জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাইছেন বাউল সঙ্গীতশিল্পী কুদ্দুস বয়াতি

শেয়ার করুন...

জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের ভোটারদের কাছে গানে গানে ভোট চাইছেন দেশের জনপ্রিয় বাউল সঙ্গীতশিল্পী কুদ্দুস বয়াতি। বুধবার দিনব্যাপী নির্বাচনী এলাকার বিভিন্নস্থানে খোলা পিকআপ ভ্যানগাড়িতে ঘুরে ঘুরে গানের মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকার জন্য ভোট চান এ গুণী শিল্পী। এ সময় কুদ্দুস বয়াতির সঙ্গে ছিলেন দেশের আরেক সুপরিচিত বাউল শিল্পী আব্দুস সালাম সরকার ও শিল্পী দিলবাহার খান, গোলাম মোস্তফাসহ স্থানীয় শিল্পীরা।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের পক্ষে মাঠে ভোট চাইছেন দেশের বিশিষ্ট লোকশিল্পী। এ ব্যাপারে কুদ্দুস বয়াতি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। আমরা শিল্পীরাও চাই দেশটা ভালো থাকুক। সুন্দর থাকুক। তাই নৌকার জন্য ভোট চাইছি। তিনি আরও বলেন, আমার জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামে। আমার এলাকায় এবার নৌকা তুলে দেয়া হয়েছে একজন যোগ্য ও জনপ্রিয় নেতা অসীম কুমার উকিলের হাতে। তাই নৌকাকে বিজয়ী করতে আমি আমার এলাকায় স্থানীয় শিল্পীদের সঙ্গে নিয়ে জনগণের কাছে ভোট চেয়েছি। আশা করি, নৌকা বিপুল ভোটে জয়ী হবে।

উল্লেখ্য, নেত্রকোনা-৩ আসনে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হিলালী।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাইছেন বাউল সঙ্গীতশিল্পী কুদ্দুস বয়াতি

শেয়ার করুন...

জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের ভোটারদের কাছে গানে গানে ভোট চাইছেন দেশের জনপ্রিয় বাউল সঙ্গীতশিল্পী কুদ্দুস বয়াতি। বুধবার দিনব্যাপী নির্বাচনী এলাকার বিভিন্নস্থানে খোলা পিকআপ ভ্যানগাড়িতে ঘুরে ঘুরে গানের মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকার জন্য ভোট চান এ গুণী শিল্পী। এ সময় কুদ্দুস বয়াতির সঙ্গে ছিলেন দেশের আরেক সুপরিচিত বাউল শিল্পী আব্দুস সালাম সরকার ও শিল্পী দিলবাহার খান, গোলাম মোস্তফাসহ স্থানীয় শিল্পীরা।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের পক্ষে মাঠে ভোট চাইছেন দেশের বিশিষ্ট লোকশিল্পী। এ ব্যাপারে কুদ্দুস বয়াতি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। আমরা শিল্পীরাও চাই দেশটা ভালো থাকুক। সুন্দর থাকুক। তাই নৌকার জন্য ভোট চাইছি। তিনি আরও বলেন, আমার জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামে। আমার এলাকায় এবার নৌকা তুলে দেয়া হয়েছে একজন যোগ্য ও জনপ্রিয় নেতা অসীম কুমার উকিলের হাতে। তাই নৌকাকে বিজয়ী করতে আমি আমার এলাকায় স্থানীয় শিল্পীদের সঙ্গে নিয়ে জনগণের কাছে ভোট চেয়েছি। আশা করি, নৌকা বিপুল ভোটে জয়ী হবে।

উল্লেখ্য, নেত্রকোনা-৩ আসনে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হিলালী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD