরিবেশ তার ভালো লেগেছে। নাজমুলকে তিনি অনেক ভালোবাসেন।

তিনি আর নেপালে ফিরে যাবেন না। নাজমুল বলেন, ‘একটি হিন্দু মেয়ে ভালোবেসে মুসলমান হয়ে আমাকে বিয়ে করেছে। নিজের চিরচেনা পরিবেশ ছেড়ে আমার হাত ধরে অচেনা দেশে এসেছে। আমি ওর প্রতি কৃতজ্ঞ।’ তিনি বলেন, সব পরিস্থিতিতে আমি ওকে আগলে রাখবো। নাজমুলের বাবা হুমায়ুন কবীর বলেন, ‘ছেলের বউ দেখে খুশি হয়েছি। ওদের আনন্দেই আমরা আনন্দিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD