কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

শেয়ার করুন...

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখে লিভ টু আপিলের শুনানি জন্য ১৭ ডিসেম্বর ধার্য করেছেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল পূর্ণাঙ্গ বেঞ্চে জমা দেন। এরপর তিনি শুননির জন্য সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ আদেশের ফলে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট ফারুক হোসেন। গত ৬ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানির জন্য এক সপ্তাহ সময় চান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালত সময় মঞ্জুর করে ১৩ ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেন। গত ৪ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো আদেশ না দিয়ে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

এর আগে গত ২৮ নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন। নিম্ন আদালতে এ মামলার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে জামিন দেন আদালত।

সর্বশেষ সংবাদ

» জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

» সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি ৪৯ বিজিবির : ব্যাপক অভিযান ও টহল জোরদার

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

» ফতুল্লায় যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

শেয়ার করুন...

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখে লিভ টু আপিলের শুনানি জন্য ১৭ ডিসেম্বর ধার্য করেছেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল পূর্ণাঙ্গ বেঞ্চে জমা দেন। এরপর তিনি শুননির জন্য সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ আদেশের ফলে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট ফারুক হোসেন। গত ৬ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানির জন্য এক সপ্তাহ সময় চান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালত সময় মঞ্জুর করে ১৩ ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেন। গত ৪ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো আদেশ না দিয়ে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

এর আগে গত ২৮ নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন। নিম্ন আদালতে এ মামলার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে জামিন দেন আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD