বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, ১৮ কোটি মানুষের নেতা: জিএম কাদের

শেয়ার করুন...

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নয়, ১৮ কোটি মানুষের নেতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের ব্যানারে স্থানীয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নেতা নন, তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা ও সকল রাজনৈতিক দলের নেতাদের নেতা। জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তৎকালীন সাত কোটি মানুষের অধিকার আদায়ের জন্য। তার আদর্শ ধারণ করে এবং তার জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

তিনি বলেন, বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী শুধু আওয়ামী লীগ এককভাবে পালন করতো। কিন্তু আমরা ভেবে দেখলাম বঙ্গবন্ধু সারা বাংলাদেশের নেতা। তিনি দেশ স্বাধীন করেছিলেন বলেই আমরা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় পার্টি দলগতভাবে সারা দেশে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করবো।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কখনো বঙ্গবন্ধু সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেননি বলেও দাবি করেন জিএম কাদের। তিনি জানান, আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ব্যর্থ হয় তবে আগামীতে জাতীয় পার্টি দেশের অগ্রগতির জন্য এককভাবে রাজনীতি করে যাবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের এ আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিমসহ স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, ১৮ কোটি মানুষের নেতা: জিএম কাদের

শেয়ার করুন...

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নয়, ১৮ কোটি মানুষের নেতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের ব্যানারে স্থানীয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নেতা নন, তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা ও সকল রাজনৈতিক দলের নেতাদের নেতা। জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তৎকালীন সাত কোটি মানুষের অধিকার আদায়ের জন্য। তার আদর্শ ধারণ করে এবং তার জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

তিনি বলেন, বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী শুধু আওয়ামী লীগ এককভাবে পালন করতো। কিন্তু আমরা ভেবে দেখলাম বঙ্গবন্ধু সারা বাংলাদেশের নেতা। তিনি দেশ স্বাধীন করেছিলেন বলেই আমরা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় পার্টি দলগতভাবে সারা দেশে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করবো।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কখনো বঙ্গবন্ধু সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেননি বলেও দাবি করেন জিএম কাদের। তিনি জানান, আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ব্যর্থ হয় তবে আগামীতে জাতীয় পার্টি দেশের অগ্রগতির জন্য এককভাবে রাজনীতি করে যাবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের এ আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিমসহ স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD